Category: Local News
-

ঈদ-উল-আজহা উপলক্ষে সরকারি ছুটির কারণে শিলচর পৌর নিগমের কোটেশন খোলার তারিখ ২ জুন পর্যন্ত স্থগিত
বরাককণ্ঠপ্রতিবেদন: শিলচর পৌর নিগমের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে যে, আগামী ২৮ মে, ২০২৬ তারিখ বিকেল ৪:০০ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে কোটেশন খোলার প্রক্রিয়া, তা ঈদ-উল-আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে স্থগিত করা হয়েছে। শিলচর পৌর নিগমের কার্যালয় থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অসম সরকার কর্তৃক ২৮ মে,…
-

এইচএসএলসি কম্পার্টমেন্টাল পরীক্ষাকেন্দ্রগুলির আশেপাশে নিষেধাজ্ঞা জারি করল কাছাড় জেলা প্রশাসন
২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা পরিচালনার লক্ষ্যে কঠোর বিধিনিষেধ কার্যকর বরাককণ্ঠপ্রতিবেদন: Assam State School Education Board কর্তৃক আগামী ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হাই স্কুল লিভিং সার্টিফিকেট (এইচএসএলসি) কম্পার্টমেন্টাল পরীক্ষা, ২০২৬ উপলক্ষে কাছাড় জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনা নিশ্চিত করতে জেলা প্রশাসন ভারতীয়…
-

মুসলিম মহিলাদের উন্নয়নে জোর: বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
বরাককণ্ঠ প্রতিবেদন: বিধানসভায় দাঁড়িয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানালেন, অসমের মুসলিমরা এনডিএ-কে ভোট না দিলেও দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে মুসলিম মহিলাদের উন্নয়ন ও সামাজিক অধিকার নিশ্চিত করাকেই তিনি অগ্রাধিকার দিয়েছেন। বুধবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল নিয়ে বিশদ আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা। বিল পাশ হলে গুজরাত ও উত্তরাখণ্ডের পরে অসম হবে ইউসিসি পাশ…
-

‘ভাষা শহিদ স্টেশন’ নামে শিলচর রেল স্টেশনের নামকরণের দাবি বিধানসভায় তুললেন আমিনুল হক লস্কর
বরাককণ্ঠ প্রতিবেদন: শিলচর রেল স্টেশনকে এগারো ভাষা শহিদের স্বীকৃতি দিয়ে ‘ভাষা শহিদ স্টেশন’ নামে নামকরণের দাবি তুললেন সোনাইর কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্কর। বিধানসভায় রাজ্যপালের ভাষণের ধন্যবাদসূচক প্রস্তাবের ওপর বিতর্কে অংশ নিয়ে তিনি স্পষ্ট বলেন, ‘বরাকের গণদাবি হচ্ছে, শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহিদ স্টেশন হতে হবে। সরকার সেই দাবি পূরণ করে ভাষা শহিদের নামে…
-

শিলচর জেলা গ্রন্থাগার হল ‘রবীন্দ্র শতবার্ষিকী প্রেক্ষাগৃহ’ নামকরণ ও দ্রুত চালুর দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ
বরাককণ্ঠপ্রতিবেদন: শিলচরে নির্মীয়মান জেলা গ্রন্থাগার মিলনায়তন দ্রুত সংস্কৃতিমনস্ক নাগরিকদের জন্য খুলে দেওয়া এবং ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবর্ষে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে নির্মিত ওই হলটি ‘রবীন্দ্র শতবার্ষিকী প্রেক্ষাগৃহ’ নামকরণের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচর। সোমবার, ২৬ মে ২০২৬ তারিখে কাছাড়ের জেলা কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার উদ্দেশে স্মারকপত্র দেয় মঞ্চ। সাধারণ সম্পাদক…
-

বরাক নন্দিনীর ২৬তম কৃষ্ণচূড়া উৎসব: সাহিত্য-সংস্কৃতির মিলনমেলায় মুখর গান্ধী ভবন
বরাককণ্ঠপ্রতিবেদন: বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্রের ২৬তম কৃষ্ণচূড়া উৎসব অনুষ্ঠিত হল রবিবার শিলচরের গান্ধী ভবনে। দিনব্যাপী এই আয়োজনে কবি, লেখক ও প্রাবন্ধিকদের সমাগমে সাহিত্যের হাট বসে। উৎসবের উদ্বোধনী পর্বে পৌরোহিত্য করেন সভানেত্রী সুমিত্রা দত্ত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ গিরিধারী কর, ডঃ বিভাস দেব, লেখক ও সমাজসেবী অপর্ণা দেব, ডঃ শাহিনারা বেগম এবং সাময়িক প্রসঙ্গ…
-

তৈমুর রাজা চৌধুরীর ৭৫তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য ‘রাজাকাহিনি’: ২৬ মে বঙ্গ ভবনে মোড়ক উন্মোচন
বরাককণ্ঠ প্রতিবেদন: বরাক উপত্যকার সাংবাদিকতা ও সুশীল সমাজের অভিভাবক, দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরীর ৭৫তম জন্মদিবস উপলক্ষে প্রকাশিত হচ্ছে সম্মাননা গ্রন্থ ‘রাজাকাহিনি’। তৈমুর রাজা চৌধুরী সম্মাননা পরিষদ, শিলচরের উদ্যোগে আগামী ২৬ মে ২০২৬, মঙ্গলবার বিকেল ৪টায় শিলচরের বঙ্গ ভবনে অনন্ত দেব সভাকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হবে। একই…
-

বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবিতে ৩০ মে শিলচরে সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান
বরাককণ্ঠপ্রতিবেদন: বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দীর্ঘদিনের দাবির সমর্থনে “হাই কোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি, কাছাড় জেলা ইউনিট, শিলচর”-এর উদ্যোগে আগামী ৩০শে মে, ২০২৬ শনিবার শিলচরে দুটি কর্মসূচি নেওয়া হয়েছে। কমিটির প্রচার সম্পাদক নিখিল পাল এক প্রেস বার্তায় জানিয়েছেন, প্রথমে দুপুর ১২ ঘটিকায় কাঁচাকান্তি বিদ্যামন্দিরে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হবে। পরে বিকাল…
-

কোরবানির ইদে গোহত্যায় কড়াকড়ি, রাজ্যজুড়ে গরু কোরবানি না দেওয়ার আহ্বান মসজিদ-ইদগাহ কমিটিগুলোর
২০২১-এর গোসুরক্ষা আইন কঠোরভাবে বলবৎ, ২৮ মে ইদ-উল-আজহা বরাককণ্ঠপ্রতিবেদন: কোরবানির ইদ এগিয়ে আসতেই অসমে গোহত্যায় কড়াকড়ি বাড়িয়েছে জেলা প্রশাসন। ২০২১ সালের গোসুরক্ষা আইন কঠোরভাবে বলবৎ করার কথা বলা হচ্ছে। তাই ইদে গরু কোরবানি নিয়ে ধন্দে রয়েছে রাজ্যের মুসলিম সমাজ। সরকারের বিরুদ্ধে না গিয়ে রাজ্যের বিভিন্ন স্থানের ইদগাহ কমিটি, কবরস্থান-মসজিদ কমিটি ইদে গরু কোরবানি না দেওয়ার…
-

শিলচরে নজরুল জয়ন্তী ২৬ মে, সকালে পুষ্পার্ঘ্য সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান
বরাককণ্ঠপ্রতিবেদন: বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিন আগামী মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ পালন করবে নজরুল মঞ্চ, শিলচর। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ৮টায় পার্ক রোডে অবস্থিত কবির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবিপ্রণামের মধ্য দিয়ে দিনের সূচনা হবে। সন্ধ্যা ঠিক ৭টায় পার্ক রোডের…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











