,

বিজ্ঞানযোদ্ধা নির্মলেন্দু ভট্টাচার্যের স্মরণে শিলচরে দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন ১৫ সেপ্টেম্বর

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : সদ্য প্রয়াত বিজ্ঞানযোদ্ধা নির্মলেন্দু ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করে শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিবেক আচার্যের দুটি গ্রন্থ — ‘কুসংস্কারের অন্ধ গলিপথ’ এবং ‘অথ বরাক-যাত্রাশিল্পী-কথা’র মোড়ক উন্মোচন করা হবে। আগামী ১৫ সেপ্টেম্বর, কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে, ২৮ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার বিকেল ৪টায় শিলচর-১ এর বঙ্গভবনের পাশে হেনা…

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : সদ্য প্রয়াত বিজ্ঞানযোদ্ধা নির্মলেন্দু ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করে শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিবেক আচার্যের দুটি গ্রন্থ — ‘কুসংস্কারের অন্ধ গলিপথ’ এবং ‘অথ বরাক-যাত্রাশিল্পী-কথা’র মোড়ক উন্মোচন করা হবে।

আগামী ১৫ সেপ্টেম্বর, কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে, ২৮ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার বিকেল ৪টায় শিলচর-১ এর বঙ্গভবনের পাশে হেনা রসুইতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ‘বরাক উপত্যকার যুক্তিবাদী আন্দোলনের একাল সেকাল’ শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ফারুক আহমেদ লস্কর। সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও সমাজকর্মী সৌরভ কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী।

গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করবেন স্নিগ্ধা নাথ, সম্পাদিকা, নারী মুক্তি সংস্থা এবং নটসম্রাট গীতেশরঞ্জন নাথ সমাজপতি। অনুষ্ঠানে নটসম্রাট গীতেশরঞ্জন নাথ সমাজপতিকে সংবর্ধনাও জানানো হবে।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন এইচএসএফ-এর কাছাড় জেলা কমিটির সভাপতি নির্মল কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করবেন কথাসাহিত্যিক, লেখিকা ও বিজ্ঞান প্রচারক বিজয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. বিভাস রঞ্জন চৌধুরী, অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, গুরুচরণ কলেজ আদিমা মজুমদার, লেখিকা ও বিজ্ঞানযোদ্ধা সুকল্পা দত্ত, প্রাক্তন শিক্ষিকা টিংকু গুপ্ত, শিক্ষক ও বিজ্ঞান প্রচারক খাদিজা বেগম লস্কর, সমাজসেবী হানিফ বড়ভূঁইয়া, কেন্দ্রীয় সম্পাদক এইচএসএফ এবং সুরজিৎ সোম, বিজ্ঞান কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *