,

শিলংয়ের সভায় অসমের উন্নতি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা

বরাককণ্ঠ প্রতিবেদন: আজ শিলংয়ে অনুষ্ঠিত এলইএপিজিডিএনএস আলোচনা সভায় উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সভায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন এবং মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা সভায় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে অসম ও উত্তর-পূর্বাঞ্চলের উল্লেখযোগ্য বৃদ্ধি ও রূপান্তরের কথা তুলে ধরেন। তিনি বলেন, গত…

বরাককণ্ঠ প্রতিবেদন: আজ শিলংয়ে অনুষ্ঠিত এলইএপিজিডিএনএস আলোচনা সভায় উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সভায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন এবং মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা সভায় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে অসম ও উত্তর-পূর্বাঞ্চলের উল্লেখযোগ্য বৃদ্ধি ও রূপান্তরের কথা তুলে ধরেন। তিনি বলেন, গত বছরগুলিতে অসমের পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছেছে। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও নিজ রাজ্যের অগ্রগতির কথা জানান এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রী উত্তর-পূর্বের উন্নয়নে কেন্দ্রের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। সভার শেষে অসমের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, এই মঞ্চ আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতার নতুন দিশা দেখাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *