,

বিশকেকে শুরু ছাব্বিশতম সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ বৈঠক, ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিশেষ প্রতিবেদন: সাংহাই সহযোগিতা সংস্থার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হল ছাব্বিশতম শীর্ষ বৈঠক। এই বৈঠকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছরের বৈঠকের মূল ভাবনা — ‘পঁচিশ বছরে সাংহাই সহযোগিতা সংস্থা: টেকসই শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে একসঙ্গে’। ভারত, চীন, রাশিয়া সহ এই সংস্থার মোট দশটি সদস্য দেশ রয়েছে।…

বিশেষ প্রতিবেদন: সাংহাই সহযোগিতা সংস্থার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হল ছাব্বিশতম শীর্ষ বৈঠক। এই বৈঠকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ বছরের বৈঠকের মূল ভাবনা — ‘পঁচিশ বছরে সাংহাই সহযোগিতা সংস্থা: টেকসই শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে একসঙ্গে’। ভারত, চীন, রাশিয়া সহ এই সংস্থার মোট দশটি সদস্য দেশ রয়েছে। দুই হাজার সতেরো সাল থেকে ভারত এই সংস্থার পূর্ণ সদস্য।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগ — এই তিনটি ক্ষেত্রে ভারতের অগ্রাধিকার তুলে ধরবেন। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুই রকম নীতির বিরোধিতা করে এসেছে ভারত। ভারতের মতে, অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য সদস্য দেশগুলির মধ্যে আরও বেশি যোগাযোগ অপরিহার্য, তবে যোগাযোগের প্রকল্পগুলিকে সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে।

পাশাপাশি সদস্য দেশগুলির তরুণ সমাজের জন্য নতুন সুযোগ তৈরি এবং নতুন উদ্যোগের পরিবেশকে উৎসাহিত করার ওপরও জোর দিয়েছে ভারত। ভারত মনে করে, তরুণদের শক্তি, নতুন ভাবনা ও উদ্যোক্তা মানসিকতাই আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতায় নতুন গতি আনতে পারে।

দু’দিনের কিরগিজস্তান সফরের প্রথম দিন গতকাল এই শীর্ষ বৈঠকের ফাঁকে রাশিয়া, ইরান, কিরগিজ প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থ জড়িত বিষয় নিয়ে আলোচনা হয়।

গতকাল সন্ধ্যায় অন্যান্য সদস্য দেশের নেতাদের সঙ্গে বিশকেকে ষষ্ঠ বিশ্ব যাযাবর ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী। দু’বছর অন্তর আয়োজিত এই ক্রীড়া উৎসব যাযাবর সভ্যতার সমৃদ্ধ ক্রীড়া ঐতিহ্য, সংস্কৃতি এবং উত্তরাধিকারকে উদযাপন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *