,

বহুগামিতার অভিযোগে পুলিশকর্মীকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : একের বেশি বিয়ে করার অভিযোগে অসম পুলিশের এক কর্মীকে রাতের মধ্যেই গ্রেফতারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রীর একটি জনসংযোগ কর্মসূচিতে। সেখানেই অভিযুক্ত পুলিশকর্মীর স্ত্রী হাজির হন এবং সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে স্বামীর বিরুদ্ধে নালিশ জানান। মহিলার অভিযোগ, তাঁর উপস্থিতেই স্বামী দ্বিতীয়বার বিয়ে করেছেন। এখন তাঁকে বিবাহবিচ্ছেদের হুমকিও দেওয়া হচ্ছে।…

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : একের বেশি বিয়ে করার অভিযোগে অসম পুলিশের এক কর্মীকে রাতের মধ্যেই গ্রেফতারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা।

ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রীর একটি জনসংযোগ কর্মসূচিতে। সেখানেই অভিযুক্ত পুলিশকর্মীর স্ত্রী হাজির হন এবং সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে স্বামীর বিরুদ্ধে নালিশ জানান। মহিলার অভিযোগ, তাঁর উপস্থিতেই স্বামী দ্বিতীয়বার বিয়ে করেছেন। এখন তাঁকে বিবাহবিচ্ছেদের হুমকিও দেওয়া হচ্ছে।

স্ত্রীর অভিযোগ শোনার পরই মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপের নির্দেশ দেন। ঘটনাস্থলে থাকা পুলিশের শীর্ষ আধিকারিকদের তিনি বলেন, “ওঁকে গ্রেফতার করুন। আজ রাতের মধ্যেই ধরে আনুন।”

উল্লেখ্য, অসমে ২০২৫ সাল থেকে বহুগামিতা আইনত নিষিদ্ধ। এই আইন ভাঙলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেলের বিধান রয়েছে। তবে ষষ্ঠ তফসিলের অধীন অঞ্চলগুলি এই আইনের আওতার বাইরে।

মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানান, আইন ভাঙার ক্ষেত্রে অসম সরকারের নীতি “জিরো টলারেন্স”। বিশেষ করে সরকারি কর্মী ও আধিকারিকদের ক্ষেত্রে এই নিয়ম আরও কঠোরভাবে মানতে হবে। রাজ্য জুড়ে বহুগামিতার বিরুদ্ধে এখন আইনি, প্রশাসনিক ও আর্থিক সব দিক থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বছরের বাজেট অধিবেশনেই অসম সরকার একাধিক প্রস্তাব পাশ করেছে। তাতে বলা হয়েছে, কোনও পুরুষ একের বেশি বিয়ে করলে তিনি সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। নারীদের অধিকার রক্ষা এবং লিঙ্গবৈষম্য দূর করতেই এই কড়া সিদ্ধান্ত বলে জানিয়েছে হিমন্ত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *