বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটী : অসম বিজেপির মুখপাত্র মানস সরানিয়া বলেছেন, গুয়াহাটীতে বারবার ঘটে চলা কৃত্রিম নগর বন্যার জন্য দায়ী কংগ্রেসের কয়েক দশকের অপরিকল্পিত নগরায়ণ। তিনি বলেন, কংগ্রেস আমলে জলাভূমি ও নিম্নভূমি ধ্বংস, প্রাকৃতিক নিকাশি নালার উপর দখলদারি এবং নর্দমা ভরাটের ফলেই আজকের এই পরিস্থিতি। মানস সরানিয়ার মতে, দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও কংগ্রেস সরকার পরিকল্পিত নগর উন্নয়নের দিশা দেয়নি, বরং শহরের বেপরোয়া সম্প্রসারণকে প্রশ্রয় দিয়েছে। অনিল নগর, নবীন নগর, শক্তিগড়, কাছারি বস্তি, পূর্ব সরানিয়া ও আশেপাশের এলাকায় একসময় বড় বড় জলাভূমি ও কৃষিজমি ছিল যা স্বাভাবিকভাবে জল শোষণ করত কিন্তু ধারাবাহিক দখল ও ভরাটের ফলে শহরের প্রাকৃতিক নিকাশ ব্যবস্থা ভেঙে পড়েছে, এই দখলের বড় অংশই হয়েছে কংগ্রেসের শাসনকালে। মুখপাত্র আরও বলেন, মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা বিপুল পরিমাণ বৃষ্টির জলও বন্যার অন্যতম কারণ
ইউএসটিএম দিকের জল খুব অল্প সময়ে শিলসাকো অঞ্চলে পৌঁছায় কিন্তু গুয়াহাটী থেকে জল নিষ্কাশন হতে অনেক বেশি সময় লাগে, ফলে বিভিন্ন এলাকায় জল জমে। তিনি জানান, মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে বর্তমান সরকার বৈজ্ঞানিক ও দীর্ঘমেয়াদী কৌশলে সমস্যার সমাধানে কাজ করছে। গত বছর পর্যন্ত সামান্য বৃষ্টিতেই আম্বারির এজিপি কার্যালয়, বি বরুয়া কলেজ, এক্সেলকেয়ার হাসপাতাল, বালুমুখ ও রুক্মিণীগাঁও জলমগ্ন হত কিন্তু নর্দমা সংস্কার, পলি তোলা, পাম্পের পরিকাঠামো শক্তিশালী করা ও নতুন ঝড়জলের নর্দমা তৈরির ফলে চলতি বর্ষায় এই এলাকাগুলিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ইউএসটিএম দিকের জল দ্রুত নিষ্কাশনের জন্য জুরিপার থেকে শিলসাকো পর্যন্ত চওড়া নর্দমা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। জোরাবাটের জমা জল দিগারু নদীর দিকে ঘুরিয়ে দেওয়ার প্রকল্পের কাজও শীঘ্রই শুরু হবে। সরকারের চলমান প্রধান প্রকল্পগুলির মধ্যে রয়েছে রুক্মিণীগাঁও ঘড়ির টাওয়ার থেকে সুপার মার্কেট পর্যন্ত বি এন শইকিয়া নর্দমা নির্মাণ যার ৭০ শতাংশ কাজ শেষ। পিবিসিও পয়েন্ট থেকে দিসপুর পর্যন্ত ঝড়জলের নর্দমা নির্মাণ, হাতিগাঁও থেকে শিজুবাড়ি পর্যন্ত নর্দমা নির্মাণ যার ৭০ শতাংশ কাজ শেষ। ভরলু নদীর পলি তোলা, অনিল নগর-নবীন নগর-লাচিত নগর-রাজগড় রোডে পাম্প সংযোগ বৃদ্ধি জলসম্পদ বিভাগের মাধ্যমে নিষ্কাশন পাম্পের ক্ষমতা বৃদ্ধি, মালিগাঁও-বড়িপাড়ার জন্য কামাখ্যা স্টেশন থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত নর্দমা নির্মাণের পরিকল্পনা , রূপনগর থেকে শ্রীমন্তপুর পর্যন্ত নতুন নর্দমার হিসাব প্রস্তুত, সাতগাঁও আর্মি গেট থেকে পাথারকোয়ারি সেতু পর্যন্ত নর্দমা নির্মাণ, লালমাটি, গোতানগর, এক্সেলকেয়ার হাসপাতালের আশেপাশে ও জোরাবাটে নর্দমা পরিষ্কার ও ট্রলি পাম্প বসানো, বশিষ্ঠা চারিয়ালি থেকে জওহর নগর পর্যন্ত ১.১৪ কিলোমিটার ঝড়জলের নর্দমা নির্মাণ, এক্সেলকেয়ার-বরাগাঁও থেকে দীপর বিল পর্যন্ত নতুন নর্দমা নির্মাণ। জোরাবাট থেকে দিগারু নদী পর্যন্ত মাটির নর্দমা নির্মাণ। মানস সরানিয়া বলেন, এই প্রকল্পগুলি শেষ হলে গুয়াহাটীর বেশিরভাগ জলমগ্ন এলাকা কৃত্রিম বন্যা থেকে স্বস্তি পাবে। সরকারের লক্ষ্য শুধু সাময়িক স্বস্তি নয়, আধুনিক ও বৈজ্ঞানিক নগর নিকাশ ব্যবস্থা গড়ে তুলে গুয়াহাটীকে বন্যা প্রতিরোধী মহানগরী হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, কয়েক দশকের সমস্যা একদিনে শেষ হবে না তবে সুনির্দিষ্ট পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে সরকার স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছে।
কংগ্রেসের অপরিকল্পিত নগরায়ণই গুয়াহাটীর কৃত্রিম বন্যার মূল কারণ, বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাধানের পথে অসম সরকার: মানস সরানিয়া
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটী : অসম বিজেপির মুখপাত্র মানস সরানিয়া বলেছেন, গুয়াহাটীতে বারবার ঘটে চলা কৃত্রিম নগর বন্যার জন্য দায়ী কংগ্রেসের কয়েক দশকের অপরিকল্পিত নগরায়ণ। তিনি বলেন, কংগ্রেস আমলে জলাভূমি ও নিম্নভূমি ধ্বংস, প্রাকৃতিক নিকাশি নালার উপর দখলদারি এবং নর্দমা ভরাটের ফলেই আজকের এই পরিস্থিতি। মানস সরানিয়ার মতে, দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও কংগ্রেস সরকার পরিকল্পিত নগর…

Previous Post
Next Post
Leave a Reply
Latest News











