Category: National
-

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর, গোয়ায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু – ৪ দিন আগের ভিডিওতে ছিল অশনি সংকেত
গোয়া। ৮ অক্টোবর: প্রয়াত হলেন ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর। বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বলিউড থেকে মারাঠি ইন্ডাস্ট্রি, রাজনীতি থেকে ক্রীড়ামহল – সর্বত্র শোকের ছায়া। কিভাবে মৃত্যু হলো: প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে বাড়িতে বুকে ব্যথা অনুভব করেন নানা। তারপরই…
-

ভোটের দিন গ্রেপ্তার, পরদিন কান্নায় ভেঙে রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের – মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোট লুণ্ঠনের অভিযোগ
রেজিনগর। ৮ অক্টোবর: উপনির্বাচনের দিন গ্রেপ্তার হওয়ার পরদিনই টেলিভিশন ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়ে রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। গ্রেপ্তারের ঘটনা: মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগর আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর তাকে আটক করা হয়।…
-

সরকার প্রধান হিসেবে ২৫ বছর পূর্ণ, প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি : সরকার প্রধান হিসেবে ২৫ বছর পূর্ণ করার দিনে বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার আডবাণীজির বাড়িতে গিয়ে আশীর্বাদ নেওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “আডবাণীজির সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করলাম এবং আশীর্বাদ নিলাম। জনসেবায় তাঁর কয়েক দশকের অবদান এবং দেশের অগ্রগতিতে তাঁর…
-

মুখ্যমন্ত্রী বলছেন নিরাপদে আছেন, পরিবার বলছে খোঁজ নেই: বাংলাদেশে পাঠানো মমতাজ বেগমকে নিয়ে ধোঁয়াশা
নিউ দিল্লি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার দাবি যে, জুন মাসে বাংলাদেশে পাঠানো ৪৩ বছর বয়সী মমতাজ বেগম নিরাপদে আছেন এবং তার ছেলের সঙ্গে প্রতিদিন যোগাযোগে আছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে তার পরিবার। মমতাজের ছেলে মমরুজ আলী (২৬) বুধবার TOI-কে জানিয়েছেন যে, মায়ের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি এবং কর্তৃপক্ষের কাছ থেকেও তার অবস্থান সম্পর্কে কোনো…
-

প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রিসভায় অভিনন্দন প্রস্তাব পাস
বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : সরকার প্রধান হিসেবে ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০১ সালের ৭ অক্টোবর তিনি প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং ২০১৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব পাস করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন,…
-

রবীন্দ্রসঙ্গীতের নক্ষত্রপতন, চলে গেলেন বিভা সেনগুপ্ত
বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : ইন্দ্রপতন রবীন্দ্রসঙ্গীতের জগতে। প্রয়াত হলেন প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। শিল্পীর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন। তিনি জানান, “বিভাদি এমনিতে সুস্থ-সবলই ছিলেন। মাঝেমধ্যে…
-

সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে ৭ অক্টোবর সমগ্র অসমে ‘সেবা জ্যোতি কলস যাত্রা’ — জেলায় জেলায় অংশগ্রহণ করবে জ্যেষ্ঠ নেতৃত্ব
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : ভারতীয় জনতা পার্টি ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর, ২০২৬ পর্যন্ত সেবা সংকল্প অভিযান পালন করছে। এই অভিযানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনসেবার যাত্রা তথা ‘জন সেবা থেকে দেশ সেবা’ পর্যন্ত তাঁর সেবা-যাত্রাকে স্মরণ করা হচ্ছে। এই এক মাসব্যাপী অভিযানের অংশ হিসেবে ৭ অক্টোবর অসম তথা সমগ্র দেশে সেবা জ্যোতি…
-

কত্থক গুরু মধুমিতা রায়ের বর্ণময় উপস্থাপনায় উজ্জ্বল কলকাতা ট্র্যাডিশন ফেস্টিভ্যালের প্রথম সন্ধ্যা
বরাককণ্ঠ প্রতিবেদন, কলকাতা: কলকাতা ট্র্যাডিশন ফেস্টিভ্যালের প্রথম সন্ধ্যা বর্ণময় হয়ে উঠল কত্থক গুরু মধুমিতা রায়ের মনোমুগ্ধকর উপস্থাপনায়। সঙ্গে ছিল তাঁর ঘুঙুরু ডান্স অ্যাকাডেমির ১০ জন শিল্পীর সমবেত নিবেদন। পণ্ডিত বিরজু মহারাজের সিনিয়র শিষ্যা, দূরদর্শনের টপগ্রেড নৃত্যশিল্পী মধুমিতা রায় তাঁর অনুষ্ঠান শুরু করেন রাগ শুদ্ধ সারং-এর ওপর আধারিত একটি বিখ্যাত বন্দিশ ‘আব মরি বাত মান লে…
-

তুরস্ক থেকে মাদক মাফিয়া ডন নবপ্রীত সিংকে দেশে ফেরাল ভারত, ঐতিহাসিক সাফল্য: অমিত শাহ
বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল ভারত সরকার। তুরস্ক থেকে কুখ্যাত মাদক পাচারকারী কিংপিন নবপ্রীত সিংকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে কেন্দ্র। এই ঘটনাকে ঐতিহাসিক মাইলফলক বলে আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সোশ্যাল মিডিয়া পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, নবপ্রীত সিং নবাব ভির্ক নামে ভুয়ো পরিচয়ে তুরস্কের নাগরিকত্ব নিয়ে আফগানিস্তান…
-

বরাক ও কলকাতার শিল্পী সমন্বয়ে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা: বিশ্ব বঙ্গ প্রেক্ষাগৃহে ত্রিবেণী সঙ্গম
বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা, ৫ অক্টোবর: কলকাতার মানিকতলা মেইন রোডে অবস্থিত বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন আয়োজিত বিশ্ব বঙ্গ প্রেক্ষাগৃহে গত ৫ই অক্টোবর সোমবার সন্ধ্যায় বরাক উপত্যকা ও কলকাতার শিল্পী সমন্বয়ে এক অসাধারণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের মনে খুশির জোয়ার এনে দিল। বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলনের কর্ণধার, বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











