Category: Political News
-

‘বিশ্ববাংলা’ লোগো বদলের পথে বিজেপি, প্রকল্পের নামও বদলের সম্ভাবনা
বরাককণ্ঠপ্রতিবেদন: বঙ্গজয়ের পর তৃণমূল আমলের ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ড লোগো ও প্রকল্পের নাম বদলের পথে বিজেপি সরকার এবং শনিবার ব্রিগেডে নয়া মন্ত্রিসভার শপথের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে মনে করা হচ্ছে। তৃণমূলের ১৫ বছরের শাসনকালে রাজ্যের ‘ব’ লোগোতে বেসরকারি হস্তক্ষেপ ছিল বলে বিতর্ক ছিল এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্য সরকার যতদিন ইচ্ছা…
-

মেয়াদ শেষে বিধানসভা ভাঙলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর পদ হারালেন মমতা,২ দিন রাষ্ট্রপতি শাসন রাজ্যে
বরাককণ্ঠ প্রতিবেদন: মেয়াদ শেষ হতেই রাজ্যপাল আর এন রবির নির্দেশে বিধানসভা ভেঙে দেওয়া হল এবং মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়াল বিজ্ঞপ্তি জারি করেন। তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ ৭ মে পর্যন্ত ছিল, মেয়াদ শেষ হওয়ায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী আর কোনও কার্যকারিতা থাকল না। ভোটে পরাজয়ের পরও কারচুপির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ইস্তফা দেবেন না এবং…
-

ধুমকেতুর উত্থান থেকে মুখ থুবড়ে পতন, দুই আসনে সঙ্কুচিত এআইইউডিএফ
বরাককণ্ঠপ্রতিবেদন: এক সময় অসমের রাজনীতিতে ধুমকেতুর মতো উত্থান। আর দুই দশক পেরোতে না পেরোতেই কার্যত প্রান্তিক শক্তিতে পরিণত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই স্পষ্ট, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা এআইইউডিএফ এখন অস্তিত্ব রক্ষার কঠিন লড়াইয়ে। দলের সুপ্রিমো মওলানা বদরুদ্দিন আজমল হোজাইর বিন্নাকান্দি আসনে জিতলেও দলের ভরাডুবি ঠেকাতে পারেননি। রাজ্যজুড়ে মাত্র ২টি আসনে…
-

মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, আহত সঙ্গী বুদ্ধদেব বেরা
বরাককণ্ঠ প্রতিবেদন: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে বুধবার রাতে মধ্যমগ্রামে পরিকল্পিতভাবে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন গাড়িতে থাকা আরেক যুবক বুদ্ধদেব বেরা, তাঁর অবস্থা আশঙ্কাজনক। কে এই চন্দ্রনাথ রথ আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও চন্দ্রনাথ দীর্ঘদিন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা। বিগত পাঁচ বছর ধরে শুভেন্দু অধিকারীর সব কাজকর্মের…
-

মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন হিমন্ত, অসমের নতুন নেতা কে? ১২ মে শপথগ্রহণে থাকছেন মোদি
বরাককণ্ঠ প্রতিবেদন: আনুষ্ঠানিকভাবে বুধবার পদত্যাগ করলেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। গুয়াহাটির লোকভবনে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজ্যপালের অনুরোধে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন হিমন্তই। উল্লেখ্য, সদ্য সমাপ্ত অসম বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল জয় পেয়েছে। ১২৬ আসনের অসম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার…
-

“মমতা পদত্যাগ না করলে বরখাস্ত করা হবে” : হিমন্ত বিশ্ব শর্মা
বরাককণ্ঠ প্রতিবেদন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর মতে, “মমতা ব্যানার্জী যদি পদত্যাগ না করেন তাহলে তাঁকে বরখাস্ত করা হবে। দেশ তাঁর কথায় চলবে না।” মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য করেন। তিনি বলেন, “সরকার একটা নির্দিষ্ট সময়…
-

‘আমরাই জিতেছি,পদত্যাগ করব না’: নির্বাচন-পরবর্তী সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
বরাককণ্ঠ প্রতিবেদন: নির্বাচনে পরাজয়ের পর রীতি মেনে রাজভবনে গিয়ে পদত্যাগ করতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার কালীঘাটে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানালেন, “আমি কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, “জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্নই আসে না। যেখানে লড়াইটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে, সেখানে…
-

কাছাড়ে গেরুয়া সুনামি: ৬ আসনেই রেকর্ড ব্যবধানে জয়ী বিজেপি
বরাককণ্ঠ প্রতিবেদন: সোমবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কাছাড় জেলার রাজনৈতিক মানচিত্র পুরোপুরি গেরুয়া রঙে ঢেকে গেল। ‘রং দে তু মোহে গেরুয়া’ — গণনার দিন সকাল থেকেই এই সুরে মেতে ছিলেন বিজেপি কর্মীরা। ফল বেরোতেই প্রমাণ হল, এটা নিছক স্লোগান ছিল না, জনতার রায়েরই প্রতিধ্বনি। জেলার ৭টি আসনের মধ্যে ৬টিতে প্রার্থী দিয়েছিল বিজেপি। ৬টিতেই এসেছে…
-

অসম বিধানসভা নির্বাচন ২০২৬: বিজেপি মিত্রজোটের ঐতিহাসিক জয়, ১০২ আসনে রেকর্ড, হিমন্ত বিশ্ব শর্মার হ্যাটট্রিক
বরাককণ্ঠ প্রতিবেদন: অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এ বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোট ১২৬টির মধ্যে ১০২টি আসন দখল করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ঐতিহাসিক জয় পেল। বিজেপি একাই ৮২, অগপ ১০ ও বিপিএফ ১০টি আসন পেয়েছে। বিরোধী ঐক্য পেয়েছে ২১টি আসন – কংগ্রেস ১৯ ও রাইজর দল ২। এআইইউডিএফ ২ ও তৃণমূল কংগ্রেস ১টি আসন পেয়েছে। জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…
-

‘আজ শ্যামাপ্রসাদের আত্মা শান্তি পেল’, বিজয়বার্তায় ভয়মুক্ত, উন্নয়নের বাংলার প্রতিশ্রুতি দিলেন মোদি
বরাককণ্ঠ প্রতিবেদন: মোদি প্রতিশ্রুতি দিলেন, ভয়মুক্ত, উন্নয়নের বাংলা গড়ার। যে বাংলায় মহিলারা নিরাপদে থাকবেন। যুবকদের কর্মসংস্থান হবে। এবং সর্বোপরি বাংলা থেকে তাড়ানো হবে অনুপ্রবেশকারীদের। বঙ্গে গেরুয়া সুনামি ঘটিয়ে ‘বিস্মৃত’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্যামাপ্রসাদের বাণী মনে করিয়ে মোদি বললেন, উনি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে।…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











