,

মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা বরাক উপত্যকার মানুষকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছেন: দিলীপ শইকিয়া

শিলচর পুর নিগম নির্বাচনের দিনক্ষণ ঘোষণাকে স্বাগত রাজ্য বিজেপি সভাপতির বরাককণ্ঠ প্রতিবেদন, গুয়াহাটি : শিলচর পুর নিগমের বহু প্রতীক্ষিত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করায় অসম রাজ্য নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। দলের মিডিয়া প্যানেলিস্ট ত্রিদীপ মোরান কর্তৃক জারি করা এক বিবৃতিতে শইকিয়া বলেন, “শিলচর পৌরসভাকে পুর নিগমে উন্নীত করা…

শিলচর পুর নিগম নির্বাচনের দিনক্ষণ ঘোষণাকে স্বাগত রাজ্য বিজেপি সভাপতির

বরাককণ্ঠ প্রতিবেদন, গুয়াহাটি : শিলচর পুর নিগমের বহু প্রতীক্ষিত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করায় অসম রাজ্য নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া।

দলের মিডিয়া প্যানেলিস্ট ত্রিদীপ মোরান কর্তৃক জারি করা এক বিবৃতিতে শইকিয়া বলেন, “শিলচর পৌরসভাকে পুর নিগমে উন্নীত করা ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এই প্রতিশ্রুতি পূরণ করে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

তিনি বলেন, আগামী ৩ অক্টোবর শিলচর পুর নিগমের ৪২টি ওয়ার্ডে যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, তা শহরের গণতান্ত্রিক এবং নাগরিক প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। পুর নিগম গঠনের মাধ্যমে শিলচরের মানুষ আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ পাবেন এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শহরের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

রাজ্য বিজেপি সভাপতি আরও বলেন, নবগঠিত পুর নিগম নাগরিক পরিষেবা, সাফাই ব্যবস্থা, রাস্তা ও যোগাযোগ, নিষ্কাশন ব্যবস্থা, জল সরবরাহ, পথবাতি এবং অন্যান্য মৌলিক পরিকাঠামোর উন্নয়নে আরও গতি আনবে। তিনি আশা প্রকাশ করেন যে, রাজ্য সরকারের উন্নয়নমুখী উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে পুর নিগমের স্থানীয় প্রশাসন নাগরিকদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে।

শইকিয়া বলেন, “উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণ একসঙ্গে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং আত্মনির্ভর শিলচর গড়ার ভিত্তি। এই নির্বাচন কেবল পুর প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, এটি শিলচরের ভবিষ্যৎ নগর পরিকল্পনা, নাগরিক সুযোগ-সুবিধা এবং সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরির এক ঐতিহাসিক সুযোগ।”

রাজ্য বিজেপি সভাপতি উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসাহ ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য শিলচরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *