,

ড.শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে

বরাককণ্ঠ প্রতিবেদন। হাইলাকান্দি: আধুনিক ভারতের রূপকার, প্রখর দেশপ্রেমিক এবং অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা ড.শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী শ্রদ্ধার সাথে পালন করল হাইলাকান্দি জেলা ভারতীয় জনতা পার্টি। সোমবার হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক বিশেষ স্মরণ সভায় ড.মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি…

বরাককণ্ঠ প্রতিবেদন। হাইলাকান্দি: আধুনিক ভারতের রূপকার, প্রখর দেশপ্রেমিক এবং অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা ড.শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী শ্রদ্ধার সাথে পালন করল হাইলাকান্দি জেলা ভারতীয় জনতা পার্টি। সোমবার হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক বিশেষ স্মরণ সভায় ড.মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের বর্ষীয়ান সংগঠক তথা শ্রীভূমি উন্নয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন সভাপতি সুব্রত শর্মা মজুমদার, মিহির চক্রবর্তী, স্বপন ভট্টাচার্য সহ দলের বিভিন্ন মোর্চা ও মণ্ডলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব এবং অসংখ্য দলীয় কর্মী।

অনুষ্ঠানে বক্তারা ড.শ্যামাপ্রসাদ মুখার্জির বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোকপাত করেন। বক্তারা বলেন, ড.মুখার্জি ছিলেন ভারতীয় জাতীয়তাবাদ এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের অন্যতম পথিকৃৎ। ভারতীয় গণতন্ত্রের ভিত মজবুত করা এবং দেশের অখণ্ডতা রক্ষায় তাঁর অবদান অনস্বীকার্য। ভারতের শিক্ষাব্যবস্থা, শিল্পায়ন এবং রাজনৈতিক চিন্তাধারায় তিনি যে দূরদর্শী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছিলেন, তা আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

বিশেষ করে দেশভাগের পরবর্তী সন্ধিক্ষণে যখন অখণ্ড ভারতের আদর্শ বিপন্ন ছিল, তখন ড.মুখার্জির বলিষ্ঠ নেতৃত্ব এবং ‘এক দেশ, এক বিধান, এক নিশান’-এর স্বপ্ন যে সাহসিকতার পরিচয় দিয়েছিল, তা ভারতীয় রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন বক্তারা। উপস্থিত নেতৃত্ব ড.মুখার্জির দেখানো আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীর পথ চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *