টরন্টো। ৩১ আগস্ট: কানাডার টরন্টোতে আয়োজিত ‘হিন্দু বিশ্ব বন্ধু’ সভায় সোমবার ৩১ অগস্ট ২০২৬ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘচালক মোহন ভাগবত এক গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন ভারত কখনও মহাশক্তিধর রাষ্ট্র হওয়ার তাগিদ দেখায়নি এবং সেই কারণে ভারত মহাশক্তি হয়েও ওঠেনি বরং বিশ্বের প্রতি নিরন্তর সেবা, ত্যাগ এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই ভারত আজ বিশ্বগুরুর মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে, তিনি স্পষ্ট ভাষায় বলেন ভারতকে আপনারা মহাশক্তি বলতেই পারেন কিন্তু প্রকৃত অর্থে ভারত তা নয় ভারত বিশ্বের সেবা করেছে এবং সেই সেবার ফলশ্রুতিতেই বিশ্বগুরু হয়েছে মহাশক্তি নয়, তাঁর মতে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার, দখলদারি বা ক্ষমতার প্রদর্শন কখনও ভারতের চিরকালীন ঐতিহ্য ছিল না বরং মৈত্রী, সহাবস্থান এবং বন্ধনের মাধ্যমে একটি মুক্ত ও মানবিক সমাজব্যবস্থা গড়ে তোলাই হল ভারতের মূল দর্শন, তিনি আরও দাবি করেন ইতিহাসের কোনও পর্যায়েই ভারতীয় বা হিন্দুরা অন্য কোনও দেশ আক্রমণ করতে যায়নি, কোনও ভূখণ্ড জয় করতে যায়নি এবং কাউকে জোরপূর্বক ধর্মান্তরিতও করেনি, বরং মেক্সিকো থেকে সাইবেরিয়া পর্যন্ত বিশ্বের যেখানেই ভারতীয়রা গিয়েছেন সেখানেই তাঁরা গণিত, বিজ্ঞান, আয়ুর্বেদের জ্ঞান, দর্শন এবং মানবিক মূল্যবোধের উজ্জ্বল নিদর্শন রেখে এসেছেন, ভারতের এই মানবিক ঐতিহ্যের উদাহরণ দিতে গিয়ে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিপদগ্রস্ত পোল্যান্ডের শরণার্থীদের ভারতে আশ্রয় দানের ঐতিহাসিক ঘটনা এবং হালফিলে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদেরও নিরাপদে উদ্ধার করে আনার প্রসঙ্গ উল্লেখ করেন এবং বলেন বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোই ভারতের চিরন্তন সংস্কৃতি, উল্লেখ্য ১৯২৫ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বিশ্বব্যাপী জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসেবে সরসংঘচালক বিদেশে একাধিক সভা করছেন এবং কানাডা সফরের ঠিক আগে তিনি আমেরিকার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে এক সভা করেছেন যেখানে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি তাঁর সভার বিরোধিতা করেছিলেন কিন্তু সেই সভা থেকেই ভাগবত বলেছিলেন যে কোনও হিন্দু যদি মনে করেন মুসলিমদের ভারতে থাকা উচিত নয় তবে সেই ব্যক্তি প্রকৃত অর্থে হিন্দুই নন।
‘মহাশক্তিধর’ নয়, সেবা দিয়েই ভারত আজ ‘বিশ্বগুরু’ — কানাডায় দাবি মোহন ভাগবতের
টরন্টো। ৩১ আগস্ট: কানাডার টরন্টোতে আয়োজিত ‘হিন্দু বিশ্ব বন্ধু’ সভায় সোমবার ৩১ অগস্ট ২০২৬ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘচালক মোহন ভাগবত এক গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন ভারত কখনও মহাশক্তিধর রাষ্ট্র হওয়ার তাগিদ দেখায়নি এবং সেই কারণে ভারত মহাশক্তি হয়েও ওঠেনি বরং বিশ্বের প্রতি নিরন্তর সেবা, ত্যাগ এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই ভারত আজ বিশ্বগুরুর মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে, তিনি…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












