জেলার উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত
বরাককণ্ঠ প্রতিবেদন: অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়কে শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে প্রথম সফরে স্বাগত জানালেন কৃষ্ণেন্দু পাল।
জেলা আয়ুক্ত, স্থানীয় বিধায়কগণ, পৌরসভার সভাপতি, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পয়ঃনিষ্কাশন বিভাগের প্রধান বাস্তুকার ভাস্কর জ্যোতি শর্মা এবং পানীয় জল বিভাগের প্রধান বাস্তুকার পল্লব দাসের উপস্থিতিতে সব বিভাগীয় প্রধানদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জেলার উন্নয়নের অগ্রাধিকার ও জনকল্যাণমূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা এবং জেলার সামগ্রিক উন্নয়ন দ্রুত করার বিষয়ে সবাই সম্মিলিতভাবে অঙ্গীকারবদ্ধ হন।












