Category: Political News
-

মুসলিম মহিলাদের উন্নয়নে জোর: বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
বরাককণ্ঠ প্রতিবেদন: বিধানসভায় দাঁড়িয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানালেন, অসমের মুসলিমরা এনডিএ-কে ভোট না দিলেও দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে মুসলিম মহিলাদের উন্নয়ন ও সামাজিক অধিকার নিশ্চিত করাকেই তিনি অগ্রাধিকার দিয়েছেন। বুধবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল নিয়ে বিশদ আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা। বিল পাশ হলে গুজরাত ও উত্তরাখণ্ডের পরে অসম হবে ইউসিসি পাশ…
-

অনুপ্রবেশে জনবিন্যাস বদলের অভিযোগ খতিয়ে দেখতে উচ্চস্তরীয় কমিটি গঠন করলেন অমিত শাহ, চেয়ারম্যান বিচারপতি নওলেকর
বরাককণ্ঠ প্রতিবেদন: অনুপ্রবেশ ও অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাসের চরিত্রে ‘অস্বাভাবিক পরিবর্তন’ খতিয়ে দেখতে উচ্চস্তরীয় কমিটি গঠন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজমাধ্যমে এই ঘোষণা দিয়ে শাহ জানিয়েছেন, কমিটির চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নওলেকরকে। কমিটিতে কারা? কেন্দ্রের গঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন জনগণনা কমিশনার, প্রাক্তন আইএএস কর্মকর্তা দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস কর্মকর্তা বালাজি…
-

রাহুল গাঁধীর নাগরিকত্ব ও সাংসদ পদ বাতিলের দাবিতে এলাহাবাদ হাইকোর্টে পিটিশন
নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর ভারতীয় নাগরিকত্ব এবং সাংসদ পদ বাতিলের দাবিতে এলাহাবাদ হাইকোর্টে পিটিশন জমা পড়ল। আইনজীবী অশোক পান্ডে এবং দন্ত চিকিৎসক রাজনেশ কুমার সিংহ এই আবেদন করেছেন। কী অভিযোগ? আবেদনকারীদের দাবি, রাহুল গাঁধী ব্রিটেনের নাগরিক। ২০০৩ সালের ২১ আগস্ট ব্রিটেনে M/S Backops Limited নামে একটি সংস্থা গড়ে ওঠে। ব্রিটেনের…
-

‘ভাষা শহিদ স্টেশন’ নামে শিলচর রেল স্টেশনের নামকরণের দাবি বিধানসভায় তুললেন আমিনুল হক লস্কর
বরাককণ্ঠ প্রতিবেদন: শিলচর রেল স্টেশনকে এগারো ভাষা শহিদের স্বীকৃতি দিয়ে ‘ভাষা শহিদ স্টেশন’ নামে নামকরণের দাবি তুললেন সোনাইর কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্কর। বিধানসভায় রাজ্যপালের ভাষণের ধন্যবাদসূচক প্রস্তাবের ওপর বিতর্কে অংশ নিয়ে তিনি স্পষ্ট বলেন, ‘বরাকের গণদাবি হচ্ছে, শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহিদ স্টেশন হতে হবে। সরকার সেই দাবি পূরণ করে ভাষা শহিদের নামে…
-

একত্রবাসের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, অসম বিধানসভায় পেশ হল অভিন্ন দেওয়ানি বিধি বিল
বরাককণ্ঠপ্রতিবেদন:একত্রবাসে থাকা যুগলদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক-সহ বিবাহ, বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকার সংক্রান্ত বিধি নিয়ে সোমবার অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করল রাজ্য সরকার। বহুবিবাহ নিষিদ্ধ করা এবং একত্রবাসকে আইনি কাঠামোর আওতায় আনা এই বিলের অন্যতম লক্ষ্য। মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার হয়ে বিধানসভায় বিলটি পেশ করেন পরিষদীয় মন্ত্রী অতুল বরা। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে এক বিবৃতিতে…
-

অসম ভবনের কাজে গতি আনতে ও মান ধরে রাখতে মুখ্যমন্ত্রীর নির্দেশ
বরাককণ্ঠপ্রতিবেদন: নতুন দিল্লিতে নির্মীয়মাণ অসম ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। রবিবার সকালে তিনি নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী নির্মাণকাজের গতি ও গুণগত মান যাচাই করেন এবং প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। আধিকারিকরা তাঁকে প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সম্পন্ন হওয়া কাজ সম্পর্কে খোঁজ নেন…
-

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে দেশজুড়ে প্রচার কর্মসূচির প্রস্তুতি বিজেপির, ৫ মূল বিষয়ে জোর
বরাককণ্ঠ প্রতিবেদন: নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে প্রচার কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার। সরকারের কাজকর্ম, জনকল্যাণমূলক প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার সাফল্য তুলে ধরতেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, আগামী কয়েক সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতৃত্ব, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ এবং…
-

অসমের উন্নয়ন রোডম্যাপ নিয়ে অর্থমন্ত্রী নির্মলার সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্তের বৈঠক
শিল্প, পরিকাঠামো, কর্মসংস্থানে জোর, জুলাইয়ের বাজেটের আগে তাৎপর্যপূর্ণ আলোচনা বরাককণ্ঠপ্রতিবেদন: অসমের উন্নয়ন ও আগামী দিনের অর্থনৈতিক রোডম্যাপ নিয়ে শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে গত পাঁচ বছরে অসমকে কেন্দ্রের তরফে দেওয়া ধারাবাহিক আর্থিক ও প্রশাসনিক সহযোগিতার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। জানা গেছে, অসমের আগামী…
-

দিল্লি জিমখানা ক্লাবকে উচ্ছেদ নোটিস কেন্দ্রের
৫ জুনের মধ্যে ২৭.৩ একর জমি ছাড়ার নির্দেশ, প্রতিরক্ষা প্রকল্পের জন্য প্রয়োজন বরাককণ্ঠ প্রতিবেদন: ‘রামে জারিত, পাপী, জিনে-রসে পরিপূর্ণ, রামে ভেজা (মহিলা এবং) পুরুষ’! দিল্লি জিমখানার সদস্যদের নিয়ে একদা এভাবেই লিখেছিলেন খুশবন্ত সিংহ। তিনি নিজেও আজন্ম সদস্য ছিলেন অভিজাত এই ক্লাবের। এবার লুটিয়েন্স দিল্লির সেই ক্লাবের কর্তৃপক্ষকে জমি ছাড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। সময়সীমা…
-

বিজেপিতে যোগদানের এক মাসেই গুরুত্বপূর্ণ পদে রাঘব চাড্ডা
রাজ্যসভার পিটিশন কমিটির চেয়ারম্যান হলেন প্রাক্তন আপ সাংসদ বরাককণ্ঠ প্রতিবেদন: গত ২৪ এপ্রিল আম আদমি পার্টির আরও ছ’জন রাজ্যসভা সাংসদকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছিলেন রাঘব চাড্ডা। দলত্যাগের ঠিক এক মাসের মাথায়, শনিবার সেই রাঘব চাড্ডাকেই রাজ্যসভার গুরুত্বপূর্ণ পিটিশন (আবেদন সংক্রান্ত) কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হল। কী কাজ পিটিশন কমিটির? রাজ্যসভার পিটিশন কমিটি…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











