Category: Local News
-

২০২৬-২৭ বর্ষের অসম বাজেট: বরাক উপত্যকার জন্য একসাথে ৩টি বড় ঘোষণা, শিলচরে সচিবালয়-শ্রীভূমিতে এইমস শাখা-শিলচরে আধুনিক চিড়িয়াখানা
বরাককণ্ঠপ্রতিবেদন। গুয়াহাটি : “একটি শক্তিশালী, সুস্থ ও সবুজ বরাক উপত্যকা গড়ে তোলা” – এই লক্ষ্যকে সামনে রেখে ২০২৬-২৭ বর্ষের অসম বাজেটে বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নের জন্য একসাথে ৩টি গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করল অসম সরকার। সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী বরাক উপত্যকার প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও জনমুখী করতে শিলচরে অসম সচিবালয়ের পূর্ণাঙ্গ কাজকর্ম চালু করার সিদ্ধান্ত…
-

ডিএসএ স্টেডিয়ামে বিশ্বকাপের উন্মাদনা, মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্কে উপচে পড়া ভিড়
জনসংযোগ: শিলচর: বিশ্বকাপের উন্মাদনায় এবার সামিল হল বরাক উপত্যকাও। বৃহস্পতিবার শিলচরের জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্ক। উদ্বোধনের প্রথম দিনেই ফুটবলপ্রেমীদের ঢল নামল স্টেডিয়ামে। সন্ধ্যা গড়াতেই দর্শকে কানায় কানায় ভরে ওঠে ফ্যান পার্ক। আসন পূর্ণ হয়ে যাওয়ার পরও বহু মানুষ দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। বিশ্বকাপের আবহ যেন এক লহমায় নেমে…
-

২০২৬-২৭ বর্ষের অসম বাজেটকে এজিপির স্বাগত
সামগ্রিক উন্নয়নের ছবি থাকা এবং সুদূরপ্রসারী বাজেট বলে এজিপির মন্তব্য বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে প্রস্তুত করা ২০২৬-২৭ বর্ষের অসম বাজেটকে অসম গণ পরিষদ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বলে জানিয়েছেন দলের তথ্য ও প্রচার সম্পাদক অংশুমান দত্ত। আজ অসম বিধানসভায় অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া পেশ করা বাজেটে রাজ্যের সামগ্রিক উন্নয়ন, বেকার সমস্যা হ্রাস, পরিকাঠামো শক্তিশালীকরণ,…
-

মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে বড়ো সংগঠনগুলির যৌথ প্রতিনিধি দলের সাক্ষাৎ
আসন্ন ৬৬তম বড়ো সাহিত্য সভা নিয়ে বিস্তারিত আলোচনা, সরকারি সহযোগিতার আশ্বাস বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: রাজ্যের বড়ো সমাজের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন এবং আসন্ন ৬৬তম বড়ো সাহিত্য সভার প্রস্তুতি নিয়ে আজ গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাননীয় মন্ত্রী বিশ্বজিৎ দৈমারী এবং মাননীয় বিধায়ক বিশ্বজিৎ ফুকনের নেতৃত্বে বড়ো সাহিত্য সভা, ইউনাইটেড…
-

বরাকের সংযোগে নতুন দিগন্ত: কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : বরাক উপত্যকার তিন জেলার মানুষের দীর্ঘদিনের দাবি এবার মুখ্যমন্ত্রীর দরবারে। বুধবার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা-র সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দিলেন মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ বরাকের ছয় জনপ্রতিনিধি। স্মারকলিপিতে তাঁরা সোনাবাড়িঘাট–শিলচর বাইপাস-কে মুন্ডামালা–পাথারকান্দি বাইপাস-এর সঙ্গে যুক্ত করে একটি নতুন সড়ক নির্মাণের আবেদন জানান। প্রতিনিধিদলের বক্তব্য, এই…
-

জনগণনার পর ফের চালু হবে নতুন রেশন কার্ড, ক্যানসার রোগীদের জন্য বিশেষ তৎপরতা: কৌশিক রায়
রাজ্যে ৭০ লক্ষ ৩১ হাজার ৩০ পরিবার রেশনের আওতায়, উপকৃত ২ কোটি ২৮ লক্ষ ৬৪ হাজার ১৫৭ জন বরাককণ্ঠ প্রতিবেদন: গুয়াহাটি : জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্যে বর্তমানে ৭০ লক্ষ ৩১ হাজার ৩০০টি পরিবার রেশন কার্ডের মাধ্যমে সরকারি সুবিধা পাচ্ছেন। এই পরিবারগুলিতে মোট উপকৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৮ লক্ষ ৬৪ হাজার ১৫৭ জন।…
-

এক বছরের কাজের রিপোর্ট কার্ড পেশ রাজ্যসভা সাংসদ কণাদ পুরকায়স্থের
বরাকের উন্নয়ন, রেল ও শিল্প নিয়ে দিল্লিতে সরব সাংসদ বরাককণ্ঠ প্রতিবেদন, শিলচর: বিগত এক বছরের কাজের বিস্তারিত খতিয়ান ও রিপোর্ট কার্ড তুলে ধরলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। বৃহস্পতিবার শিলচরের কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২০২৫ সালের ১২ জুন রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক বছর পূর্ণ হয়েছে। এই এক…
-

Folkইরা আয়োজিত ৩ দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব “আনন্দ-লোক ২০২৬”
কর্মশালা ও মূল অনুষ্ঠানে গাইবেন জি-বাংলা সারেগামাপা খ্যাত ঋষি চক্রবর্তী বরাককণ্ঠ প্রতিবেদন : বর্তমান সময়ে শহরে লোকসঙ্গীত নিয়ে কাজ করে এবং বিভিন্ন সময়ে কর্মশালার আয়োজন করে সুনাম অর্জন করেছে Folkইরা গানের দল। লোকসংস্কৃতির শেকড়কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ১০-১১ জুলাই শিলচর সঙ্গীত বিদ্যালয়ে দুই দিনব্যাপী লোকসংস্কৃতি কর্মশালার আয়োজন করেছে তারা। উৎসবের নাম দেওয়া হয়েছে…
-

মেলবোর্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের
দ্রুত সম্পন্ন হবে অর্থনৈতিক সহযোগিতা চুক্তি বরাককণ্ঠ প্রতিবেদন: মেলবোর্নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফলপ্রসূ আলোচনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। বৈঠকের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা ভারত-অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছি এবং সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি। দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, পরিচ্ছন্ন…
-

প্রকৃত ভারতীয়দের আটক ও বাংলাদেশে পাঠানো বন্ধের দাবি সর্ব ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার
মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি। উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও অভিন্ন দেওয়ানি বিধি বাতিলেরও আবেদন বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: অসম সরকারের অবৈধ অনুপ্রবেশকারী বিরোধী অভিযানের আড়ালে প্রকৃত ভারতীয় নাগরিকদের যেন আটক ও বাংলাদেশে পাঠানো না হয় সেই দাবিতে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার কাছে স্মারকলিপি দিল সর্ব ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা। বুধবার ৮ জুলাই ২০২৬ বদরুদ্দিন আজমল সহ দলের ৬ জন…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











