Category: Local News
-

‘হর ঘর তিরঙ্গা’ অভিযান ও ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালনে চূড়ান্ত প্রস্তুতি কাছাড়ে
জেলা জুড়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত প্রশাসনের; ৯ আগস্ট থেকে শুরু হবে তিরঙ্গা বিক্রয়কেন্দ্র, সরকারি পরিকাঠামোর আলোকসজ্জা ও বিভিন্ন কর্মসূচি বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : দেশব্যাপী ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান এবং ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ উদ্যাপনকে সামনে রেখে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করতে শুক্রবার সমন্বয় বৈঠক অনুষ্ঠিত করল কাছাড় জেলা প্রশাসন। জেলা জুড়ে কর্মসূচিগুলির সুষ্ঠু, সুসমন্বিত ও মর্যাদাপূর্ণ বাস্তবায়ন…
-

শিলচরে ভারতরত্ন ড.ভূপেন হাজরিকার ১০০তম জন্মজয়ন্তী উদযাপন করবে ব্যতিক্রম গ্রুপ, দক্ষিণ অসমের ১৪টি সমষ্টিতে চলবে ভূপেন্দ্রসংগীত প্রতিযোগিতা
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: ভারতরত্ন ড.ভূপেন হাজরিকার ১০০তম জন্মজয়ন্তী উপলক্ষে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে শিলচরে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই আয়োজনের সংবাদ মাধ্যম সঙ্গী হিসেবে থাকছে দৈনিক যুগশঙ্খ ও পূর্বাঞ্চল ক্রনিকল। ব্যতিক্রম গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক ড.সৌমেন ভারতীয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ভূপেনদা’র সংগীত, সংস্কৃতি ও মানবিক আদর্শকে নতুন…
-

“বন্যার নামে জনগণের কাছ থেকে চাঁদা তোলা বন্ধ” – কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : রাজ্যে বন্যা পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা সাংবাদিকদের এক সাক্ষাৎকারে কঠোর নির্দেশ দিয়েছেন যে, এখন থেকে বন্যার নামে জনগণের কাছ থেকে কোনো ধরনের চাঁদা তোলা যাবে না। তিনি বলেন ভ্যানার নিয়ে রাস্তায় বেরিয়ে দোকানের সামনে, অফিসের সামনে, রাস্তার পাশে জমায়েত হয়ে হাতে বাক্স নিয়ে বা QR কোডের মাধ্যমে সাহায্যের নামে টাকা…
-

বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিতে কাছাড়ে ‘মেডিয়েশন ফর নেশন ৩.০’ বিশেষ অভিযান
জনসংযোগ। শিলচর : আদালতের বাইরে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিচারাধীন মামলার দ্রুত ও শান্তিপূর্ণ নিষ্পত্তিকে উৎসাহিত করতে কাছাড় জেলায় শুরু হল ‘মেডিয়েশন ফর নেশন ৩.০’ বিশেষ মধ্যস্থতা অভিযান। অসম রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষ (ASLSA) এবং গৌহাটি উচ্চ আদালতের মেডিয়েশন সেন্টারের নির্দেশনায় কাছাড় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ (DLSA) এই কর্মসূচি বাস্তবায়ন করছে। ভারতের সর্বোচ্চ আদালতের মেডিয়েশন অ্যান্ড…
-

অসমে ৬ লক্ষ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা: ‘নিযুত মৈনা’ ও ‘নিযুত বাবু’ আঁচনির আবেদন বিতরণ শুরু
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : উচ্চশিক্ষায় আর্থিক বাধা দূর করতে অসম সরকার আজ বড় পদক্ষেপ নিল। রাজ্যের ৪৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মুখ্যমন্ত্রীর নিযুত মৈনা আঁচনি’ এবং ‘মুখ্যমন্ত্রীর নিযুত বাবু আঁচনি’-র আবেদনপত্র বিতরণের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। এই দুটি আঁচনির মাধ্যমে ৬ লক্ষেরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে সরাসরি আর্থিক সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী…
-

‘লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ দৃঢ় অবস্থান না নিলে উত্তর-পূর্ব ভারত আজ ভারতের অংশ হয়ে থাকত না’ : বিধায়ক রাজদীপ গোয়ালা
কাছাড়ে ‘লোক কল্যাণ দিবস’ পালন, জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুই সরকারি কর্মচারীকে ‘লোক সেবা পুরস্কার’ প্রদান জনসংযোগ। শিলচর : লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ যদি অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান না নিতেন, তবে আজ সমগ্র উত্তর-পূর্ব ভারত ভারতের মানচিত্রের অংশ হয়ে থাকত না। বুধবার কাছাড়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা-স্তরের ‘লোক কল্যাণ দিবস’-এর…
-

মেহেরপুর মেডিকেল রোড ৪-লেনের কাজে গতি, বীরবল বাজারে উচ্ছেদ শুরু
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: শহরের যানজট কমাতে মেহেরপুর মেডিকেল রোডকে দুই লেন থেকে চার লেনে উন্নীত করার কাজে গতি এসেছে। মঙ্গলবার ৫ আগস্ট থেকে মেহেরপুরের বীরবল বাজার এলাকায় অধিগৃহীত জমিতে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ ও ভাঙন অভিযান শুরু হয়েছে। অভিযানের আগে মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়। প্রশাসন জানিয়েছে, প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে…
-

উজান আসামের বন্যার জন্য খনন দায়ী নয়, বললেন মুখ্যমন্ত্রী
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : গত মাসে উজান আসামে ভয়াবহ বন্যার পেছনে কী কারণ ছিল তা নিয়ে আলোচনার মধ্যেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার স্পষ্ট করে বলেছেন, খনন এই বিপর্যয়ের প্রধান কারণ নয়। তাঁর মতে, প্রতিবেশী রাজ্যগুলির পাহাড় থেকে নেমে আসা জলই বন্যার মূল কারণ। বন্যা কবলিত উজান আসামের চার দিনের সফরের তৃতীয় দিনে শিবসাগরের পানবেসার…
-

“আপনাদের দুঃখ আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করছি” – বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে আশ্বাস মুখ্যমন্ত্রীর
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার ভয়াবহতা দেখে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা কয়েকদিন ধরে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করছেন এবং দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছেন। তিনি বলেন “আপনাদের দুঃখ-দুর্দশা আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি। ঈশ্বরের আশীর্বাদে আমরা সম্ভাব্য প্রতিটি সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই অনেকগুলো পদক্ষেপ নিয়েছি।…
-

বন্যার পর শিবসাগরে দ্রুত ফিরছে বিদ্যুৎ, ২৪ ঘণ্টায় কমেছে ৫৮ শতাংশ গ্রাহকের ভোগান্তি
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : টানা বন্যায় বিপর্যস্ত শিবসাগর জেলায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতা চালাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন, বিদ্যুৎ কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে গত একদিনেই জেলায় বিদ্যুৎহীন মানুষের সংখ্যা প্রায় অর্ধেকের বেশি কমে গেছে। সোমবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, “গত ২৪ ঘণ্টায় আমাদের দল নিরাপদে আরও অনেক ট্রান্সফরমার চালু করেছে। এর…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











