Category: Miscellaneous
-

ইন্ডাস টাওয়ার্সের বন্যা ত্রাণ উত্তর-পূর্বে সম্প্রসারিত, অসমের ১১০০ পরিবার পেল সহায়তা
চরাইদেও, শিবসাগর, যোরহাটে ‘প্রগতি’ কর্মসূচির মাধ্যমে খাদ্য, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ নিজস্ব প্রতিবেদন : অসমে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াল বিশ্বের অন্যতম বৃহৎ টেলিকম অবকাঠামো সংস্থা ইন্ডাস টাওয়ার্স। সংস্থার সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি ‘প্রগতি’-র আওতায় চরাইদেও, শিবসাগর ও যোরহাট জেলার প্রায় ১১০০টি বন্যাকবলিত পরিবারকে জরুরি ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। সোনারি ও তেওক…
-

সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত বেড়ে ২৫, গলদ খুঁজতে গঠিত ৪ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি
কমল কৃষ্ণ কুইলা। কলকাতা : সিকিমের নামচি জেলার এনএইচপিসি-র (NHPC) তিস্তা স্টেজ–VI জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫-এ পৌঁছেছে। টানা কয়েকদিনের উদ্ধার অভিযানের পর টানেলের ভিতরে আটকে পড়া সব শ্রমিকের দেহ উদ্ধার হওয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্ধারকাজ শেষ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, টানেলের ভিতরে মিথেন গ্যাসের বিস্ফোরণ এবং বিষাক্ত গ্যাসের ঘনত্ব বেড়ে…
-

বরাকের জলস্তর বৃদ্ধি, কাছাড়ে বন্যা সতর্কতা জারি
২৪ ঘণ্টা সতর্ক প্রশাসন, সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জনসংযোগ। শিলচর : টানা বৃষ্টি এবং ভারতীয় আবহাওয়া দপ্তরের আগামী দুই থেকে তিন দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের জেরে কাছাড় জেলায় বরাক নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য বন্যা মোকাবিলায় রবিবার কাছাড় জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জেলাজুড়ে সর্বাত্মক সতর্কতা জারি করেছে। DDMA-র তরফে…
-

দুর্লভছড়ায় সাইবার প্রতারণা, হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা দাবি
থানায় মামলা জিডিপিসিএফ সভাপতি অংশুমান পালের, ১৯৩০-এ অভিযোগ নিজস্ব প্রতিবেদন। দুর্লভছড়া : হোয়াটসঅ্যাপ হ্যাক করে পঞ্চায়েত সভাপতির নামে টাকা চাওয়ার অভিযোগ উঠল। প্রতারণার শিকার হয়ে রাতাবাড়ি থানায় মামলা দায়ের করলেন ‘বৃহত্তর দুর্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ তথা জিডিপিসিএফ’-এর সভাপতি অংশুমান পাল। অংশুমান পাল জানান, গত ১৯ জুলাই রবিবার লালছড়া গাঁও পঞ্চায়েতের সভাপতি সঞ্জয় কুমার গোস্বামীর নম্বর…
-

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা, দুর্লভছড়া সেতু থেকে আটক এক
জনতার রোষ থেকে অভিযুক্তকে রক্ষা করে পুলিশের হাতে তুলে দিলেন জিডিপিসিএফ সভাপতি অংশুমান পাল বরাককণ্ঠ প্রতিবেদন। দুর্লভছড়া: মোকামছড়ায় এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে বৃহস্পতিবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে দুর্লভছড়া সিংলা নদীর সেতু এলাকা। গত ৯ জুলাই বিকেল আনুমানিক সাড়ে তিনটার সময় ‘চৌহান’ পদবীধারী এক ব্যক্তিকে সেতুর উপর আটকে দেন স্থানীয়রা। অভিযোগ জানাজানি হতেই বাজারের আশপাশ…
-

বাঙালি – বিহারী – মারোয়ারীদের লোকগণনায় মাতৃভাষা ‘অসমীয়া’ বলে লিখতে আহ্বান হিন্দু সুরক্ষা সেনা, অসমের
নিজস্ব প্রতিবেদন। গুয়াহাটী : অসমে বসবাসকারী সকল বহিরাগত হিন্দুকে আসন্ন লোকগণনায় নিজের মাতৃভাষা ‘অসমীয়া’ বলে লিখতে আহ্বান জানিয়েছে রাষ্ট্রবাদী ভাবাপন্ন জাতীয় সংগঠন হিন্দু সুরক্ষা সেনা, অসম। আজ এক প্রেস বিবৃতির মাধ্যমে এই আহ্বান জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাঞ্চন নাথ এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকাশ শইকীয়া বলেন, এর অন্যথা হলে রাজ্য হিন্দু ঐক্যের এক বিরল…
-

গুয়াহাটিতে অখিল ভারতীয় ছাত্র পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা দিবস ও জাতীয় ছাত্র দিবস উদযাপন
আর্য বিদ্যাপীঠ মহাবিদ্যালয়ে ৩০০ মেধাবী ছাত্র-ছাত্রীকে ‘পদ্মশ্রী বীরুবালা রাভা শ্রেষ্ঠ ছাত্র পুরস্কার’ প্রদান বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : অখিল ভারতীয় ছাত্র পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা দিবস এবং জাতীয় ছাত্র দিবস উপলক্ষে আজ আর্য বিদ্যাপীঠ মহাবিদ্যালয় ছাত্র পরিষদ শাখার উদ্যোগে একটি বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ প্রায় ৩০০…
-

সায়ন্তনের জন্মদিনে প্যারামেডিকেল দক্ষতা ও স্বাস্থ্যপরিসেবার উন্নতির উপর জোর, বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন
বরাককণ্ঠ প্রতিবেদন: ১২ জুলাই সায়ন্তনের জন্মদিন উপলক্ষে থাউজেন্ড সায়ন্তন দিনটিকে স্বাস্থ্য সচেতনতার দিন হিসেবে পালন করল। ইটখোলা অ্যাথলেটিক ক্লাব এবং শিলচর টাটা ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় ইটখোলা অ্যাথলেটিক ক্লাব ঘরে আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং আলোচনা সভার। থাউজেন্ড সায়ন্তনের মতে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি খুব প্রয়োজন দক্ষ নার্স, দক্ষ…
-

শিলচরের ইম্পেরিয়াল মল কাণ্ডে বড় সাফল্য পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্ত রূপালী দাস ও রোহিত দেবনাথ
বরাককণ্ঠ প্রতিবেদন: গত ২৫ জুন শিলচর শহরের ব্যস্ততম বিপণি কেন্দ্র ইম্পেরিয়াল মলে ঘটে যাওয়া বহুল আলোচিত ঘটনার তদন্তে বড় সাফল্য পেল শিলচর পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর ঘটনার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত রূপালী দাস ও রোহিত দেবনাথকে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই…
-

সাংবাদিক অপদস্তের ঘটনায় পুলিশ আধিকারিকের ক্ষমা দাবি প্রেস ক্লাবের
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটী : মহানগরীর চন্দ্রপুরে অবস্থিত প্রাগজ্যোতিষপুর থানায় শনিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মধ্য গুয়াহাটি জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার সম্ভাবী মিশ্র। ওই সাংবাদিক সম্মেলনে নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করার জন্য ‘আমার অসম’ পত্রিকার সাংবাদিক শামসুল রহমান এবং ‘নিয়মীয়া বার্তা’ পত্রিকার সাংবাদিক বিভাস চন্দ্র দাসকে অপমান করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পূর্ব গুয়াহাটী প্রেস ক্লাব ও…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











