,

শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬: ৪৮ ঘণ্টার নীরবতা পর্বে সংবাদপত্রে রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ নিয়ে জেলা প্রশাসনে নির্দেশিকা

জনসংযোগ। শিলচর :  শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন, ২০২৬ উপলক্ষে ৪৮ ঘণ্টার নীরবতা পর্বে রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে সংবাদপত্র, প্রকাশক, রাজনৈতিক দল, প্রার্থী, বিজ্ঞাপন সংস্থা ও সংশ্লিষ্ট সকলের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে কাছাড় জেলা প্রশাসনের পাবলিসিটি অ্যান্ড পাবলিক রিলেশন সেল। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, জনপ্রতিনিধি আইন ১৯৫১ এর অনুচ্ছেদ ১২৬ (১)…

জনসংযোগ। শিলচর :  শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন, ২০২৬ উপলক্ষে ৪৮ ঘণ্টার নীরবতা পর্বে রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে সংবাদপত্র, প্রকাশক, রাজনৈতিক দল, প্রার্থী, বিজ্ঞাপন সংস্থা ও সংশ্লিষ্ট সকলের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে কাছাড় জেলা প্রশাসনের পাবলিসিটি অ্যান্ড পাবলিক রিলেশন সেল।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, জনপ্রতিনিধি আইন ১৯৫১ এর অনুচ্ছেদ ১২৬ (১) (বি) অনুযায়ী ৪৮ ঘণ্টার নীরবতার আগে মুদ্রিত সংবাদপত্রে রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। নির্বাচন আয়োগের নির্বাচন আচরণবিধির ম্যানুয়েল-এর প্যারা ৮,৫,৪ অনুযায়ী বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ মুদ্রিত সংবাদপত্রে রাজনৈতিক দল বা প্রার্থীর বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

তবে ভোটের আগের দিন এবং ভোটের দিন সংবাদপত্রে প্রকাশিতব্য রাজনৈতিক বিজ্ঞাপনের ক্ষেত্রে এমসিএমসি -এর প্রি-সার্টিফিকেশন বাধ্যতামূলক। এ বিষয়ে ভারতীয় নির্বাচন আয়োগের প্যারা ৮,৫,৫ এবং সংশ্লিষ্ট নির্দেশিকা মেনে চলতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংবাদপত্রে রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ নিজে থেকে ৪৮ ঘণ্টার নীরবতা পর্বে নিষিদ্ধ নয়। তবে ভোটের আগের দিন বা ভোটের দিনে কোনও রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করতে হলে, প্রকাশের আগেই প্রয়োজনীয় প্রি-সার্টিফিকেশন গ্রহণ করতে হবে।

এছাড়া সংবাদপত্র, প্রকাশক, রাজনৈতিক দল, প্রার্থী ও বিজ্ঞাপন সংস্থাগুলিকে জনপ্রতিনিধি আইন ১৯৫১, নির্বাচন কমিশনের নির্দেশিকা, নির্বাচন আচরণবিধি এবং শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন, ২০২৬ সংক্রান্ত অন্যান্য প্রযোজ্য নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রাজনৈতিক বিজ্ঞাপনের প্রয়োজনীয় এমসিএমসি প্রি-সার্টিফিকেশন এবং এ সংক্রান্ত নির্দেশনার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দল, প্রার্থী, সংবাদপত্র, প্রকাশক ও বিজ্ঞাপন সংস্থাগুলি কাছাড়ের জেলা মিডিয়া এক্সপার্ট (এন এইচ এম ) ডা০ গুলবাহার রাজ , মোবাইল নম্বর ৯৪০১৮৫২৮৭১ -এ যোগাযোগ করতে পারেন।
বিজ্ঞপ্তিটি জেলা সহকারী আয়ুক্ত তথা ভারপ্রাপ্ত ডিডিআইপিআর, বরাক উপত্যকা আঞ্চলিক কার্যালয় কর্তা সঞ্জীব দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *