,

পানীয় জল ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দিয়ে আসন্ন বাজেটের রূপরেখা চূড়ান্ত করল পিএইচই দপ্তর

জনতা ভবনে প্রাক-বাজেট বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দপ্তরের অগ্রাধিকার নিয়ে বিশদ আলোচনা বরাককণ্ঠ প্রতিবেদন: আসন্ন বিধানসভা অধিবেশনের আগে পানীয় জল সরবরাহ, স্বাস্থ্যবিধি ও জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে আসন্ন বাজেটের রূপরেখা চূড়ান্ত করতে বৈঠকে বসল পিএইচই দপ্তর। জনতা ভবনে আয়োজিত প্রাক-বাজেট বৈঠকে সভাপতিত্ব করেন পার্বত্য অঞ্চল ও বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিশেষ মুখ্য সচিব সৈয়দেইন…

জনতা ভবনে প্রাক-বাজেট বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দপ্তরের অগ্রাধিকার নিয়ে বিশদ আলোচনা
বরাককণ্ঠ প্রতিবেদন: আসন্ন বিধানসভা অধিবেশনের আগে পানীয় জল সরবরাহ, স্বাস্থ্যবিধি ও জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে আসন্ন বাজেটের রূপরেখা চূড়ান্ত করতে বৈঠকে বসল পিএইচই দপ্তর। জনতা ভবনে আয়োজিত প্রাক-বাজেট বৈঠকে সভাপতিত্ব করেন পার্বত্য অঞ্চল ও বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিশেষ মুখ্য সচিব সৈয়দেইন আব্বাসি, আইএস, এসবিএম জি-র এমডি কীর্তি জাল্লি, আইএস। উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী স্বাস্থ্যবিধি ভাস্কর জ্যোতি শর্মা এবং প্রধান প্রকৌশলী জল পল্লব কুমার দাস সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। বৈঠকে দপ্তরের বাজেট বরাদ্দ ও আসন্ন বিধানসভা অধিবেশনের আগে দপ্তরের মূল অগ্রাধিকারগুলি নিয়ে বিশদ আলোচনা হয়। আলোচনার মূল কেন্দ্রে ছিল অসম জুড়ে পানীয় জল সরবরাহ, স্যানিটেশন, পরিচ্ছন্নতা এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলির বাস্তবায়ন। মুখ্যমন্ত্রী দপ্তরের আধিকারিকদের রাজ্যের প্রতিটি প্রান্তে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া ও স্বচ্ছতা বজায় রাখার কাজে আরও জোর দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, জনকল্যাণই সরকারের মূল লক্ষ্য এবং পিএইচই দপ্তর সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *