বিজ্ঞাপনের বরাদ্দ বৃদ্ধির আশ্বাস দিলেন ড.হিমন্তবিশ্ব শর্মা
বরাককণ্ঠ প্রতিবেদন: অসমের ক্ষুদ্র সংবাদপত্রগুলোকে বাঁচিয়ে রাখতে রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। গত ২৩ জুন সন্ধ্যায় সদৌ অসম ক্ষুদ্র সংবাদপত্র সংস্থার একটি প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রী তার কার্যালয়ে সাক্ষাৎ দিয়ে এই আশ্বাস প্রদান করেন। প্রতিনিধি দলটি দীর্ঘদিন ধরে জর্জরিত থাকা বিভিন্ন সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে অবগত করান। ক্ষুদ্র সংবাদপত্রের বিজ্ঞাপনের বরাদ্দ বৃদ্ধি করা, প্রতিটি কাগজকে নিয়মিতভাবে ক্লাসিফায়েড ও ডিসপ্লে বিজ্ঞাপন প্রদান করা তাদের প্রধান দাবি। কমপক্ষে ২৫ বছর একটানা কাগজ চালানো এবং ষাট বছর অতিক্রম করা ক্ষুদ্র সংবাদপত্রের সম্পাদকদের সাংবাদিক পেনশন প্রদানের দাবিও দলটি উত্থাপন করে। সরকারি প্রেস ট্যুর অনুসারে সম্পাদকদের একসাথে বহিরাজ্য ভ্রমণের সুবিধা দেওয়া এবং গুয়াহাটিতে সংস্থার কার্যালয়ের সঙ্গে পাঠাগার-সংবাদপত্র সংরক্ষণ-গবেষণা-আর্কাইভের জন্য সরকারি জমি বরাদ্দ দেওয়ার দাবিও জানানো হয়। উল্লেখ্য যে ২০১৪ সাল থেকেই অসমে দৈনিক সংবাদপত্রগুলোর সঙ্গে ক্ষুদ্র সংবাদপত্রগুলোর বিজ্ঞাপনের বরাদ্দ সরকার বৃদ্ধি করেনি। কয়েক বছর ধরে ক্লাসিফায়েড বিজ্ঞাপনও বন্ধ করে রাখা হয়েছে। এছাড়া গত ৬ মে’তে সমাপ্ত বিধানসভা নির্বাচনের পরও গত দুই মাস ধরে নিয়মাফিক বিজ্ঞাপন প্রদান থেকে বিরত আছে রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগ।
ফলে রাজ্যের প্রায় ৫৬টি ক্ষুদ্র সংবাদপত্র তীব্র আর্থিক সংকটের মধ্যে কোনোমতে কাগজ বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। সমস্যাগুলো শুনে মুখ্যমন্ত্রী যোগাত্মক দৃষ্টিভঙ্গিতে ক্ষুদ্র সংবাদপত্রগুলোকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন। প্রতিনিধি দলে ছিলেন সংস্থার সভাপতি বিব্রিক্তি কুমার শর্মা, সাধারণ সম্পাদক অরূপ কুমার শর্মা, উপদেষ্টাদ্বয় চক্রেশ্বর গোস্বামী, প্রকাশ বরা এবং সদস্য বামায়া কুমার। মুখ্যমন্ত্রীকে সাক্ষাতের সময় দলটি ফুলাম গামছা, শরাই, জাপি এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায়।
সদৌ অসম ক্ষুদ্র সংবাদপত্র সংস্থাকে মুখ্যমন্ত্রীর আশার বাণী
বিজ্ঞাপনের বরাদ্দ বৃদ্ধির আশ্বাস দিলেন ড.হিমন্তবিশ্ব শর্মা বরাককণ্ঠ প্রতিবেদন: অসমের ক্ষুদ্র সংবাদপত্রগুলোকে বাঁচিয়ে রাখতে রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। গত ২৩ জুন সন্ধ্যায় সদৌ অসম ক্ষুদ্র সংবাদপত্র সংস্থার একটি প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রী তার কার্যালয়ে সাক্ষাৎ দিয়ে এই আশ্বাস প্রদান করেন। প্রতিনিধি দলটি দীর্ঘদিন ধরে জর্জরিত থাকা বিভিন্ন সমস্যার…

Previous Post
Next Post
Leave a Reply
Latest News











