,

আত্মপরিচয় রক্ষার পথে বরাক বঙ্গ সাহিত্য সম্মেলনের সুবর্ণ জয়ন্তী, উদ্বোধন ২১ জুন

বরাককণ্ঠ প্রতিবেদন: রাজ্যের বাঙালির আত্মপরিচয় রক্ষায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পাঁচ দশক ধরে বহুমাত্রিক ধারায় কর্মকাণ্ডে ব্যাপৃত। বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা, ভাষার অর্জিত আইনি অধিকার সংরক্ষণ, একে লঙ্ঘন করার সরকারি-বেসরকারি প্রচেষ্টার বিরুদ্ধে চলমান ভাষা সংগ্রামে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও নাগরিক অধিকার রক্ষা, প্রতিবেশী বিভিন্ন ভাষিক গোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক রেখে মর্যাদার ভিত্তিতে…

বরাককণ্ঠ প্রতিবেদন: রাজ্যের বাঙালির আত্মপরিচয় রক্ষায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পাঁচ দশক ধরে বহুমাত্রিক ধারায় কর্মকাণ্ডে ব্যাপৃত। বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা, ভাষার অর্জিত আইনি অধিকার সংরক্ষণ, একে লঙ্ঘন করার সরকারি-বেসরকারি প্রচেষ্টার বিরুদ্ধে চলমান ভাষা সংগ্রামে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও নাগরিক অধিকার রক্ষা, প্রতিবেশী বিভিন্ন ভাষিক গোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক রেখে মর্যাদার ভিত্তিতে সমন্বয় সাধন এবং উপত্যকার আর্থিক ও সামাজিক বিকাশের ক্ষেত্রে অন্তরায় দূরীকরণে ত্রিস্তরীয় সাংগঠনিক কাঠামোয় কাজ করে চলেছে সম্মেলন। এ বছর এই সম্মেলন সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। আগামী ৬ আষাঢ়, ১৪৩ বঙ্গাব্দ ২১ জুন, ২০২৬ রবিবার বেলা ১টায় শিলচর বঙ্গভবন মিলনায়তনে এই সুবর্ণ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট কবি, লেখক ও বিজ্ঞানমনস্ক আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব মিহির কান্তি দেব। অনুষ্ঠানে বরাক উপত্যকার জনপ্রতিনিধিরা বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সুবর্ণ জয়ন্তী কার্যক্রমের এই উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে  সতু রায় , গৌতম প্রসাদ দত্ত, মিলন উদ্দিন লস্কর সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *