,

বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিতে কাছাড়ে ‘মেডিয়েশন ফর নেশন ৩.০’ বিশেষ অভিযান

জনসংযোগ। শিলচর : আদালতের বাইরে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিচারাধীন মামলার দ্রুত ও শান্তিপূর্ণ নিষ্পত্তিকে উৎসাহিত করতে কাছাড় জেলায় শুরু হল ‘মেডিয়েশন ফর নেশন ৩.০’ বিশেষ মধ্যস্থতা অভিযান। অসম রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষ (ASLSA) এবং গৌহাটি উচ্চ আদালতের মেডিয়েশন সেন্টারের নির্দেশনায় কাছাড় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ (DLSA) এই কর্মসূচি বাস্তবায়ন করছে। ভারতের সর্বোচ্চ আদালতের মেডিয়েশন অ্যান্ড…

জনসংযোগ। শিলচর : আদালতের বাইরে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিচারাধীন মামলার দ্রুত ও শান্তিপূর্ণ নিষ্পত্তিকে উৎসাহিত করতে কাছাড় জেলায় শুরু হল ‘মেডিয়েশন ফর নেশন ৩.০’ বিশেষ মধ্যস্থতা অভিযান। অসম রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষ (ASLSA) এবং গৌহাটি উচ্চ আদালতের মেডিয়েশন সেন্টারের নির্দেশনায় কাছাড় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ (DLSA) এই কর্মসূচি বাস্তবায়ন করছে। ভারতের সর্বোচ্চ আদালতের মেডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন প্রজেক্ট কমিটি (MCPC)-র অনুমোদিত এই সর্বভারতীয় উদ্যোগের লক্ষ্য, বিচারাধীন উপযুক্ত মামলাগুলিকে মধ্যস্থতার মাধ্যমে দ্রুত, সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক গ্রহণযোগ্য উপায়ে নিষ্পত্তির সুযোগ করে দেওয়া। এর মাধ্যমে যেমন আদালতের মামলার জট কমবে, তেমনই বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর বিকল্প পদ্ধতি সম্পর্কে মানুষের আস্থা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

বিশেষ এই অভিযানে মধ্যস্থতার উপযোগী বিচারাধীন মামলাগুলিকে চিহ্নিত করে পর্যায়ক্রমে মেডিয়েশন সেন্টারে পাঠানো হবে। পাশাপাশি, মধ্যস্থতার গুরুত্ব ও উপযোগিতা সম্পর্কে সাধারণ মানুষ এবং মামলাকারীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন প্রচারমূলক কর্মসূচিরও আয়োজন করা হবে। দ্রুত, গোপনীয়, স্বল্প ব্যয়সাপেক্ষ এবং সৌহার্দ্যপূর্ণ বিরোধ নিষ্পত্তির অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে মধ্যস্থতাকে আরও জনপ্রিয় করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই অভিযানের আওতায় বৈবাহিক বিরোধ, মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা, চেক বাউন্স মামলা, আপসযোগ্য ফৌজদারি মামলা, ভোক্তা সংক্রান্ত বিরোধ, ঋণ পুনরুদ্ধার মামলা, সালিশি ও বাণিজ্যিক বিরোধ, চাকরি সংক্রান্ত বিরোধ, সম্পত্তি বিভাজন মামলা, উচ্ছেদ মামলা, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত মামলা, শ্রম বিরোধ এবং অন্যান্য উপযুক্ত দেওয়ানি মামলাসহ বিভিন্ন ধরনের মামলা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির জন্য বিবেচনা করা হবে।

কাছাড় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ জেলার মামলাকারী, আইনজীবী এবং সাধারণ মানুষের প্রতি এই বিশেষ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, যাঁদের নামে মেডিয়েশনের নোটিস জারি হবে, তাঁদের নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট আদালত অথবা মেডিয়েশন সেন্টারে উপস্থিত থেকে মধ্যস্থতা প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সচিব জানান, আদালতের বাইরে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতিকে আরও শক্তিশালী করে দ্রুত, সহজ ও মানবিক বিচারপ্রক্রিয়া গড়ে তুলতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *