Category: Miscellaneous
-

বরাকের উন্নয়নে ‘সায়ন্তনদের’ বড় প্রস্তাব: অন-ক্যাম্পাস প্লেসমেন্ট, শিল্প, পর্যটন,মেডিকেলে বাইপাস সার্জারি ও আধুনিক শিলচর চায় সংগঠন
শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে মাস্টার প্ল্যান – মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে একগুচ্ছ দাবি বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্দেশ্যে ইমেইলে একগুচ্ছ প্রস্তাব পাঠাল ‘সায়ন্তন’ সংগঠন। ইমেইলের কপি মুখ্যমন্ত্রীর দপ্তরে, নগর উন্নয়ন মন্ত্রীর দপ্তরে, অর্থমন্ত্রীর দপ্তরে, শিক্ষা মন্ত্রীর দপ্তরে এবং শিল্প মন্ত্রী ও পর্যটন মন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। কিছুদিন আগে…
-

ডিমা হাসাও জেলার জাটিঙ্গা নদীতে ফরমালিন মিশে যাওয়ার ঘটনায় সতর্ক কাছাড় জেলা প্রশাসন, একাধিক জরুরি পদক্ষেপের নির্দেশ
নদীর জল ব্যবহার না করার পরামর্শ, পানীয় জল প্রকল্পে নজরদারি, মাছ বিক্রি ও জলের গুণমান পরীক্ষায় কড়া নির্দেশ জনসংযোগ। ৪ জুলাই: ডিমা হাসাও জেলার জাটিঙ্গা ও লাম্পুর মাঝামাঝি জাতীয় সড়ক-২৭-এ ফরমালিন অর্থাৎ ফর্ম্যালডিহাইড দ্রবণ বোঝাই একটি ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়ে রাসায়নিক পদার্থ জাটিঙ্গা নদীতে মিশে যাওয়ার ঘটনার পর দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কাছাড় জেলা…
-

সম্মিলিত প্রতিযোগিতামূলক প্রিলিমিনারি পরীক্ষা: শিলচরের ৩ কেন্দ্রে ১৬৩ ধারা জারি
৫ জুলাই কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রবেশ নিষিদ্ধ, মোবাইল-গ্যাজেট বহনে কড়া বিধিনিষেধ জনসংযোগ। শিলচর : আগামী ৫ জুলাই অনুষ্ঠেয় সম্মিলিত প্রতিযোগিতামূলক প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য শিলচরের তিনটি পরীক্ষাকেন্দ্রের চারপাশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করেছে কাছাড় জেলা প্রশাসন। জেলা শাসক রাহুল কুমার গুপ্ত, আইএএস, এক আদেশে…
-

অনুমতি ছাড়া ব্যানার-হোর্ডিং বা স্বাগত তোরণ নয়, কড়া নির্দেশ শিলচর পৌর নিগমের
জনসংযোগ প্রতিবেদন: শহরের বিভিন্ন প্রান্তে অনুমতি ছাড়া ব্যানার, হোর্ডিং, পোস্টার, ফেস্টুন কিংবা স্বাগত তোরণ নির্মাণের প্রবণতা রুখতে কড়া অবস্থান নিল শিলচর পৌর নিগম। জননিরাপত্তা, যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং সরকারি পরিকাঠামোর সুরক্ষার কথা মাথায় রেখে এ ধরনের অস্থায়ী কাঠামো স্থাপনের ক্ষেত্রে পূর্বানুমতি বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করেছে পৌর নিগম। পৌর নিগমের আয়ুক্ত ডেভিড বরা কুমার…
-

কাছাড়ে পালস পোলিও অভিযানে প্রথম দিনেই ১.৯ লক্ষ শিশুকে টিকাদান, লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ পূরণ
শিলচর ও কালাইনে বিধায়কদের হাতে জাতীয় টিকাকরণ দিবসের সূচনা, ঘরে ঘরে চলবে স্বাস্থ্যকর্মীদের অভিযান জনসংযোগ প্রতিবেদন: রবিবার জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে কাছাড় জেলায় শুরু হল পালস পোলিও অভিযান। প্রথম দিনেই জেলার ০ থেকে ৫ বছর বয়সী ১,৯০,০০০-এরও বেশি শিশুকে ওরাল পোলিও ভ্যাকসিন প্রদান করা হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রা ২,৭৮,০৭৩ জনের প্রায় ৭০ শতাংশ। জেলা প্রশাসন…
-

পরীক্ষার্থীদের পরীক্ষা-সংক্রান্ত নির্দেশিকা মেনে চলা এবং নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জেলা প্রশাসনের
বরাককণ্ঠ প্রতিবেদন: আগামী ৫ জুলাই কাছাড় জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিতব্য অসম লোকসেবা আয়োগ (এপিএসসি) পরিচালিত সম্মিলিত প্রতিযোগিতামূলক (প্রিলিমিনারি) পরীক্ষা, ২০২৫-এর সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিচালনার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলার বিভিন্ন নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। জেলা প্রশাসন, অসম লোকসেবা আয়োগের…
-

সমাজকল্যাণে এগিয়ে এলেন পোদ্দার অ্যান্ড পোদ্দার ইকুইপমেন্ট অ্যান্ড প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর বিবেকানন্দ পোদ্দার
অসম রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তহবিলে তুলে দিলেন ১ লাখ টাকা বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটী : বুধবার লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন পোদ্দার অ্যান্ড পোদ্দার ইকুইপমেন্ট অ্যান্ড প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর বিবেকানন্দ পোদ্দার। সাক্ষাতের সময় তিনি অসম রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তহবিলে ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন। বন্যা, ভূমিধসসহ বিভিন্ন…
-

ধর্ষণ মামলায় অভিযুক্তকে বেকসুর খালাস দিল গুয়াহাটি হাইকোর্ট
প্রমাণের অভাবে ৩০ বছরের কঠোর কারাদণ্ড বাতিল, সঙ্গে মুক্তির নির্দেশ বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : ধর্ষণ ও পকসো মামলায় দোষী সাব্যস্ত করে ৩০ বছরের কঠোর কারাদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে বেকসুর খালাস দিল গুয়াহাটি হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ভুক্তভোগী নাবালিকা ছিলেন তা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি অভিযোগপক্ষ। এছাড়া মামলার নথিতে থাকা সাক্ষ্যপ্রমাণ দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট নয়। বিচারপতি…
-

জরিমানা বাড়ার ধাক্কা, ট্রেনে ফিরছে শৃঙ্খলা, উদ্বেগে হকাররা
বরাককণ্ঠ প্রতিবেদন: ট্রেনে উঠেই গেট আটকে হকারের হাঁকডাক, পা রাখার জায়গা নেই—এই দৃশ্য এবার অতীত হতে চলেছে। ভারতীয় রেল সাম্প্রতিক নির্দেশে ট্রেনের মধ্যে অনিয়মের জন্য জরিমানার পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেওয়ায় হাওড়া থেকে ছাড়া পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখার লোকাল থেকে এক্সপ্রেস—সব ট্রেনেই প্রভাব পড়েছে। বিনা টিকিটে ভ্রমণ, ধূমপান, অনুমতি ছাড়া যাত্রী এলাকায় ঢোকা, অশোভন আচরণ…
-

লক্ষীপুর উন্নয়ন খণ্ডে অ্যাসপিরেশনাল ব্লক ফেলো নিয়োগের জন্য দরপত্র আহ্বান
বরাককণ্ঠ প্রতিবেদন: কাছাড় জেলার লক্ষীপুর উন্নয়ন খণ্ডে অ্যাসপিরেশনাল ব্লক কর্মসূচি (এবিপি)-এর অধীনে একজন অ্যাসপিরেশনাল ব্লক ফেলো (এবিএফ) নিয়োগের উদ্দেশ্যে কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয় নিবন্ধিত সংস্থা ও প্লেসমেন্ট এজেন্সিগুলির নিকট থেকে সিলমোহরযুক্ত দরপত্র আহ্বান করেছে। আগ্রহী সংস্থা ও প্লেসমেন্ট এজেন্সিগুলিকে ৮.২৫ টাকা (আট টাকা পঁচিশ পয়সা) মূল্যের কোর্ট ফি স্ট্যাম্প সংযুক্ত করে সিলমোহরযুক্ত দরপত্র জমা দিতে…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











