বরাককণ্ঠ প্রতিবেদন: আজ কাছাড় জেলার নবনিযুক্ত জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তকে আন্তরিক শুভেচ্ছা ও সংবর্ধনা জানাল সদৌ অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কাছাড় জেলা শাখা।
সংস্থার সভাপতি, সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যরা এবং রাজ্য প্রধান উপদেষ্টা জেলা কমিশনারের কার্যালয়ের একীভূত সংস্থাপনের সকল কর্মচারীর পক্ষ থেকে নবনিযুক্ত জেলা কমিশনারকে এই মর্যাদাপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ ও আন্তরিক স্বাগত জানান বিক্রমজিৎ চক্রবর্তী, বিকাশ দত্ত ,তারাশংকর দাস এবং রজত ভট্টাচার্য।












