Category: Local News
-

রাস্তার জন্য আন্দোলনের প্রস্তুতি, ৫ জুন জেলা কমিশনারকে স্মারকলিপি ইয়াসির
বরাককণ্ঠ প্রতিবেদন: শিলচর শহরের বিশেষ করে কাছাড় কলেজ পয়েন্ট থেকে মেহেরপুর পর্যন্ত রাস্তার ভয়াবহ অবস্থা নিয়ে আজ ১ জুন, রবিবার শিলচর পেনশনার্স ভবনে গুরুত্বপূর্ণ সভা করল ‘ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস’ ইয়াসি-র কেন্দ্রীয় কমিটি। সভায় সভাপতিত্ব করেন ইয়াসি-র কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায়। শহরের বিভিন্ন শীর্ষস্থানীয় সংগঠন ও বিশিষ্ট নাগরিকবৃন্দ সভায় উপস্থিত থেকে দীর্ঘ আলোচনা করেন এবং…
-

দুর্লভছড়া মডেল হাসপাতালের নামকরণ বদলের দাবি অংশুমানের
নিজস্ব প্রতিবেদন: দুর্লভছড়া মডেল হাসপাতালের জমি দান করেছিলেন দুর্লভছড়া হাসপাতাল রোডের প্রয়াত শিক্ষাবিদ ও স্বাধীনতা সংগ্রামী অশ্বিনী কুমার পাল এবং দুর্লভছড়া স্টেশন রোডের প্রয়াত অনিল কুমার সেন। অশ্বিনী কুমার পাল হলেন জিডিপিসিএফ সভাপতি অংশুমান পালের দাদু। ৩১ মে, রবিবার ‘বৃহত্তর দুর্লভছড়া প্রগতিশীল মঞ্চ তথা জিডিপিসিএফ’-এর সভাপতি অংশুমান পাল রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকারের রামকৃষ্ণনগরের বাসভবনে…
-

বিশ্ব পরিবেশ দিবস: একদিনের স্লোগান নয়, প্রতিদিনের দায়িত্ব
বিশেষ প্রতিবেদন: ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ সালের এই দিনে সুইডেনের স্টকহোমে প্রথম মানব পরিবেশ সম্মেলন বসেছিল। তারপর থেকে জাতিসংঘের উদ্যোগে সারা পৃথিবী একটা দিন পালন করে। কিন্তু একটা দিন পালন করলেই কি পৃথিবী বাঁচবে? একদিনের নাটক, বাকি দিনের উদাসীনতা ৫ জুন আসলেই দেখা যায় বিভিন্ন সংস্থা, সরকারের পক্ষ থেকে একদিনের জন্য এই দিবসটি…
-

৫ জুন অসম মন্ত্রিসভা সম্প্রসারণ
বরাককণ্ঠ প্রতিবেদন। ৩১ মে: ৫ জুন অসমের মন্ত্রিসভা সম্প্রসারিত হবে। রবিবার এক্স-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা এই তারিখ জানান। তিনি লেখেন, “অসম সরকারের মন্ত্রিপরিষদ ৫ জুন, ২০২৬ তারিখে সম্প্রসারিত হবে।” নতুন মন্ত্রীদের নাম এখনও জানাননি। সংবিধানের ১৬৪ অনুচ্ছেদের ১-ক ধারা অনুযায়ী, অসমের ১২৬ সদস্যের বিধানসভায় মুখ্যমন্ত্রীসহ সর্বোচ্চ ১৯ জন মন্ত্রী রাখা যাবে। গত ৪…
-

গৌড়ীয় নৃত্যে জাতীয় স্বীকৃতি: CCRT-এর সিনিয়র স্কলারশিপ অর্জন করলেন শিলচরের পুনম ধর
বরাককণ্ঠ প্রতিবেদন: গৌড়ীয় নৃত্যের সাধনায় নতুন মাইলফলক স্পর্শ করলেন শিলচরের নৃত্যশিল্পী ও শিক্ষক পুনম ধর। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ Centre for Cultural Resources and Training, CCRT তাঁকে ২০২৬ সালের সিনিয়র ন্যাশনাল স্কলারশিপে সম্মানিত করেছে। ফলাফল প্রকাশ পায় গত ২ মে। টানা অধ্যবসায়, নিয়মিত রিয়াজ এবং কয়েকবার পরীক্ষার ধাপ পেরিয়ে এই জাতীয় স্বীকৃতি মিলেছে তাঁর।…
-

বিশ্ব তামাকমুক্ত দিবস: শিলচরে র্যালি, প্রশিক্ষণ ও কড়া নজরদারি
নিজস্ব প্রতিবেদক। ৩১ মে: বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে শিলচরজুড়ে দিনভর সচেতনতা ও তদারকি কর্মসূচি পালন করল শিলচর ক্যান্সার সেন্টার। কাছাড় জেলা তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় আয়োজিত এই উদ্যোগের লক্ষ্য—তামাকমুক্ত সমাজ গড়া এবং তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন জোরদার করা। র্যালি ও স্কুল কর্মসূচি: দিনের শুরুতে দুটি সচেতনতা র্যালি বের হয়। একটি শিলচর ক্যান্সার সেন্টার, শিলচর…
-

আম্বিকাপট্টিতে মাতৃভাষা সুরক্ষা সমিতির মনীষী স্মরণ ও মেধাবী সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা: মাসের শেষ শনিবারের রীতি মেনে ৩০ মে আম্বিকাপট্টির নিজস্ব কার্যালয়ে মনীষী স্মরণ অনুষ্ঠানের আয়োজন করল বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি, কাছাড় জেলা কমিটি। মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এবার শ্রদ্ধা জানানো হল মে মাসের বিভিন্ন দিনে প্রয়াত ও জন্ম নেওয়া দেশবরেণ্য ব্যক্তিত্বদের— ১ মে অমর শহীদ…
-

মালুগ্রামে জয় রাধে সেবা সমিতির বিনামূল্যে স্বাস্থ্য শিবির, পরিষেবা পেলেন প্রায় শতাধিক মানুষ
নিজস্ব সংবাদদাতা: দূষিত পানীয় জলের কারণে জর্জরিত মালুগ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রবিবার বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল জয় রাধে সেবা সমিতি ও দুর্গাবাড়ি ট্রাস্ট। মালুগ্রাম ৯ নং ওয়ার্ডের দুর্গাবাড়ি ট্রাস্ট, অর্জ্যপট্টি প্রাঙ্গণে সকাল ১০:৩০টা থেকে শুরু হয় এই শিবির। দিনভর চলে চিকিৎসা পরিষেবা। শিশু থেকে প্রবীণ—সব বয়সের প্রায় ১০০ জনের বেশি মানুষ শিবিরে এসে…
-

শিলচরে ৩৬০ প্রতিযোগীর অংশগ্রহণে দিনব্যাপী রবীন্দ্র সংগীত-নৃত্য প্রতিযোগিতা, ১৮ জন নির্বাচিত হবেন রাজ্যস্তরে
বরাককণ্ঠ প্রতিবেদন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার শিলচরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলাভিত্তিক রবীন্দ্র সংগীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১১টায় এই প্রতিযোগিতার শুভ সূচনা হয়। মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এরপর উপস্থিত বিশিষ্টজনদের উত্তরীয় পরিয়ে…
-

কংগ্রেস ভবনে হামলার মুখে সোনাইয়ের বিধায়ক, প্রাণ বাঁচাতে ছুটে পালান আমিনুল ইসলাম লস্কর
হাইলাকান্দি। ৩০ মে : শপথ নেওয়ার পর প্রথমবার জেলা কংগ্রেস কার্যালয়ে এসেই তীব্র বিক্ষোভের মুখে পড়লেন সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিনুল ইসলাম লস্কর। শনিবার হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। শেষ পর্যন্ত দেহরক্ষীদের সহায়তায় প্রাণ বাঁচাতে কার্যালয় ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। সম্প্রতি শেষ হওয়া অসম বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে আজ…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











