Author: Santosh Chanda
-

আমিরশাহির সঙ্গে জ্বালানি চুক্তি: পেট্রোলিয়ামের অতিরিক্ত ভাণ্ডার ও এলপিজি জোগানের নিশ্চয়তা পেল ভারত, লগ্নি আসছে ৫০০ কোটি ডলার
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাতদিনের বিদেশ সফরের শুরুতেই বড় সাফল্য পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরশাহির কাছ থেকে পেট্রোলিয়ামের অতিরিক্ত ভাণ্ডার নির্মাণ এবং নিয়মিত এলপিজি সরবরাহের নিশ্চয়তা আদায় করেছে ভারত। শুক্রবার আবুধাবিতে আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ভারতে ৫০০ কোটি ডলার লগ্নির প্রতিশ্রুতিও দিয়েছে আমিরশাহি।…
-

দেশজুড়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম: কলকাতায় পেট্রোল ১০৮.৭৪ টাকা, ডিজেল ৯৫.১৩ টাকা লিটারে ৩ টাকা বৃদ্ধি, সিএনজিও কেজিতে ২ টাকা বেশি
বরাককণ্ঠ প্রতিবেদন: শুক্রবার ১৫ মে থেকে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বাড়ানো হয়েছে। একই সঙ্গে সিএনজির দাম কেজি প্রতি ২ টাকা বেড়েছে। ২০২২ সালের এপ্রিলের পর দীর্ঘদিন দাম স্থিতিশীল থাকার পর এই প্রথম বড় বৃদ্ধি হল। এর আগে ২০২৪ সালের মার্চে লোকসভা নির্বাচনের আগে লিটারে ২ টাকা কমানো হয়েছিল। কোথায়…
-

১৯ মে-র চেতনা নিয়ে কলকাতায় তৃতীয় বরাক-বাংলা নাট্যোৎসব: অনীকের আমন্ত্রণে যাচ্ছে শিলচরের রেস ও আজকের প্রজন্ম
বরাককণ্ঠ প্রতিবেদন: ১৯৬১ সালের ১৯ মে বরাক উপত্যকার ভাষা সংগ্রাম ও শহিদের আত্মবলিদানের ইতিহাসকে কলকাতার দর্শকদের সামনে তুলে ধরতে ফের আয়োজিত হচ্ছে বরাক-বাংলা নাট্যোৎসব। কলকাতার প্রথমসারির নাট্যদল অনীক-এর উদ্যোগে এবার তৃতীয় বর্ষে পা দিল এই উৎসব। আগামী ১৮ থেকে ২০ মে কালীঘাটের ঐতিহ্যবাহী তপন থিয়েটারে চলবে তিন দিনের এই নাট্যমেলা। বরাক থেকে কলকাতার মঞ্চে দুই…
-

অনীকের ৩য় বরাক-বাংলা নাট্যোৎসবে অংশ নিতে শনিবার রওনা হচ্ছে আজকের প্রজন্ম, রেস থিয়েটার
বরাককণ্ঠপ্রতিবেদন: পশ্চিমবঙ্গের জনপ্রিয় নাট্য দল অনীক আয়োজিত তৃতীয় বরাক-বাংলা নাট্যোৎসবে অংশ নিতে এবার কলকাতা যাচ্ছে শিলচরের আজকের প্রজন্ম থিয়েটার ও পয়লাপুলের রেস থিয়েটার। ১৮-২০ তিন দিনের এই নাট্যোৎসব হবে কালীঘাটের তপন থিয়েটারে। এই নাট্যোৎসবে প্রতিদিন রয়েছে একটি করে প্রযোজনা। উদ্বোধনী দিনে রেস মঞ্চায়ন করবে তাদের নাটক ‘ত্রিকাল পাশা’। পরের দিন অর্থাৎ উনিশে মে-তে রবীন্দ্রনাথ ঠাকুরের…
-

পরিবেশ রক্ষায় কড়া পদক্ষেপ: ১৫-২০ বছরের পুরনো গাড়ি নিষিদ্ধ করছে অসম সরকার, সরকারি জ্বালানি ব্যবহার কমবে ২০ শতাংশ
বরাককণ্ঠ প্রতিবেদন: পরিবেশ সংরক্ষণ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। ১৫ থেকে ২০ বছর পুরনো পেট্রোল ও ডিজেলচালিত যানবাহন রাজ্যে নিষিদ্ধ করা হবে। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদের এনডিএ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা এই সিদ্ধান্তের কথা জানান। তিনি…
-

২৮ বছর ধরে অটুট পরম্পরা, ১৭ মে শিলচরে ‘১৯ এর মহা পথচলা’
নিজস্ব সংবাদদাতা, শিলচর: ১৯ মে ভাষা শহিদ দিবসকে সামনে রেখে এবারও পথে নামছে বরাক। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচরের উদ্যোগে আগামী ১৭ মে, রবিবার বিকেল ৩.৩০টায় অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ‘১৯ এর মহা পথচলা’। মঞ্চ ২৮ বছর ধরে এই মহাপথচলার আয়োজন করে আসছে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। কর্মসূচি: রাঙ্গিরখাড়ি থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে জেলা…
-

‘কমলা ভট্টাচার্য ও শচীন্দ্র পালদের পাশেই আমরা দাঁড়িয়েছিলাম রেললাইনে, চোখের সামনে ঝরল তাজা রক্ত’: সমর কুমার চন্দ
একষট্টির সত্যাগ্রহী সমর কুমার চন্দ ——————————————————– ‘কমলা ভট্টাচার্য ও শচীন্দ্র পালদের পাশেই আমরা দাঁড়িয়েছিলাম রেললাইনে, চোখের সামনে ঝরল তাজা রক্ত’ দেবাঞ্জন মুখোপাধ্যায়— [এই সাক্ষাৎকারটি দেবাঞ্জন মুখোপাধ্যায় গ্রহণ করেন ২০১২ সালে, সমরকুমার চন্দের জীবিত অবস্থায়] ষাটের ভাষা সংগ্রামে শ্যামাপ্রসাদ রোড নরসিংটলা এলাকায় নেতৃত্ব দিতেন পরাণ চক্রবর্তী, টুকু ব্যানার্জি, বাটু দাশগুপ্ত প্রমুখ। রেল স্টেশনে পিকেটিং করতে হাতে…
-

১৭ মে শিলচরে “১৯-এর মহাপথচলা”: ভাষা শহীদদের স্মরণে ঐক্যের ডাক, সর্বস্তরের মানুষকে ব্যানারসহ অংশ নেওয়ার আহ্বান
বরাককণ্ঠ প্রতিবেদন: ভাষা আন্দোলনের রক্তাক্ত ইতিহাসকে স্মরণ করে আগামী ১৭ মে, রবিবার বিকাল ৪টায় শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী “১৯-এর মহাপথচলা”। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আয়োজিত এই মহাপথচলা রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শুরু হয়ে শেষ হবে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। শহীদের রক্তে লেখা ইতিহাস ১৯৬১ সালের ১৯ মে মাতৃভাষা বাংলার সরকারি স্বীকৃতির দাবিতে শিলচর রেলস্টেশনে সত্যাগ্রহরত…
-

১০ দিনের টানাপড়েন শেষ, কেরলের ১৩তম মুখ্যমন্ত্রী ভিডি সতীশন
বরাককণ্ঠ প্রতিবেদন, নয়াদিল্লি : টানা জল্পনা, দরকষাকষি এবং রাজনৈতিক লবিংয়ের পর অবশেষে কেরলের ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে ভি ডি সতীশনের নাম ঘোষণা করল কংগ্রেস হাইকমান্ড। দলের অন্দরে এই সিদ্ধান্তকে কেরল রাজনীতিতে নতুন প্রজন্মের, আক্রমণাত্মক এবং মিডিয়া-সচেতন নেতৃত্ব প্রতিষ্ঠার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দিল্লিতে আনুষ্ঠানিক ঘোষণা বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সতীশনের নাম ঘোষণা করেন কংগ্রেসের…
-

শপথের পরেই দফতর বণ্টন হিমন্তের, চার মন্ত্রীর হাতে নতুন দায়িত্ব
বরাককণ্ঠ প্রতিবেদন,গুয়াহাটি : দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই মন্ত্রিসভার চার সদস্যের হাতে দফতর তুলে দিলেন ড.হিমন্তবিশ্ব শর্মা। বৃহস্পতিবার দফতর বণ্টন করেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চার মন্ত্রী। জনগণের উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেছেন তাঁরা।মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছিলেন অগপর অতুল বরা, বিপিএফের চরণ বড়ো, বিজেপির রামেশ্বর তেলি এবং অজন্তা নেওগ। কে…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











