,

শিলচর মেডিক্যালে ভর্তি কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, দ্রুত আরোগ্য কামনা সাংসদ কণাদ পুরকায়স্থের

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : অসুস্থতার কারণে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আজ হাসপাতালে গিয়ে বিধায়কের শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। এসময় তিনি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাঃঅভিজিৎ স্বামী সহ চিকিৎসার সঙ্গে যুক্ত অন্যান্য চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। চিকিৎসকরা সাংসদকে জানান, বর্তমানে বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল…

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : অসুস্থতার কারণে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

আজ হাসপাতালে গিয়ে বিধায়কের শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। এসময় তিনি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাঃঅভিজিৎ স্বামী সহ চিকিৎসার সঙ্গে যুক্ত অন্যান্য চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

চিকিৎসকরা সাংসদকে জানান, বর্তমানে বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ক্রমশ উন্নতির দিকে।

বিধায়কের দ্রুত সুস্থতা কামনা করে সাংসদ কণাদ পুরকায়স্থ বলেন, “আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে কমলাক্ষ শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

দলের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরাও বিধায়কের আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *