Category: Local News

  • আত্মপরিচয় রক্ষার পথে বরাক বঙ্গ সাহিত্য সম্মেলনের সুবর্ণ জয়ন্তী, উদ্বোধন ২১ জুন
    ,

    আত্মপরিচয় রক্ষার পথে বরাক বঙ্গ সাহিত্য সম্মেলনের সুবর্ণ জয়ন্তী, উদ্বোধন ২১ জুন

    বরাককণ্ঠ প্রতিবেদন: রাজ্যের বাঙালির আত্মপরিচয় রক্ষায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পাঁচ দশক ধরে বহুমাত্রিক ধারায় কর্মকাণ্ডে ব্যাপৃত। বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা, ভাষার অর্জিত আইনি অধিকার সংরক্ষণ, একে লঙ্ঘন করার সরকারি-বেসরকারি প্রচেষ্টার বিরুদ্ধে চলমান ভাষা সংগ্রামে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও নাগরিক অধিকার রক্ষা, প্রতিবেশী বিভিন্ন ভাষিক গোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক রেখে মর্যাদার ভিত্তিতে…

    Continue Reading

  • শিলচরে মেলোডি মেকার্সের আন ফরগেটেবল পঞ্চম: রাহুল দেব বর্মনের ৮৭তম জন্মদিন উদযাপন
    ,

    শিলচরে মেলোডি মেকার্সের আন ফরগেটেবল পঞ্চম: রাহুল দেব বর্মনের ৮৭তম জন্মদিন উদযাপন

    বরাককণ্ঠ প্রতিবেদন: সুরের জাদুকর, কিং অব মেলোডি রাহুল দেব বর্মনের ৮৭তম জন্মদিন এবার মহা ধুমধামে উদযাপিত হবে শিলচরে। আগামী ২৭ জুন শিলচর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গান্ধী ভবনে সন্ধ্যা ছয়টা থেকে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে শহরের সংগীতপ্রেমীদের গোষ্ঠী মেলোডি মেকার্স। জন্মদিনের শুভক্ষণে শুধু কেক কাটা নয়, গানে-কথায়-স্মৃতিচারণে স্মরণ করা হবে সবার প্রিয় পঞ্চম দা-কে। আয়োজকরা…

    Continue Reading

  • অসমে স্কুটি প্রকল্পের অবসান, নিযুত মইনায় জোর সরকারের
    ,

    অসমে স্কুটি প্রকল্পের অবসান, নিযুত মইনায় জোর সরকারের

    বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা ছাত্রীদের স্কুটি দেওয়ার কর্মসূচি এবার বন্ধের পথে হাঁটছে অসম সরকার। শিক্ষা দফতরের পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চলতি শিক্ষাবর্ষে উত্তীর্ণ ও নির্ধারিত নম্বর পাওয়া ছাত্রীরা আগের নিয়ম মেনেই স্কুটি পাবেন। কিন্তু পরের বছর থেকে আর এই সুবিধা থাকবে না। উচ্চ মাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর পেলেও স্কুটি মিলবে…

    Continue Reading

  • অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্য করতে বিদ্যুৎ পরিকাঠামোয় জোর দিচ্ছে সরকার: ড.হিমন্তবিশ্ব শর্মা
    ,

    অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্য করতে বিদ্যুৎ পরিকাঠামোয় জোর দিচ্ছে সরকার: ড.হিমন্তবিশ্ব শর্মা

    বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও বিতরণ পরিকাঠামোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। পোস্টে মুখ্যমন্ত্রী রাজ্যের বিদ্যুৎ খাতে হওয়া অগ্রগতি এবং চলমান বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি…

    Continue Reading

  • মন্ত্রীর পরিচিত হলেও ছাড় নেই, কাজে গাফিলতি হলেই দায়ের হবে অভিযোগ! জলসম্পদ বিভাগে কড়া নির্দেশ সুশান্ত বরগোহাঁইয়ের
    ,

    মন্ত্রীর পরিচিত হলেও ছাড় নেই, কাজে গাফিলতি হলেই দায়ের হবে অভিযোগ! জলসম্পদ বিভাগে কড়া নির্দেশ সুশান্ত বরগোহাঁইয়ের

    বিশেষ প্রতিনিধি: বিগত পাঁচ বছরে রাজ্যের জলসম্পদ বিভাগে ব্যাপক নতুনত্ব আনতে সক্ষম হয়েছিলেন মন্ত্রী পীযূষ হাজরিকা। পীযূষ হাজরিকার মতোই গুরুত্বপূর্ণ বিভাগটিতে কাজের গতি আনতে চলেছেন নবনিযুক্ত মন্ত্রী সুশান্ত বরগোহাঁই। দায়িত্ব নিয়ে প্রথম পর্যালোচনা বৈঠকেই কর্মকর্তা ও প্রকৌশলীদের কড়া নির্দেশ দিলেন মন্ত্রী। জলসম্পদ বিভাগে কেউ কাজে গাফিলতি করতে পারবে না। ঠিকাদারকে মাথায় তুলে কাজ খারাপ করলেই…

    Continue Reading

  • অম্বুবাচী মেলায় ভক্তদের জন্য ব্যাপক ব্যবস্থা অসম সরকারের, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ
    ,

    অম্বুবাচী মেলায় ভক্তদের জন্য ব্যাপক ব্যবস্থা অসম সরকারের, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ

    বরাককণ্ঠ প্রতিবেদন: সৃষ্টির মূল শক্তি, মাতৃশক্তির উপাসনা ও প্রকৃতির চিরন্তন উর্বরতার প্রতীক হিসেবে অম্বুবাচী মহোৎসবের এক বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য আছে। জনবিশ্বাস অনুযায়ী এই সময়ে আদিশক্তি মা কামাখ্যা ঋতুমতী হন এবং সমগ্র সৃষ্টিতে শক্তির নতুন জাগরণ ঘটে। তাই অম্বুবাচী কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি নারীশক্তি, সৃজনশীলতা, সহনশীলতা ও জীবনের অবিরত ধারাকে সম্মান জানানো এক মহাপর্ব। বিশ্ববিখ্যাত…

    Continue Reading

  • শিলচরে তিন দিনের ভরতনাট্যম কর্মশালা, পরিচালনায় উত্তীয় বড়ুয়া
    ,

    শিলচরে তিন দিনের ভরতনাট্যম কর্মশালা, পরিচালনায় উত্তীয় বড়ুয়া

    বরাককণ্ঠ প্রতিবেদন: শিলচরের সাংস্কৃতিক অঙ্গনে শাস্ত্রীয় নৃত্যচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আগামী ২৬ থেকে ২৮ জুন ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী ভরতনাট্যম নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রসার ঘটাতে এই কর্মশালার আয়োজন করেছে সুধীরানন্দ সংগীত মহাবিদ্যালয়, শিলচর এবং সহযোগিতায় রয়েছে সুরশ্রী সংগীত কলা একাডেমি, শিলচর। কর্মশালাটি পরিচালনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভরতনাট্যম…

    Continue Reading

  • ‘বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে’ — মামলা জট নিয়ে উদ্বেগ সিনিয়র নাগরিক মঞ্চের
    ,

    ‘বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে’ — মামলা জট নিয়ে উদ্বেগ সিনিয়র নাগরিক মঞ্চের

    বরাককণ্ঠ প্রতিবেদন: ‘বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে’ — সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বরাক উপত্যকার বিভিন্ন আদালতে হাইকোর্টের নীচে প্রায় ষাট হাজার মামলা বিচারাধীন। দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার মামলা বছরের পর বছর চলছে, বিচার কাঁদছে নীরবে নিভৃতে। অতি প্রবীণ নাগরিকদের মামলা জীবদ্দশায় শেষ হবে কিনা কেউ বলতে পারেন না। প্রতিটি তারিখে উভয় পক্ষকে খরচ করতে…

    Continue Reading

  • ২১ জুন দুয়ারবন্দে ইয়াসির বৌদ্ধিক সভা, উচ্চ আদালতের বেঞ্চ দাবিতে সমর্থন
    ,

    ২১ জুন দুয়ারবন্দে ইয়াসির বৌদ্ধিক সভা, উচ্চ আদালতের বেঞ্চ দাবিতে সমর্থন

    বরাককণ্ঠ প্রতিবেদন: যুবকদের সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সংগঠন ‘ইয়াসি’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ২১ জুন ২০২৬, রবিবার দুপুর ১২টায় কাছাড় জেলার দুয়ারবন্দের ‘গ্রিন উড রিসোর্ট’-এ “এক বৌদ্ধিক সভা” অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকায় একটি উপযুক্ত স্থানে গুয়াহাটি উচ্চ আদালতের বেঞ্চ স্থাপনের দাবিতে গঠিত “উচ্চ আদালতের বেঞ্চ দাবি রূপায়ণ কমিটি”-র উদ্যোগকে ইয়াসি পূর্ণ সমর্থন জানিয়েছে। উক্ত বৌদ্ধিক সভাটি…

    Continue Reading

  • লক্ষীপুর উন্নয়ন খণ্ডে অ্যাসপিরেশনাল ব্লক ফেলো নিয়োগের জন্য দরপত্র আহ্বান
    ,

    লক্ষীপুর উন্নয়ন খণ্ডে অ্যাসপিরেশনাল ব্লক ফেলো নিয়োগের জন্য দরপত্র আহ্বান

    বরাককণ্ঠ প্রতিবেদন: কাছাড় জেলার লক্ষীপুর উন্নয়ন খণ্ডে অ্যাসপিরেশনাল ব্লক কর্মসূচি (এবিপি)-এর অধীনে একজন অ্যাসপিরেশনাল ব্লক ফেলো (এবিএফ) নিয়োগের উদ্দেশ্যে কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয় নিবন্ধিত সংস্থা ও প্লেসমেন্ট এজেন্সিগুলির নিকট থেকে সিলমোহরযুক্ত দরপত্র আহ্বান করেছে। আগ্রহী সংস্থা ও প্লেসমেন্ট এজেন্সিগুলিকে ৮.২৫ টাকা (আট টাকা পঁচিশ পয়সা) মূল্যের কোর্ট ফি স্ট্যাম্প সংযুক্ত করে সিলমোহরযুক্ত দরপত্র জমা দিতে…

    Continue Reading

Latest News

View All

You May Have Missed