Author: Santosh Chanda
-

ভোটার তালিকা সংশোধনের তৃতীয় দফা: ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু ১ জুলাই
বরাককণ্ঠ প্রতিবেদন,নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার তৃতীয় দফার বিজ্ঞপ্তি জারি করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ১ জুলাই থেকে শুরু হবে এই প্রক্রিয়া। শেষ হবে ২৩ ডিসেম্বর। কোথায় হবে এসআইআর? কমিশন জানিয়েছে, ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা,…
-

আদালতে সওয়ালের পরেই ‘আইনজীবী’ মমতাকে নিয়ে নড়েচড়ে বসল বিসিআই, তথ্য তলব রাজ্য বার কাউন্সিলের কাছে
বরাককণ্ঠ প্রতিবেদন, কলকাতা: ভোট-পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল করার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন তুলল বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই)। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে মমতার ‘লিগ্যাল প্র্যাকটিস স্টেটাস’ সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান। কী জানতে চায় বিসিআই? বিসিআই-এর চিঠিতে জানতে চাওয়া হয়েছে,…
-

হারের পর পুরনো পেশায় মমতা, আইনজীবীর পোশাকে হাইকোর্টে সওয়াল: ‘এটা বাংলা, ইউপি নয়’
বরাককণ্ঠপ্রতিবেদন,কলকাতা: নির্বাচনে পরাজয়ের পর নিজের পুরনো পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টে সওয়াল করতে পৌঁছলেন তিনি। বুধবার কালীঘাটের বাড়ি থেকে আইনজীবীর পোশাকেই বের হন মমতা। হাইকোর্টে ঢোকার আগে গায়ে গলিয়ে নেন কোর্ট। এরপর সটান প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে পৌঁছে যান। সেখানে তৃণমূল কর্মীদের উপর হামলা,…
-

রাজ্যের সব স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, সোমবার থেকেই শুরু: ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
বরাককণ্ঠ প্রতিবেদন, কলকাতা: রাজ্যের সমস্ত সরকারি স্কুলে এবার থেকে প্রার্থনা সঙ্গীত হিসেবে বাধ্যতামূলক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’। স্কুল শুরুর সময় প্রতিদিন পড়ুয়াদের গাইতে হবে এই গান। আগামী সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেই শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হোয়াটসঅ্যাপে নির্দেশ, প্রস্তুতি শুরু…
-

বাংলায় বিজেপি থাকায় আসাম বেশি নিরাপদ’: শপথের পরেই ইউসিসি ও সীমান্ত ইস্যুতে বার্তা হিমন্তের
বরাককণ্ঠ প্রতিবেদন, গুয়াহাটি: টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বড় বার্তা দিলেন হিমন্ত বিশ্বশর্মা। বুধবার তিনি বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় থাকায় আসাম অনেক বেশি নিরাপদ বোধ করছে।” তাঁর দাবি, দুই প্রতিবেশী রাজ্যের রাজনৈতিক জোট বাংলাদেশ থেকে ‘অবৈধ অভিবাসন’ সহ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বয় আরও মজবুত করবে। সীমান্তে সমন্বয়ের সুবিধা বুধবার সাংবাদিকদের মুখোমুখি…
-

হিন্দুত্বে ভরসা রেখে অসমে বিজেপির বড় জয়, শপথ নিয়েই UCC-তে সিলমোহর হিমন্তের
বরাককণ্ঠ প্রতিবেদন, গুয়াহাটি: হিন্দুত্বের ইস্যুতে ভরসা রেখে অসমে বড় জয় পেল বিজেপি। ১২৬ আসনের বিধানসভায় ৮২টি আসন জিতে টানা দ্বিতীয়বার সরকার গড়ল গেরুয়া শিবির। আর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ঝাঁপালেন হিমন্ত বিশ্বশর্মা। বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকরের প্রস্তাব। প্রতিশ্রুতি পূরণে তৎপর হিমন্ত…
-

‘বিধিনিষেধ’ জল্পনা ওড়াল নেপাল, চাপে পড়ে বিবৃতি: ‘ভারতের সঙ্গে সম্পর্ক অটুট’
কাঠমাণ্ডু: ভারতীয় পর্যটকদের নিয়ে ছড়ানো ‘একগুচ্ছ বিধিনিষেধ’-এর জল্পনা এক বিবৃতিতেই উড়িয়ে দিল নেপাল। বুধবার নেপাল ট্যুরিজম বোর্ড জানাল, দুই দেশের মানুষের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং পর্যটন সহযোগিতা আজও শক্তিশালী ও অপরিবর্তিত। আন্তর্জাতিক মহল ও পর্যটন ব্যবসায়ীদের চাপের মুখে পড়েই তড়িঘড়ি এই বিবৃতি দিল কাঠমাণ্ডু। কী নিয়ে জল্পনা? গত কয়েকদিন ধরে গণমাধ্যম ও সোশ্যাল…
-

‘পাসুরি’ খ্যাত শিল্পী সীমা কেরমানি করাচিতে আটক, নিন্দার ঝড়ের পর মুক্তি
করাচি: জনপ্রিয় গান ‘পাসুরি’র সেই পরিচিত মুখ, পাকিস্তানের প্রখ্যাত ভরতনাট্যম শিল্পী ও সমাজকর্মী সীমা কেরমানিকে আটক করেছে করাচি পুলিশ। মঙ্গলবার (১২ মে) করাচি প্রেস ক্লাবের সামনে থেকে আসন্ন ‘অরাত মার্চ’ বা নারী অধিকার পদযাত্রার অনুমতি চাইতে গিয়ে তিনি পুলিশের হাতে আটক হন। তাঁর আটকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারত ও পাকিস্তানজুড়ে তীব্র নিন্দার…
-

সংস্কৃতির নামে ব্যবসা: ছাত্র ঠকিয়ে গুরু বানাচ্ছেন অট্টালিকা
নিজস্ব প্রতিবেদক, কলকাতা : নৃত্য-সঙ্গীত-যন্ত্রশিল্প এখন আর সাধনার নাম নয়, পুরোদস্তুর ব্যবসা। সংস্কৃতির নামে চলছে রমরমা কারবার। কয়েকটা ছাত্রছাত্রী জুটিয়ে ব্যাঙের ছাতার মতো স্কুল খুলে নিজের নামের আগে ‘নৃত্যগুরু’, ‘সঙ্গীতগুরু’, ‘যন্ত্রগুরু’ জুড়ে দিচ্ছে। অথচ গুরু হতে গেলে যে একটা বয়স পেরোতে হয়, ৩০-৪০ বছরের সাধনা লাগে, ঘরানার দীক্ষা লাগে— সেই জ্ঞানটুকুও নেই। ছাত্রছাত্রীদের ঠকিয়ে গুরু…
-

মুখ্যমন্ত্রীর কাছে বাংলা মঞ্চের ৭ দফা দাবি: ‘বাংলা স্কুল বাঁচাও, বাঙালি বাঁচাও’
নিজস্ব প্রতিবেদন, কলকাতা : পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছে ৭ দফা দাবি ও আবেদন জানিয়েছে সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চ। মঙ্গলবার মঞ্চের সম্পাদক নীতীশ বিশ্বাস ও সভাপতি ক্যাপ্টেন ডা দিলীপকুমার সিনহা (পাটনা)- র স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবিগুলি তুলে ধরা হয়। প্রথম দাবি: বাংলা মাধ্যমের সব স্কুলের সার্বিক উন্নয়ন চেয়ে মঞ্চ জানায়, দিল্লি ও কেরলের প্রাইভেট…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











