Category: Political News
-

বন্যা কবলিতদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পরিবার পিছু ১৫ হাজার টাকা সাহায্য
মৃতের পরিবার পাবে ৯ লক্ষ, অরুণোদয় ও ছাত্রছাত্রীদের জন্যও বিশেষ প্যাকেজ বরাককণ্ঠ প্রতিবেদন: রাজ্যে বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। নদীর জল কিছুটা কমলেও বহু এলাকা এখনও জলের তলায়। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বড় ধরনের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। মঙ্গলবার সন্ধ্যায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে জানান,…
-

নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করল শিলচর পুর নিগম
জনসংযোগ। শিলচর : শিলচর পুর নিগম তার আওতাধীন এলাকার সমস্ত গৃহস্থালি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঠিকাদার এবং নির্মাণ সংস্থাগুলিকে নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০১৬-এর বিধানগুলি কঠোরভাবে মেনে চলার জন্য একটি জনসাধারণের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছে। পুর নিগম জানিয়েছে যে, জনসাধারণের ব্যবহারের রাস্তা, ফুটপাত, নালা বা খোলা জায়গায় বালি, ইট, কংক্রিট, ধ্বংসাবশেষ অথবা অন্য কোনও নির্মাণ…
-

জন্তর মন্তরে ৩৩% মহিলা সংরক্ষণের দাবিতে টানা দ্বিতীয় সপ্তাহে ধরনা
জনগণনা ও সীমানা নির্ধারণের শর্ত ছাড়াই অবিলম্বে আইন কার্যকরের দাবি দিল্লি, হরিয়ানা সহ একাধিক রাজ্যের মহিলা সংগঠন, ছাত্র-যুবদের অংশগ্রহণ বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ অবিলম্বে কার্যকরের দাবিতে ন্যাশনাল কোয়ালিশন ফর উইমেন্স রিজার্ভেশন-এর ডাকা যৌথ ধরনা জন্তর মন্তরে টানা দ্বিতীয় সপ্তাহে পড়ল। দিল্লি, হরিয়ানা সহ একাধিক রাজ্য থেকে মহিলা,…
-

ময়নারবন্দ বিকল্প রেলপথকে জাতীয় প্রকল্প ঘোষণার দাবি
নিজস্ব প্রতিবেদন : বরাক উপত্যকা ও উত্তর-পূর্বাঞ্চলের দীর্ঘমেয়াদি রেল যোগাযোগের নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে ১৪৭ কিলোমিটার দীর্ঘ লংকা–ময়নারবন্দ (শিলচর) বিকল্প রেলপথ প্রকল্পকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি বিস্তারিত স্মারকপত্র ডাকযোগে প্রেরণ করেছেন শিলচরের বিশিষ্ট আইনজীবী ও জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য ধর্মানন্দ দেব। একই সঙ্গে স্মারকপত্রের অনুলিপি রেলমন্ত্রী…
-

ফের ব্যাখ্যা প্রধান বিচারপতির, ‘আমার মন্তব্য ভুলভাবে তুলে ধরা হয়েছে’
কমল কৃষ্ণ কুইলা। কলকাতা : সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেন, আদালতে তাঁর মৌখিক পর্যবেক্ষণকে সংবাদমাধ্যমের একাংশ ভুলভাবে তুলে ধরেছে, যার ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাঁর দাবি, বিচারপ্রার্থীদের প্রতি বা দেশের যুবসমাজের প্রতি কোনও অবমাননাকর মন্তব্য তিনি করেননি। প্রধান বিচারপতি জানান,…
-

শিক্ষামন্ত্রকের দায়িত্ব পেয়ে প্রথমবার মুখ খুললেন প্রহ্লাদ যোশী! ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে কী বললেন নতুন শিক্ষামন্ত্রী?
কমল কৃষ্ণ কুইলা । কলকাতা : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি “বিনম্রতা ও কর্তব্যবোধের সঙ্গে” গ্রহণ করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থার জন্য কৃতজ্ঞ। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোশী জানান, দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তিনি পূর্ণ…
-

ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
কমল কৃষ্ণ কুইলা। কলকাতা : দেশজুড়ে NEET-UG ২০২৬ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁস বিতর্ককে ঘিরে চলা তীব্র ছাত্র আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। ধর্মেন্দ্র প্রধান তাঁর পদত্যাগপত্রে জানান, দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেন দীর্ঘ রাজনৈতিক ও আইনি জটিলতার মধ্যে না পড়ে এবং চলমান পরিস্থিতির…
-

NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস: কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
কমল কৃষ্ণ কুইলা। কলকাতা : NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস ও পরীক্ষা পরিচালনা নিয়ে ওঠা বিতর্কে কেন্দ্রকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। শুনানিতে বিচারপতিরা স্পষ্ট জানান, এ ধরনের অনিয়ম আর চলতে দেওয়া যাবে না এবং ভবিষ্যতে যাতে প্রশ্নফাঁস বা পরীক্ষা-সংক্রান্ত গাফিলতি না ঘটে, তার জন্য স্থায়ী ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। বিচারপতি পি. এস. নরসিমহা এবং বিচারপতি অলোক…
-

আদালতের শুনানির অডিও-ভিডিও প্রকাশে কড়া নিয়ম, সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া ব্যবহার নিষিদ্ধ
কমল কৃষ্ণ কুইলা। কলকাতা : আদালতের কার্যপ্রণালীর স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি বিচারব্যবস্থার মর্যাদা ও গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। আদালতের শুনানির অডিও ও ভিডিও রেকর্ডিং ব্যবহার এবং প্রকাশ সংক্রান্ত নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের পূর্বানুমতি ছাড়া কোনও ব্যক্তি বা সংস্থা আদালতের শুনানির অডিও-ভিডিও রেকর্ডিং প্রকাশ, সম্প্রচার, সম্পাদনা বা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে…
-

বন্যা রুখতে তিস্তার বুকে ড্রেজিং, ৬০ কিমি জুড়ে পলি তোলার সিদ্ধান্ত, অনুমোদন সেচ দপ্তরের
কমল কৃষ্ণ কুইলা। কলকাতা : উত্তরবঙ্গে বর্ষাকালে তিস্তা নদীর ভাঙন ও বন্যা দীর্ঘদিনের সমস্যা। নদীর তলদেশে জমে থাকা বিপুল পরিমাণ পলির কারণে জলধারণ ক্ষমতা কমে যাওয়ায় প্রতি বছরই নদী উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতি মোকাবিলায় তিস্তা নদীর প্রায় ৬০ কিলোমিটার অংশে ড্রেজিং করে পলি অপসারণের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে সেচ দপ্তর।…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











