Category: Political News
-

গুয়াহাটিকে ঘিরে স্যাটেলাইট সিটি, মানকাচরে আসছে নতুন চিকিৎসা মহাবিদ্যালয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: অসমের রাজধানী গুয়াহাটিকে ঘিরে নতুন স্যাটেলাইট সিটি গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। মঙ্গলবার বিধানসভার বাজেট অধিবেশনে দীর্ঘ ভাষণে তিনি রাজ্যের পরিকাঠামো, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে একাধিক বড় প্রতিশ্রুতি দেন। মুখ্যমন্ত্রী জানান, আগামী ৫ বছরের মধ্যে পশ্চিম অসমের মানকাচরে একটি পূর্ণাঙ্গ চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন করা হবে। এর ফলে ধুবড়ি, কোকড়াঝাড়…
-

২০২৬ সালের শিলচর পৌর নিগম নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
দাবি ও আপত্তি নিষ্পত্তির পর ৪২টি ওয়ার্ডের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ,অন্তর্ভুক্ত ২ লক্ষ ৭০ হাজারেরও বেশি ভোটার জনসংযোগ। শিলচর : আসাম রাজ্য নির্বাচন কমিশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শিলচর পৌর নিগম নির্বাচন, ২০২৬ উপলক্ষে কাছাড় জেলার জেলা আয়ুক্তের কার্যালয় বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। ভোটার তালিকা পুনর্বিবেচনা পর্বে প্রাপ্ত সকল দাবি ও আপত্তি…
-

রাজ্যপাল শ্রী শ্রী অনিরুদ্ধদেব ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অগ্রগতি পর্যালোচনা করলেন
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মঙ্গলবার ডিব্রুগড় জেলার ছাবুয়ায় শ্রী শ্রী অনিরুদ্ধদেব ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের চলমান নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পরিদর্শনকালে রাজ্যপাল প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং গণপূর্ত বিভাগের আধিকারিকদের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। যাতে শিক্ষার্থীরা দ্রুত সুযোগ-সুবিধা পেতে পারে এবং বিশ্ববিদ্যালয় নতুন উদ্ভাবনী পাঠ্যক্রম…
-

অসম সরকার মানব-বন্যপ্রাণী সংঘাত মোকাবিলায় বিস্তৃত কার্যপদ্ধতি প্রণয়ন করবে
মানব-হাতি সংঘাত ও রাজ্যজুড়ে বাঁদরের উপদ্রব কমাতে বৈজ্ঞানিক, দীর্ঘমেয়াদী কৌশলের জন্য অংশীদারদের সঙ্গে পরামর্শ বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : রাজ্যজুড়ে মানব-বন্যপ্রাণী সংঘাত, বিশেষ করে মানব-হাতি সংঘাত এবং কয়েকটি জেলায় ক্রমবর্ধমান বাঁদরের উপদ্রব মোকাবিলায় একটি বৈজ্ঞানিক ও টেকসই কৌশল তৈরির জন্য অসম সরকার বিস্তৃত পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে। দিসপুরের অসম বিধানসভা প্রাঙ্গণে বিধায়কদের সঙ্গে বৈঠকের পর পরিবেশ,…
-

‘অন্ন সেবা’ অভিযানের মাধ্যমে সময়মতো রেশন নিশ্চিত করার উদ্যোগ
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : খাদ্য, জনবন্টন ও ভোক্তা পরিক্রমা বিভাগের রাজ্যের সকল স্তরের আধিকারিকদের নিয়ে আজ গুয়াহাটির জিএমসিএইচ সম্মেলন কক্ষে এক বিভাগীয় পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনসাধারণের কাছে আরও ফলপ্রসূ ও সময়মতো খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগস্ট মাস থেকে শুরু হতে যাওয়া ‘অন্ন সেবা’ অভিযানের দিনগুলিতে…
-

‘বাংলাদেশি ইস্যুর সমাধান পুশব্যাক নাটক নয়, দ্বিপাক্ষিক আলোচনা দরকার’: অখিল গগৈ
সুপ্রিম কোর্টের রায়ের পরদিন হিমন্ত সরকারের ‘পুশব্যাক’ নীতির তীব্র সমালোচনা রাইজর দল নেতার বিশেষ প্রতিবেদন। গুয়াহাটী : সুপ্রিম কোর্ট গুয়াহাটি হাইকোর্টের বিদেশি ঘোষিত ২৭ জনের মামলার রায় খারিজ করার একদিন পরেই অসমের বিধায়ক অখিল গগৈ বলেছেন, ‘বাংলাদেশি ইস্যু’র সমাধান কোনো ‘পুশব্যাক নাটক’ দিয়ে নয়, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সম্ভব। রাইজর দলের সভাপতি এবং শিবসাগর…
-

মন্ত্রীদের নির্দেশে কাছাড়জুড়ে কড়া নজরদারি: ৪-১২ জুলাই অভিযানে জরিমানা ১১ লক্ষ ১১ হাজার ৫০০ টাকা
জেলার প্রবেশপথে ২৩৫০টি গাড়ি পরীক্ষা, ৩৮২টি চালান ইস্যু,অতিরিক্ত বোঝাই ও পারমিট অনিয়মে কড়া পদক্ষেপ জনসংযোগ। শিলচর: কাছাড় জেলার বিভিন্ন এলাকায় জেলা টাস্ক ফোর্সের পরিচালিত সমন্বিত এনফোর্সমেন্ট অভিযানে গত ৪ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত মোট ১১,১১,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা শাসক, কাছাড়ের নির্দেশক্রমে জেলা প্রশাসন, পরিবহন বিভাগ, পুলিশ, আবগারি বিভাগ এবং বন বিভাগের…
-

প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজ ও আইআইটি” – উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র হবে অসম: রাজ্য বিজেপি
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: ২০২৬-২৭ বর্ষের বাজেটকে সামনে রেখে অসমকে আগামী ৫ বছরের মধ্যে দেশের উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা করল রাজ্য বিজেপি। দলের দাবি মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে শিক্ষা ও স্বাস্থ্য খাতে নেওয়া পদক্ষেপের ফলেই এই সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার অটল বিহারী বাজপেয়ী ভবনস্থিত রাজ্য বিজেপি কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে দলের…
-

“এবিসি কঠোরভাবে মানলে সব পত্রিকা বিজ্ঞাপন পাবে না” : পীযূষ হাজরিকা
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: রাজ্যে সরকারি বিজ্ঞাপন বণ্টন নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এবার বিধানসভায় পৌঁছাল। সোমবার প্রশ্নোত্তর পর্বে এই ইস্যু তোলেন বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরী। তিনি সরকারের কাছে জানতে চান, ২০১৬ সাল থেকে প্রতি বছর বিজ্ঞাপনের নামে সরকারের মোট ব্যয়ের পরিমাণ কত। পাশাপাশি সংবাদপত্র, বৈদ্যুতিন মাধ্যম এবং হোর্ডিং বাবদ আলাদা আলাদা খরচের হিসাবও তিনি তলব করেন।…
-

বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি: অসমে এখনও ৯১,৩৮৫ জন ‘সন্দেহজনক ভোটার’
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: অসম বিধানসভার বাজেট অধিবেশনে সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্যের ভোটার তালিকায় এখনও ৯১,৩৮৫ জন ‘সন্দেহজনক ভোটার’ রয়েছেন। প্রায় পাঁচ মাস আগে তিনি দাবি করেছিলেন বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে লক্ষাধিক সন্দেহজনক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। কংগ্রেস বিধায়ক নুরুদ্দিন ইসলামের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন সোনিতপুর জেলায় সর্বাধিক ১৩,৭১৯ জন ‘সন্দেহজনক ভোটার’…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











