Category: Local News
-

পশ্চিমবঙ্গে পালাবদলের পর সীমান্ত সুরক্ষায় নতুন সমীকরণ: অসম-বাংলা-কেন্দ্র ত্রিমুখী উদ্যোগ
‘মমতার আমলে সম্ভব হয়নি, এবার কাঁটাতারে ঘিরবে বাংলা সীমান্ত’ বিধানসভায় রাজ্যপালের ভাষণ: হিমন্ত ২.০ সরকারের পাঁচ বছরের রোডম্যাপ ২০২৮-এ ১০ লক্ষ কোটির অর্থনীতি, ২ লক্ষ সরকারি চাকরির লক্ষ্য অসমের বরাককণ্ঠ প্রতিবেদন: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশের পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা নীতিতে বড় বদল আসছে। শুক্রবার অসম বিধানসভায় রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য তাঁর ভাষণে সরকারের…
-

‘বর্ণময় ১৯’: গান্ধীভবনে ভাষা শহিদদের স্মরণে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি শ্রীহট্ট সম্মিলনীর
শহিদদের রক্তের ঋণ শোধে বাংলা ভাষাকে সর্বস্তরে প্রতিষ্ঠার ডাক সাংসদ কণাদ পুরকায়স্থের বরাককণ্ঠ প্রতিবেদন: উনিশে মে বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা এক গৌরবগাথা। সেই গৌরবের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর গান্ধীভবন মুখরিত হলো ‘বর্ণময় ১৯’ অনুষ্ঠানের। শ্রীহট্ট সম্মিলনী শিলচর শাখার এই মহতী আয়োজনে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন শহরের বিশিষ্ট…
-

‘হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ’— গানে-নাচে মুখর বঙ্গভবন
বিহু-ঝুমুর-ধামাইলে মাতালেন অভিজিৎ বসু, বিহুর তালে নেচে উঠলেন শৈবাল গুপ্ত ৪০০ পড়ুয়ার হাতে পুরস্কার, তিল ধারণের জায়গা ছিল না হলে বরাককণ্ঠ প্রতিবেদন: ভাষা শহিদদের স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আয়োজনে ‘হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যা ২০ মে শিলচর বঙ্গভবনে গানে-নাচে এক অনন্য মেলবন্ধন তৈরি করল। কলকাতার আমন্ত্রিত শিল্পী অভিজিৎ বসুর কণ্ঠের জাদুতে মুগ্ধ হলেন…
-

ভাবগম্ভীর পরিবেশে মাতৃভাষা সুরক্ষা সমিতির ভাষা শহিদ দিবস পালন, উঠল বঞ্চনার অভিযোগ
শিলচরে সারাদিনব্যাপী অনুষ্ঠান, প্রকাশিত হল ‘মাতৃভাষা’ সাময়িকী ‘শহিদ স্বীকৃতি নেই, অর্থ বরাদ্দ সত্ত্বেও স্মারক হয়নি’: সভাপতি সুনীল রায় বরাককণ্ঠ প্রতিবেদন: প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় ভাষা শহিদ দিবস তথা মাতৃভাষা সুরক্ষা দিবস পালন করল বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি, কাছাড় জেলা। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিলচরের বিভিন্ন স্থানে সারাদিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে ১৯৬১ সালের…
-

উনিশের চেতনায় জাগল নতুন প্রজন্ম, শিলচরে মিছিলের নেতৃত্বে স্কুল পড়ুয়ারা
ভাষা শহিদ দিবসের মিছিলে সংগঠনের চেয়ে ছাত্রছাত্রীদের ভিড়েই স্পষ্ট বার্তা, দাবি উঠল ‘ভাষা শহিদ স্টেশন বরাককণ্ঠ প্রতিবেদন, শিলচর: ১৯৬১ সালের ১৯ মে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শিলচর রেলস্টেশনে পুলিশের গুলিতে প্রাণ হারানো ১১ ভাষা শহিদের আত্মবলিদান স্মরণে মঙ্গলবার আবেগ ও সংকল্পে মুখর হল গোটা বরাক উপত্যকা। এবারের ‘উনিশের পথচলা’য় সবচেয়ে নজর কাড়ল স্কুল-কলেজের পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত…
-

বরাকে বাংলা ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা ও শহিদ পরিবারকে সম্মাননার দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র
মাতৃভাষা সুরক্ষা সমিতি কাছাড়ের ৪ দফা দাবি, ‘বৈষম্য দূর না হলে পরাধীন নাগরিকের মতো বাঁচতে হবে’ বরাককণ্ঠ প্রতিবেদন, শিলচর: আসামে বাংলা ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা প্রদান ও বরাক উপত্যকার ভাষা শহিদদের পরিবারকে আর্থিক সম্মাননা দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার কাছে স্মারকপত্র পাঠাল বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি, কাছাড় জেলা কমিটি। ১৫ মে স্পিড পোস্টের…
-

উনিশের প্রাক্কালে একাদশ ভাষা শহিদের স্বীকৃতি ও শিলচর স্টেশনকে ‘ভাষা শহিদ স্টেশন’ ঘোষণার দাবিতে সরব অসম সাহিত্য সভা সভাপতি
বিধানসভার প্রথম অধিবেশনেই বিজ্ঞপ্তি জারির আহ্বান ড. বসন্তকুমার গোস্বামীর বরাককণ্ঠ প্রতিবেদন, শিলচর: উনিশে মে ভাষা শহিদ দিবসের প্রাক্কালে বরাক উপত্যকার আবেগকে সম্মান জানিয়ে একাদশ ভাষা শহিদের সরকারি স্বীকৃতি এবং শিলচর রেলস্টেশনকে ‘ভাষা শহিদ স্টেশন’ হিসাবে ঘোষণার জন্য রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানালেন অসম সাহিত্য সভার সভাপতি ড. বসন্তকুমার গোস্বামী। সোমবার উনিশে মে-র প্রাক্কালে প্রকাশিত…
-

শহিদ দিবসে শিলচরে ‘উনিশের মহামিছিল’: ব্যানার সহ পথে নামার আহ্বান
বরাককণ্ঠ প্রতিবেদন: ১৯৬১ সালের রক্তাক্ত ১৯ মে-র ৬৫তম বর্ষপূর্তি এবার গভীর শ্রদ্ধা ও আবেগে পালন করতে চলেছে বরাক উপত্যকা। ভাষা শহিদদের স্মরণে শিলচরে আয়োজিত হচ্ছে ঐতিহাসিক ‘উনিশের মহামিছিল, ভাষা শহিদদের শ্রদ্ধাঞ্জলি’। মিছিলের ডাক দিয়েছেন আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য। মহামিছিলের সময় ও পথ আগামী ১৯ মে, ২০২৬, মঙ্গলবার সকাল ৭টায় শিলচর ভাষা শহিদ স্টেশনের সামনে জমায়েত শুরু…
-

বরাকে স্থায়ী হাইকোর্ট বেঞ্চের দাবিতে গণআন্দোলন জোরদার, ৬৭ সংগঠনের স্মারকপত্র
‘এটি বরাকের আত্মমর্যাদার লড়াই’— ঐক্যবদ্ধ হওয়ার ডাক সচেতন নাগরিক সমাজের বরাককণ্ঠ প্রতিবেদন, শিলচর: বরাক উপত্যকায় স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে এবার আরও জোরদার হচ্ছে গণআন্দোলন। ইতিমধ্যে উপত্যকার প্রায় ৬৭টি এনজিও, ক্লাব ও সামাজিক সংগঠন এই দাবির সমর্থনে স্মারকপত্র প্রেরণ করেছে। বরাকের সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে বাকি সংগঠন ও বিশিষ্টজনদেরও এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান…
-

অসমের সরকারি ও সংরক্ষিত জমি বেদখলমুক্ত করতে এবার আরও কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা
বরাককণ্ঠ প্রতিবেদন, গুয়াহাটি: অসমের সরকারি ও সংরক্ষিত জমি বেদখলমুক্ত করতে এবার আরও কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার সামাজিক মাধ্যমে তিনি স্পষ্ট ঘোষণা করলেন, রাজ্যে ১,২৫০ বর্গ কিলোমিটারেরও বেশি বেদখল হওয়া জমি পুনরুদ্ধারে বদ্ধপরিকর এনডিএ ৩.০ সরকার। শুধু প্রতিশ্রুতি নয়, সেই লক্ষ্য পূরণে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নেমেছে বলেও জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











