,

আইএসআই প্রবেশিকায় দেশে ষষ্ঠ, উত্তর-পূর্বে প্রথম: শিলচরের অরিন্দম শীকে অভিনন্দন শ্রীহট্ট সম্মিলনীর 

কলকাতা, ২৮ জুন ২০২৬: ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের ২০২৬ সালের প্রবেশিকা পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ষষ্ঠ স্থান ও উত্তর-পূর্ব ভারতে প্রথম স্থান অধিকার করেছে শিলচরের কৃতী ছাত্র অরিন্দম শী। এই অসামান্য সাফল্যের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত কলকাতার শ্রীহট্ট সম্মিলনী। শনিবার সম্মিলনীর সভাপতি সুবীর কর পুরকায়স্থ স্বাক্ষরিত এক শুভেচ্ছাপত্রে অরিন্দমকে জানানো হয়, “তোমার মেধা,…

কলকাতা, ২৮ জুন ২০২৬: ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের ২০২৬ সালের প্রবেশিকা পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ষষ্ঠ স্থান ও উত্তর-পূর্ব ভারতে প্রথম স্থান অধিকার করেছে শিলচরের কৃতী ছাত্র অরিন্দম শী। এই অসামান্য সাফল্যের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত কলকাতার শ্রীহট্ট সম্মিলনী।

শনিবার সম্মিলনীর সভাপতি সুবীর কর পুরকায়স্থ স্বাক্ষরিত এক শুভেচ্ছাপত্রে অরিন্দমকে জানানো হয়, “তোমার মেধা, লক্ষ্যে অবিচল থাকা এবং অধ্যবসায় সকলের কাছে, বিশেষ করে পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। শ্রীহট্টের সংস্কৃতি ও স্বাভিমানের ইতিহাসকে তুমি সমৃদ্ধ করেছ।”

শ্রীহট্ট সম্মিলনীর পক্ষ থেকে বলা হয়, দেড়শো বছর আগে শ্রীহট্টের সর্বজনমান্য ও প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত এই সংগঠন অরিন্দমের সাফল্যে গৌরবান্বিত। সংগঠনের মতে, এই ফলাফল শুধু অরিন্দমের ব্যক্তিগত সাফল্য নয়, গোটা শ্রীহট্টবাসীর গর্ব।

সভাপতি সুবীর কর পুরকায়স্থ আরও বলেন, “আগামীতে তোমার আরও অনেক সাফল্য কামনা করি। এই ভাবেই তোমার পিতা-মাতা, শিক্ষকবর্গ ও শ্রীহট্টবাসীদের গৌরবজনক ইতিহাস তোমার মাধ্যমে আরও উজ্জ্বল হোক — মঙ্গলময়ের কাছে এই আমাদের প্রার্থনা।”

উল্লেখ্য, কলকাতার কালিন্দী হাউজিং এস্টেটের শ্রীহট্ট ভবন থেকে পরিচালিত শ্রীহট্ট সম্মিলনী ১৮৭৬ সাল থেকে বাংলায় বসবাসকারী শ্রীহট্ট অঞ্চলের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের কাজ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *