Category: Local News
-

প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়ন ও ইউডিআইডি নিবন্ধন শিবিরে সহযোগিতা লায়ন্স ক্লাব ও ইয়াসির
নিজস্ব প্রতিবেদন: সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং ইউথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস এর কেন্দ্রীয় কমিটি। আজ মেহেরপুরের জেলা সমাজকল্যাণ দপ্তরে আয়োজিত “প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়ন ও ইউডিআইডি নিবন্ধন শিবিরে” সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় দুই সংগঠন। অসম সরকারের উদ্যোগে এবং সক্ষম দক্ষিণ অসমের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়।…
-

অসম সরকারের সম্প্রসারিত মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে, দায়িত্বে ৮জন প্রশাসনিক আধিকারিক
নিজস্ব প্রতিবেদন, গুয়াহাটি: অসম সরকারের সম্প্রসারিত মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৮ জন প্রশাসনিক আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী শুক্রবার গুয়াহাটির খানাপাড়ায় অবস্থিত জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে অসমের মন্ত্রীপরিষদের নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা, অতিথি আপ্যায়ন ও আসন বিন্যাস — সবকিছু নিখুঁত রাখতে রাজ্য…
-

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস: শিলচরে ‘প্রকৃতি বাঁচাও, ভবিষ্যৎ গড়ো’র বার্তা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের
বরাককণ্ঠ প্রতিবেদন: প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করে আসছে শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। পরিবেশ বাঁচানোর লড়াইকে তারা নিছক একদিনের অনুষ্ঠান মনে করে না। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই বছরের পর বছর এই দিনটিকে সচেতনতার দিন হিসেবে পালন করে সংগঠনটি। এবারও তাদের বার্তা একটাই — ‘প্রকৃতি বাঁচাও, ভবিষ্যৎ গড়ো’। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচরের সাধারণ…
-

শিলচরে কংগ্রেসের পর্যালোচনা সভায় ধুন্ধুমার, মারপিটের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা
বরাককণ্ঠ প্রতিবেদন: কাছাড় জেলা কংগ্রেসের পর্যালোচনা সভা ঘিরে মঙ্গলবার শিলচরে ধুন্ধুমার কাণ্ড। দলের তিন পর্যবেক্ষকের সামনেই মারপিটে জড়াল কংগ্রেসের দুই পক্ষ। ঘটনায় মাইনরিটি বিভাগের কাছাড় জেলা চেয়ারম্যান আনসার হোসেন বরলস্করের উপর হামলার অভিযোগ উঠেছে। রাতেই ১২ জনের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করেছেন তিনি। মঙ্গলবার সকাল ১১টা থেকে কাছাড়ের সাত বিধানসভার পর্যালোচনা বৈঠক শুরু…
-

ড. ভূপেন হাজারিকা চলচ্চিত্র প্রতিষ্ঠানে ভর্তি শুরু, আবেদনের শেষ দিন ২৩ জুন
বরাককণ্ঠ প্রতিবেদন: ড.ভূপেন হাজারিকা আঞ্চলিক সরকারি চলচ্চিত্র ও টেলিভিশন প্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি শুরু। নতুন দিল্লির কারিগরি শিক্ষা পর্ষদ ও অসম কারিগরি শিক্ষা পর্ষদ অনুমোদিত। চারটি পেশাদার কোর্সে আবেদন নেওয়া হচ্ছে। কোর্স: তিন বছরের অডিওগ্রাফি ও ধ্বনি প্রকৌশল ডিপ্লোমা। তিন বছরের চলচ্চিত্রগ্রহণ ডিপ্লোমা। তিন বছরের চলচ্চিত্র ও ভিডিও সম্পাদনা ডিপ্লোমা। দুই বছরের প্রায়োগিক অভিনয় ডিপ্লোমা…
-

রবীন্দ্র সঙ্গীত-নৃত্যে হাইলাকান্দির সেরা ১৮, ১২-১৩ জুন শঙ্করদেব কলাক্ষেত্রে ফাইনাল
ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের রবীন্দ্র জয়ন্তী ২০২৬। দুই শতাধিক প্রতিযোগী, বয়সভিত্তিক ৩ গ্রুপে বাছাই পর্ব সম্পন্ন হাইলাকান্দি। ২ জুন: অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী ২০২৬ উপলক্ষে হাইলাকান্দি কেন্দ্রের রবীন্দ্র নৃত্য ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার জেলাভিত্তিক বাছাই পর্ব রবিবার অনুষ্ঠিত হল। প্রতিটি বিভাগে বয়সভিত্তিক তিনটি গ্রুপে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে…
-

প্লাস্টিকের জেরে জলবন্দি শিলচর: কেন্দ্র-রাজ্যকে চিঠি প্রবীণ নাগরিকদের
বরাককণ্ঠ প্রতিবেদন: নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের দাপটে বর্ষা এলেই জলবন্দি হচ্ছে শিলচর সহ বারাক উপত্যকার শহরগুলি। ড্রেনে প্লাস্টিক আটকে জলবন্দী। ভেঙে পড়ছে রাস্তা, বাড়িঘরে নোংরা জল ঢুকছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে দোকান ও যানবাহন। ভোগান্তির শিকার স্কুলছাত্র থেকে অ্যাম্বুলেন্সে যাওয়া রোগী। এই অবস্থায় প্রতিবাদে সরব হলেন শহরের প্রবীণ নাগরিকরা। মঙ্গলবার প্রোঅ্যাকটিভ সিনিয়র সিটিজেন ফোরাম, শিলচরের পক্ষে সাধারণ সম্পাদক…
-

কাছাড়ে এইচআইভি প্রতিরোধ ও পরিচর্যা পরিষেবা জোরদারে মোবাইল আইসিটিসি ভ্যানের শুভ সূচনা
বরাককণ্ঠ প্রতিবেদন: কাছাড় জেলার সর্বত্র এইচআইভি প্রতিরোধ, পরীক্ষা ও পরামর্শদান পরিষেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত এক গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ হিসেবে অসম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির অধীন মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার (আইসিটিসি) ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন ও পতাকা প্রদর্শনের মাধ্যমে যাত্রার সূচনা করেন কাছাড়ের জেলা আয়ুক্ত, আইএএস আয়ুষ গর্গ। এই উপলক্ষে আয়োজিত পতাকা প্রদর্শন অনুষ্ঠানে…
-

শিলচর কংগ্রেস ভবনে হট্টগোল, সংখ্যালঘু সভাপতিকে মারধরের অভিযোগ সমর্থকদের বিরুদ্ধে
সোনাই বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে দলবিরোধিতার অভিযোগ, পর্যালোচনা সভায় বিশৃঙ্খলা বরাককণ্ঠ প্রতিবেদন, শিলচর: শিলচরের জেলা কংগ্রেস কার্যালয়ে নির্বাচন-পরবর্তী পর্যালোচনা বৈঠকের মাঝেই অশান্তি। দলবিরোধী কাজের অভিযোগ তুলে জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হুসেইন বড়লস্করকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের অনুগামীদের বিরুদ্ধে। সূত্রের খবর, নির্বাচন সামনে রেখে আয়োজিত এই পর্যালোচনা সভায় হাজির…
-

ইয়াসির দাবি: অবহেলিত ছোট দুধপাতিল পূর্বলাইন উত্তরপাড়ার রাস্তা দ্রুত নির্মাণ হোক, বিধায়কের দ্বারস্থ সংগঠন
২ আগস্ট ২০২৪-এ পূর্তমন্ত্রীকে স্মারকলিপির পর ফের ২ জুন ২০২৬-এ বিধায়ক রাজদীপ গোয়ালার কাছে আবেদন বরাককণ্ঠ প্রতিবেদন, উধারবন্দ: বছরের পর বছর ধরে অবহেলিত হয়ে পড়ে থাকা ছোট দুধপাতিল গ্রান্টের পূর্বলাইন উত্তরপাড়ার রাস্তাটি এবার সংস্কারের আশায়। রাস্তার বেহাল দশার কথা তুলে ধরে মঙ্গলবার উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালার কাছে স্মারকলিপি প্রদান করল সামাজিক ব্যাধির বিরুদ্ধে যুব সংগঠন—ইয়াসি…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











