,

হাফলংয়ে ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার অডিশন ২৯ আগস্ট, সমস্ত অনুষ্ঠানের দায়িত্বে ড.সৌমেন ভারতীয়া

বরাককণ্ঠ প্রতিবেদন। হাফলং: ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে আয়োজিত দক্ষিণ অসম ভিত্তিক ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা-২০২৬ এর হাফলং অডিশন আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। সমস্ত অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন ড. সৌমেন ভারতীয়া। হাফলংয়ের অ্যাগ্রিকালচার গেস্ট হাউস হলে এই অডিশন পর্ব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিমা হাসাও স্বশাসিত পরিষদের ইএম…

বরাককণ্ঠ প্রতিবেদন। হাফলং: ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে আয়োজিত দক্ষিণ অসম ভিত্তিক ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা-২০২৬ এর হাফলং অডিশন আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। সমস্ত অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন ড. সৌমেন ভারতীয়া।

হাফলংয়ের অ্যাগ্রিকালচার গেস্ট হাউস হলে এই অডিশন পর্ব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিমা হাসাও স্বশাসিত পরিষদের ইএম দনপাইনন থাউসেন। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন পরিষদ সদস্য অজয় চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাফলং নামঘরের সভাপতি ড. ভৈরব কাকতি এবং তথ্য ও জনসংযোগ বিভাগের উপসঞ্চালক পূরবী ফংলো। তিনটি বিভাগে আয়োজিত এই অডিশনে ডিমা হাসাও জেলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নেবেন। প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই জেলার সঙ্গীতপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, হাফলং অডিশন থেকে তিনটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী মোট নয় জন প্রতিযোগী শিলচরে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে যাওয়ার সুযোগ পাবেন। মূল প্রতিযোগিতা ৭ সেপ্টেম্বর শিলচর সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এবং ৮ সেপ্টেম্বর শিলচরের বঙ্গ ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সেখানে বিশেষ সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ‘দোহার’। অনুষ্ঠানে ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন। ভূপেন হাজারিকার কালজয়ী সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং দক্ষিণ অসমের প্রতিভাবান শিল্পীদের বড় মঞ্চে তুলে ধরাই এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রেস বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন অনুষ্ঠানের কো-অর্ডিনেটর পঙ্কজকুমার দেব এবং আয়োজক সমিতির সম্পাদিকা মইনা তামুলি উজির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *