Category: Culture
-

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস: শিলচরে ‘প্রকৃতি বাঁচাও, ভবিষ্যৎ গড়ো’র বার্তা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের
বরাককণ্ঠ প্রতিবেদন: প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করে আসছে শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। পরিবেশ বাঁচানোর লড়াইকে তারা নিছক একদিনের অনুষ্ঠান মনে করে না। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই বছরের পর বছর এই দিনটিকে সচেতনতার দিন হিসেবে পালন করে সংগঠনটি। এবারও তাদের বার্তা একটাই — ‘প্রকৃতি বাঁচাও, ভবিষ্যৎ গড়ো’। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচরের সাধারণ…
-

লাদাখে শুরু হচ্ছে ‘কলা ধরোহর’, লেহ-র বিদ্যালয়ে ৭ দিনের কর্মশালা
নিজস্ব প্রতিবেদন: দেশের শিল্প-সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিল সঙ্গীত নাটক অ্যাকাডেমি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই স্বশাসিত সংস্থা আগামী ৪থেকে ১০ জুন ২০২৬ পর্যন্ত লাদাখে ‘কলা ধরোহর’ কর্মসূচির আয়োজন করছে। নতুন শিক্ষানীতিকে সমর্থন জানিয়ে এই উদ্যোগ। দেশের বিভিন্ন বিদ্যালয়ে সংগীত, নৃত্য ও নাটকের বক্তৃতা-প্রদর্শনী, কর্মশালা ও পরিবেশনা করবেন খ্যাতনামা শিল্পী, গুরু ও…
-

ড. ভূপেন হাজারিকা চলচ্চিত্র প্রতিষ্ঠানে ভর্তি শুরু, আবেদনের শেষ দিন ২৩ জুন
বরাককণ্ঠ প্রতিবেদন: ড.ভূপেন হাজারিকা আঞ্চলিক সরকারি চলচ্চিত্র ও টেলিভিশন প্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি শুরু। নতুন দিল্লির কারিগরি শিক্ষা পর্ষদ ও অসম কারিগরি শিক্ষা পর্ষদ অনুমোদিত। চারটি পেশাদার কোর্সে আবেদন নেওয়া হচ্ছে। কোর্স: তিন বছরের অডিওগ্রাফি ও ধ্বনি প্রকৌশল ডিপ্লোমা। তিন বছরের চলচ্চিত্রগ্রহণ ডিপ্লোমা। তিন বছরের চলচ্চিত্র ও ভিডিও সম্পাদনা ডিপ্লোমা। দুই বছরের প্রায়োগিক অভিনয় ডিপ্লোমা…
-

রবীন্দ্র সঙ্গীত-নৃত্যে হাইলাকান্দির সেরা ১৮, ১২-১৩ জুন শঙ্করদেব কলাক্ষেত্রে ফাইনাল
ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের রবীন্দ্র জয়ন্তী ২০২৬। দুই শতাধিক প্রতিযোগী, বয়সভিত্তিক ৩ গ্রুপে বাছাই পর্ব সম্পন্ন হাইলাকান্দি। ২ জুন: অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী ২০২৬ উপলক্ষে হাইলাকান্দি কেন্দ্রের রবীন্দ্র নৃত্য ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার জেলাভিত্তিক বাছাই পর্ব রবিবার অনুষ্ঠিত হল। প্রতিটি বিভাগে বয়সভিত্তিক তিনটি গ্রুপে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে…
-

গৌড়ীয় নৃত্যে জাতীয় স্বীকৃতি: CCRT-এর সিনিয়র স্কলারশিপ অর্জন করলেন শিলচরের পুনম ধর
বরাককণ্ঠ প্রতিবেদন: গৌড়ীয় নৃত্যের সাধনায় নতুন মাইলফলক স্পর্শ করলেন শিলচরের নৃত্যশিল্পী ও শিক্ষক পুনম ধর। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ Centre for Cultural Resources and Training, CCRT তাঁকে ২০২৬ সালের সিনিয়র ন্যাশনাল স্কলারশিপে সম্মানিত করেছে। ফলাফল প্রকাশ পায় গত ২ মে। টানা অধ্যবসায়, নিয়মিত রিয়াজ এবং কয়েকবার পরীক্ষার ধাপ পেরিয়ে এই জাতীয় স্বীকৃতি মিলেছে তাঁর।…
-

আম্বিকাপট্টিতে মাতৃভাষা সুরক্ষা সমিতির মনীষী স্মরণ ও মেধাবী সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা: মাসের শেষ শনিবারের রীতি মেনে ৩০ মে আম্বিকাপট্টির নিজস্ব কার্যালয়ে মনীষী স্মরণ অনুষ্ঠানের আয়োজন করল বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি, কাছাড় জেলা কমিটি। মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এবার শ্রদ্ধা জানানো হল মে মাসের বিভিন্ন দিনে প্রয়াত ও জন্ম নেওয়া দেশবরেণ্য ব্যক্তিত্বদের— ১ মে অমর শহীদ…
-

শিলচরে ৩৬০ প্রতিযোগীর অংশগ্রহণে দিনব্যাপী রবীন্দ্র সংগীত-নৃত্য প্রতিযোগিতা, ১৮ জন নির্বাচিত হবেন রাজ্যস্তরে
বরাককণ্ঠ প্রতিবেদন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার শিলচরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলাভিত্তিক রবীন্দ্র সংগীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১১টায় এই প্রতিযোগিতার শুভ সূচনা হয়। মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এরপর উপস্থিত বিশিষ্টজনদের উত্তরীয় পরিয়ে…
-

আসানসোলে ‘বাংলা-সংস্কৃতি উৎসব’, ৩১ মে রবীন্দ্র ভবনে ‘নব আনন্দে জাগো’
বরাককণ্ঠ প্রতিবেদন, আসানসোল: সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকারের অধীনস্থ পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় আসানসোল বাংলাবিদ্যা সভা আয়োজন করছে ‘নব আনন্দে জাগো’ বাংলা-সংস্কৃতি উৎসব। আগামী ৩১মে ২০২৬ বিকেল ৪টেয় আসানসোলের রবীন্দ্র ভবনে বসবে এই সাংস্কৃতিক আসর। ‘নব আনন্দে জাগো’ স্লোগান নিয়ে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের উদযাপন হবে অনুষ্ঠানে। প্রধান ও বিশেষ অতিথি প্রধান অতিথি হিসেবে গৌরবোজ্জ্বল…
-

নৃত্যালয়ম-এর ৪০ বছর পূর্তি উদযাপন, ৩১ মে বঙ্গভবনে তাল-ছন্দের সন্ধ্যা
বরাককণ্ঠ প্রতিবেদন: নৃত্য, নিষ্ঠা আর সাংস্কৃতিক ঐতিহ্যের পথচলায় ৪ দশক পূর্ণ করল শিলচরের স্বনামধন্য নৃত্য প্রতিষ্ঠান ‘নৃত্যালয়ম’। এই গৌরবময় মাইলফলক উদযাপন করতে আগামী ৩১ মে ২০২৬, শনিবার বঙ্গভবনে আয়োজিত হচ্ছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। ‘40 YEARS OF RHYTHM, GRACE & TRADITION’ স্লোগানকে সামনে রেখে বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে মঞ্চে উঠবে নৃত্যালয়ম-এর ছাত্র-ছাত্রীদের…
-

শিলচরে ‘নজরুল সন্ধ্যা’র আয়োজন, ৩০ মে শনিবার
বরাককণ্ঠ প্রতিবেদন: “হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ” এই ভাবনাকে সামনে রেখে শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নজরুল সন্ধ্যা’। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচর-এর উদ্যোগে আগামী ৩০ মে, শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শিলচর সংগীত বিদ্যালয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে স্মরণ করে গান, কবিতা ও আলোচনার মধ্য দিয়ে সাজানো হয়েছে এই…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











