Category: Miscellaneous
-

আর্য হাসপাতালে বিশেষ প্যালিয়েটিভ কেয়ার ওয়ার্ডের উদ্বোধন
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উপলক্ষে গুয়াহাটির রিহাবাড়িতে অবস্থিত আর্য হাসপাতালে একটি বিশেষ প্যালিয়েটিভ কেয়ার ওয়ার্ডের উদ্বোধন করা হয়। গুরুতর ও নিরাময়-অযোগ্য রোগে আক্রান্ত রোগীদের স্বস্তি, মর্যাদা ও উন্নত জীবনযাপনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নবনির্মিত এই ওয়ার্ডে পুরুষ, মহিলা…
-

আইআইটি গুয়াহাটিতে INDIS 2026 ও IDEAx কনক্লেভউত্তর-পূর্ব ভারতে ডিজাইন, প্রযুক্তি ও উদ্যোগিতাকে নতুন গতি দেওয়ার লক্ষ্য
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : উত্তর-পূর্ব ভারতে ডিজাইন, প্রযুক্তি, উদ্ভাবন ও উদ্যোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে আইআইটি গুয়াহাটির ডিজাইন বিভাগ INDIS 2026 (International Conference on Design and Innovation Studies) আয়োজন করতে চলেছে। আইআইটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলা INDIS 2026 এবং Asia Design Week-এ আন্তর্জাতিক স্তরের মূল বক্তা, ডিজাইন গবেষক, নীতিনির্ধারক এবং উদীয়মান প্রতিভাদের একত্রিত…
-

জয়ন্ত হাজরিকা: স্বল্প জীবনে সুরের ভেতরে বেঁচে থাকা এক অসমাপ্ত স্বপ্ন
ড. সৌমেন ভারতীয়া কিছু কিছু শিল্পী সময়ের সন্তান হয়েও সময়কে অতিক্রম করে যান। তাঁদের জীবন হয়তো দীর্ঘ নয়, তাঁদের সৃষ্টির সংখ্যাও হয়তো অগণিত নয়; কিন্তু তাঁরা যে সুর রেখে যান, তা প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে অনুরণিত হতে থাকে। জয়ন্ত হাজরিকা তেমনই এক শিল্পী-যাঁর জীবন ছিল অল্প সময়ের, অথচ সুরের পৃথিবীতে তাঁর পদচিহ্ন আজও গভীর…
-

উইলে শুধু সই-টিপসই আর রেজিস্ট্রেশনই শেষ কথা নয়, বড় রায় সুপ্রিম কোর্টের
বরাককণ্ঠ ডেস্ক। ২ সেপ্টেম্বর: উইল বা ইচ্ছাপত্র নিয়ে দেশজুড়ে চলা বিতর্কের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, কাগজে মালিকের সই বা আঙুলের ছাপ থাকলেই এবং সেটি রেজিস্ট্রি করা থাকলেই উইল বৈধ হয়ে যায় না। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। বেঞ্চের পর্যবেক্ষণ,…
-

ইন্দাস টাওয়ার্স এবং ভারতী এয়ারটেল ফাউন্ডেশনের উদ্যোগে গুয়াহাটির মন্টেসরি বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষার প্রসার
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : ইন্দাস টাওয়ার্স লিমিটেড এবং ভারতী এয়ারটেল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গুয়াহাটির ৯ মাইলস্থিত সিআরপিএফ চত্বরের জিসি সিআরপিএফ গুয়াহাটি মন্টেসরি স্কুলে দুটি কে-ওয়াইএএন ডিজিটাল লার্নিং ডিভাইস স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল সিআরপিএফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান নীলম ধ্যানী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস টাওয়ার্স লিমিটেডের সার্কেল সিইও (এনইএসএ)…
-

ফাটকবাজারে বিজেপি নেতা নবজিৎ গুপ্তকে মারধর, সদর থানায় অভিযোগ
বরাককণ্ঠ প্রতিবেদন। হাইলাকান্দি : শিলচর শহরের ফাটকবাজারে কথা কাটাকাটির জেরে মারধর ও আঘাত করার চেষ্টার অভিযোগ উঠেছে। আক্রান্ত হয়েছেন হাইলাকান্দির বিজেপি নেতা ও ব্যবসায়ী নবজিৎ গুপ্ত ওরফে গৌতম গুপ্ত। ঘটনা যা ঘটেছে: গতকাল বিকেল প্রায় ৬টার সময় নবজিৎ গুপ্ত ফাটকবাজারে ব্যবসায়ী সমিতির সভাপতি প্রণব পালচৌধুরীর সঙ্গে দেখা করতে যান। সেখানে বাজারের শ্রীকৃষ্ণ ভাণ্ডারের মালিক দেবাশিস…
-

ঘরে ঘরে তিরঙ্গা, মর্যাদায় যেন আঁচ না লাগে
‘হর ঘর তিরঙ্গা’য় কাছাড় প্রশাসনের আবেদন গর্বের সঙ্গে পতাকা তুলুন, ‘ফ্ল্যাগ কোড’ মেনে সম্মানও রাখুন জনসংযোগ। শিলচর : বাড়ির ছাদে উঠবে তিরঙ্গা। স্বাধীনতার আবহে জাতীয় পতাকার রঙে রঙিন হবে কাছাড়। কিন্তু পতাকা উত্তোলনের উৎসবের মধ্যেও যেন তার মর্যাদায় কোনও ভাবেই আঁচ না লাগে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান শুরুর আগে এমনই আবেদন জানাল কাছাড় জেলা প্রশাসন।…
-

বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিতে কাছাড়ে ‘মেডিয়েশন ফর নেশন ৩.০’ বিশেষ অভিযান
জনসংযোগ। শিলচর : আদালতের বাইরে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিচারাধীন মামলার দ্রুত ও শান্তিপূর্ণ নিষ্পত্তিকে উৎসাহিত করতে কাছাড় জেলায় শুরু হল ‘মেডিয়েশন ফর নেশন ৩.০’ বিশেষ মধ্যস্থতা অভিযান। অসম রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষ (ASLSA) এবং গৌহাটি উচ্চ আদালতের মেডিয়েশন সেন্টারের নির্দেশনায় কাছাড় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ (DLSA) এই কর্মসূচি বাস্তবায়ন করছে। ভারতের সর্বোচ্চ আদালতের মেডিয়েশন অ্যান্ড…
-

বিবাহিত মেয়েদেরও মিলবে ‘কমপ্যাশনেট’ চাকরি, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: পরিবারের রোজগেরে সদস্যের মৃত্যুর পর মানবিক কারণে চাকরির ক্ষেত্রে বিবাহিত মেয়েদের বাদ দেওয়ার নীতি এবার খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য, এই নীতি সংবিধান বিরোধী এবং সমতার অধিকারের পরিপন্থী। বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ বিহার সরকারের ২০১৪ সালের একটি নিয়ম বাতিল করে এই গুরুত্বপূর্ণ রায়…
-

স্ব-গণনায় এগিয়ে আসার আহ্বান শিলচরবাসীর প্রতি
‘সঠিক তথ্যই গড়বে আগামী দিনের পরিকল্পিত শহর’— বার্তা নবনিযুক্ত পৌর নিগম আয়ুক্ত-এর জনসংযোগ। শিলচর : আসন্ন জনগণনার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব স্ব-গণনা (Self Enumeration) কর্মসূচিতে শিলচর পৌরনিগম এলাকার প্রতিটি নাগরিককে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে শিলচর পৌরনিগম। পৌর কর্তৃপক্ষের মতে, প্রতিটি পরিবারের নির্ভুল ও সময়মতো অনলাইনে তথ্য জমা দেওয়াই আগামী দিনের পরিকল্পিত নগর উন্নয়ন, আধুনিক নাগরিক পরিকাঠামো…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











