নিজস্ব প্রতিবেদক: উত্তর-পূর্বাঞ্চলের শিল্পীদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ উত্তর-পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র, ডিমাপুর, নাগাল্যান্ড।
কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কেন্দ্রের অন্তর্ভুক্ত আটটি রাজ্য — অরুণাচল, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার সকল শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক দলের নতুন নাম তালিকাভুক্তি এবং পুরনো নাম তালিকাভুক্তির নবীকরণ শুরু হয়েছে।
জরুরি তথ্য:
সময়: এই প্রক্রিয়া ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ হবে।
বয়স: পরিবেশনকারী শিল্পীর বয়স সাধারণত ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাদ্যযন্ত্রী ও সহ-শিল্পীদের ক্ষেত্রে শিল্পের ধরন অনুযায়ী ৫৫ বছর পর্যন্ত ছাড় দেওয়া হতে পারে।
কারা আবেদন করবেন: সকল লোক ও জনজাতি সাংস্কৃতিক দল, হস্তশিল্পী, ঐতিহ্যবাহী রন্ধনশিল্পী, ঐতিহ্যবাহী খেলার পরিবেশক এবং অন্যান্য সাংস্কৃতিক গোষ্ঠী যারা এই কেন্দ্রের অনুষ্ঠানে অংশ নিতে চান, তাদের এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে। আগে যাদের নাম তালিকাভুক্ত আছে, তাদেরও নতুন করে নবীকরণের জন্য আবেদন করতে হবে।
সুযোগ: সেপ্টেম্বর ২০২৬-এ প্রক্রিয়া শেষ হওয়ার পর যাদের নাম তালিকাভুক্ত বা নবীকরণ হবে, তারাই এই কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আবেদনপত্র ও অন্যান্য বিস্তারিত তথ্য এই কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন সংক্রান্ত কোনো সাহায্যের জন্য ডিমাপুর কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।












