,

সোনাইয়ে রিভিউ বৈঠকে গ্রামোন্নয়ন প্রকল্পে একাধিক অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ বিধায়ক আমিনুল হক লস্করের

বরাককণ্ঠ প্রতিবেদন। সোনাই: গ্রামোন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে শনিবার সোনাইয়ে এক রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাধিক অনিয়মের অভিযোগ তুলে সরব হন স্থানীয় বিধায়ক আমিনুল হক লস্কর। বৈঠকে জিপি সেক্রেটারি, জেআরএস, জিপিএস, এই সহ সংশ্লিষ্ট একাধিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের অনুপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিধায়ক। গুরুত্বপূর্ণ এই বৈঠকে কর্মকর্তাদের অনুপস্থিতিকে তিনি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে মন্তব্য…

বরাককণ্ঠ প্রতিবেদন। সোনাই: গ্রামোন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে শনিবার সোনাইয়ে এক রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাধিক অনিয়মের অভিযোগ তুলে সরব হন স্থানীয় বিধায়ক আমিনুল হক লস্কর।

বৈঠকে জিপি সেক্রেটারি, জেআরএস, জিপিএস, এই সহ সংশ্লিষ্ট একাধিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের অনুপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিধায়ক। গুরুত্বপূর্ণ এই বৈঠকে কর্মকর্তাদের অনুপস্থিতিকে তিনি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে মন্তব্য করেন।

বিধায়কের অভিযোগ, গ্রামোন্নয়নের নামে বিভিন্ন এলাকায় নিয়মবহির্ভূতভাবে সরকারি অর্থ ব্যয় করা হচ্ছে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি বলেন, কোনো কোনো গ্রাম পঞ্চায়েতে অস্বাভাবিক সংখ্যক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, আবার কিছু পঞ্চায়েতে প্রায় কোনো প্রকল্পই নেই। এই বৈষম্যের কারণ খতিয়ে দেখতে এবং প্রকল্প বণ্টন ও বাস্তবায়নের পুরো বিষয়টি নিয়ে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন তিনি।

বৈঠকে একটি নির্মীয়মাণ সরকারি ভবনের কাজে গুরুতর অনিয়মের অভিযোগও তোলেন বিধায়ক আমিনুল হক লস্কর। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি অবিলম্বে ওই নির্মাণকাজ বন্ধ রাখার দাবি জানান।

বৈঠকে উপস্থিত বিডিও দেবাশিস চক্রবর্তী এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট নির্মীয়মাণ ভবনের কাজ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *