Category: Local News
-

সিন্ডিকেটের দৌরাত্ম্যে রাজ্যে লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বিধানসভা প্রাঙ্গণে প্রতীকী বিক্ষোভ রাইজর দলের
বরাককণ্ঠ প্রতিবেদন। দিসপুর : অনিয়মিত সিন্ডিকেটের দৌরাত্ম্যে রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামছাড়া হয়ে পড়েছে। আলু, পেঁয়াজ, সবজি থেকে শুরু করে মাছ, মাংস, ব্রয়লার মুরগি ও ডিমের দাম হু হু করে বাড়ছে। কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না, পোল্ট্রি ও খুচরা ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন, অথচ সাধারণ মানুষকে দ্বিগুণ-তিনগুণ দামে বাজার করতে বাধ্য করা হচ্ছে।…
-

ড.ভূপেন হাজারিকার সমন্বয় তীর্থ এবার বিশ্বমানের সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র, ঘোষণা মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মার
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: বিশ্ববরেণ্য শিল্পী ভারতরত্ন ড. ভূপেন হাজারিকাদেবের জালুকবাড়িস্থিত পবিত্র সমন্বয় তীর্থ পরিদর্শন করে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা একে দেশ-বিদেশের পর্যটক এবং নতুন প্রজন্মের কাছে আকর্ষণের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিস্তারিত পরিকল্পনার কথা জানান। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী সমন্বয় তীর্থে প্রদীপ প্রজ্জ্বলন করে সুধাকণ্ঠের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ড্রোন ক্যামেরায় ধরা পড়া সমন্বয় তীর্থের মনোরম…
-

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের জন্য ১০০ কোটি টাকা মঞ্জুর, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন উপাচার্য
অধ্যাপক নিরঞ্জন রায়ের সৌজন্য সাক্ষাৎ, পরিকাঠামো উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন ড.হিমন্তবিশ্ব শর্মা বরাককণ্ঠ প্রতিবেদন: গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের পরিকাঠামো উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা মঞ্জুর করায় অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মাকে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। তিনি মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ…
-

দোকানের চৌকাঠ ডিঙিয়ে রাস্তা! জল ঢুকছে ঘরে, ক্ষোভে ফুঁসছে হাসপাতাল রোড
কোটি কোটি টাকা বরাদ্দ, তবু পিচের উপর ব্লক বসিয়ে উঁচু করা হচ্ছে রাস্তা। পার্থ ধর সহ এলাকাবাসীর ক্ষোভ। সোমবারের মধ্যে সমাধান না হলে অবরোধ বরাককণ্ঠ প্রতিবেদন: “এটা সংস্কার নাকি সাধারণ মানুষকে শাস্তি দেওয়া?” — এই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়লেন হাসপাতাল রোডের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও এলাকার গুণীজনরা। সাংবাদিক সম্মেলন ডেকে হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের…
-

জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ডিব্রুগড় সার্কেল স্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত
বরাককণ্ঠ প্রতিবেদন: জল জীবন মিশন এবং অন্যান্য চলমান পানীয় জল সরবরাহ প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনার জন্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উদ্যোগে ডিব্রুগড় সার্কেল স্তরের একটি বিস্তৃত পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সরাসরি ও ভার্চুয়াল দুই মাধ্যমেই অনুষ্ঠিত হয়। ভাস্কর জ্যোতি শর্মা, মুখ্য প্রকৌশলী (স্যানিটেশন) ও অতিরিক্ত মুখ্য প্রকৌশলী, উচ্চ অসম অঞ্চল ডিব্রুগড় থেকে সশরীরে বৈঠকে নেতৃত্ব দেন…
-

উন্নীত বিশ্ববিদ্যালয়গুলিতে পরিকাঠামোর অভাব, জমি ও প্রশাসনিক কাঠামো নিয়েও প্রশ্ন
বরাককণ্ঠপ্রতিবেদন। গুয়াহাটি : রাজ্য সরকার প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মহাবিদ্যালয়গুলিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পরিকল্পনা নিলেও বাস্তবে নতুন উন্নীত হওয়া বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। মহাবিদ্যালয়গুলিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হলেও সেগুলির কোনওটিতেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে চলার মতো প্রয়োজনীয় পরিকাঠামো, শিক্ষক, পাঠক্রম ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠেনি। সরকারি সূত্রে জানা গেছে মহাবিদ্যালয়গুলিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত…
-

সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা: ২ সপ্তাহ পিতৃত্বকালীন ছুটি, ঋণ প্রকল্পের মেয়াদ ৫ বছর বৃদ্ধি
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: শুক্রবার অসম বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করে সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ সুখবর দিলেন বিত্তমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া। বাজেটের সবচেয়ে অভিনব ঘোষণা হল সরকারি কর্মচারীদের জন্য ২ সপ্তাহের পিতৃত্বকালীন ছুটি। সন্তানের যত্নে পিতারাও যাতে সমান ভূমিকা রাখতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত। সন্তানের জন্মের পর প্রত্যেক সরকারি কর্মচারী এই ছুটি ভোগ করতে পারবেন।…
-

অসম বাজেট ২০২৬-২৭: ‘আত্মনির্ভর অসম’র রূপরেখা, স্বাস্থ্য-শিল্প-কর্মসংস্থান-পরিকাঠামোয় ঐতিহাসিক ঘোষণা
বরাককণ্ঠ প্রতিবেদন, গুয়াহাটি : ‘বিকশিত অসম, আত্মনির্ভর অসম’ – এই স্লোগানকে সামনে রেখে অসমের বিত্ত, পরিবেশ-অরণ্য, খনি-খনিজ মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া অসম বিধানসভায় ২০২৬-২০২৭ অর্থবর্ষের বাজেট পেশ করলেন। মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে এই বাজেটকে আগামী ৫ বছরের জন্য রাজ্যের ‘উন্নয়নের রূপরেখা’ হিসেবে ঘোষণা করেছে সরকার। স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, পর্যটন, পরিকাঠামো ও ভূমি অধিকার…
-

বহুবিবাহ করলে চাকরি যাবে, কল্যাণ প্রকল্পের সুবিধাও বন্ধ: ২০২৬-২৭ বাজেটে অসম সরকারের কড়া ঘোষণা
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ ন্যায়বিচারকে সামনে রেখে বহুবিবাহের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল অসম সরকার। ২০২৬-২৭ বর্ষের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া ঘোষণা করেন, বহুবিবাহে লিপ্ত বলে প্রমাণিত হলে যে কোনো সরকারি কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। একইসাথে বহুবিবাহ করা কোনো পুরুষ রাজ্য সরকারের কোনো কল্যাণ প্রকল্পের সুবিধা পাবেন না। বাজেটে…
-

গুয়াহাটি রিং সড়ককে ঘিরে মেট্রো রেলের সম্ভাব্যতা সমীক্ষা করবে অসম সরকার, শহরের ভিতরে নয় – আঞ্চলিক সংযোগে জোর
বরাককণ্ঠ প্রতিবেদক। গুয়াহাটি : গুয়াহাটি শহরের যানজট কমানো এবং পরিকল্পিতভাবে শহরের সম্প্রসারণ ঘটানোর লক্ষ্যে প্রস্তাবিত গুয়াহাটি রিং সড়কের সঙ্গে যুক্ত করে মেট্রো রেল ব্যবস্থা চালুর সম্ভাব্যতা সমীক্ষা করবে অসম সরকার। শুক্রবার ২০২৬-২৭ বর্ষের রাজ্য বাজেটে এই প্রস্তাবের কথা জানানো হয়। সরকারের পরিকল্পনা হল সাধারণ শহরের ভিতরের মেট্রো নয়, বরং গুয়াহাটির আশপাশের শহর ও এলাকার সঙ্গে…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











