,

শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬: জেলা স্তরের এমসিএমসি কমিটি গঠন

জনসংযোগ। শিলচর :  শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬ -কে উপলক্ষ করে ভারতীয় নির্বাচন আয়োগের নির্দেশিকা অনুযায়ী মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং কমিটি (এমসিএমসি)-র জেলা স্তরের কমিটি গঠন করা হয়েছে। কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয়ের পাবলিসিটি অ্যান্ড পাবলিক রিলেশন সেল থেকে জারি করা এক আদেশে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে। জেলা স্তরের এমসিএমসি কমিটির চেয়ারম্যান হিসেবে থাকছেন কাছাড়ের…

জনসংযোগ। শিলচর :  শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬ -কে উপলক্ষ করে ভারতীয় নির্বাচন আয়োগের নির্দেশিকা অনুযায়ী মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং কমিটি (এমসিএমসি)-র জেলা স্তরের কমিটি গঠন করা হয়েছে। কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয়ের পাবলিসিটি অ্যান্ড পাবলিক রিলেশন সেল থেকে জারি করা এক আদেশে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

জেলা স্তরের এমসিএমসি কমিটির চেয়ারম্যান হিসেবে থাকছেন কাছাড়ের জেলা কমিশনার রাহুল কুমার গুপ্ত, । সদস্য সচিব হিসেবে রয়েছেন সহকারী কমিশনার তথা ভারপ্রাপ্ত ডিডিআইপিআর, সাম্পি দাস। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সহকারী কমিশনার ও এআরও সাম্পি দাস, পিটিআই -এর কাছাড় সংবাদদাতা হিমাশীষ ভট্টাচার্য এবং এন এইচ এম এর ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট ডা০ গুলবাহার রাজ।
নির্দেশ অনুযায়ী, জেলা স্তরের এই কমিটির প্রধান দায়িত্বগুলির মধ্যে রয়েছে—নির্বাচন সংক্রান্ত রাজনৈতিক বিজ্ঞাপন, যেখানে প্রযোজ্য, প্রি-সার্টিফিকেশন প্রদান; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, কেবল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য নির্ধারিত মাধ্যমের নির্বাচন সংক্রান্ত বিজ্ঞাপন, সম্ভাব্য পেইড নিউজ ও অন্যান্য বিধিভঙ্গের বিষয় পর্যবেক্ষণ করা।
এছাড়াও রাজনৈতিক বিজ্ঞাপন ও নির্বাচন সংক্রান্ত মিডিয়া কনটেন্ট নিয়ে প্রাপ্ত অভিযোগ ও রেফারেন্স পরীক্ষা করা, রাজনৈতিক বিজ্ঞাপন ও পেইড নিউজ -সহ নির্বাচন সংক্রান্ত মিডিয়া সামগ্রীর যথাযথ রেকর্ড সংরক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নোডাল অফিসার ও সোশ্যাল মিডিয়া/মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে নির্ধারিত পদ্ধতিতে সমন্বয় সাধন করা ইত্যাদি। এছাড়াও নির্বাচন কর্তৃপক্ষ বা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্বও জেলা স্তরের এই এমসিএমসি পালন করবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সিলচর পুরনিগম নির্বাচন -কে সামনে রেখে গঠিত এই কমিটি নির্বাচন সংক্রান্ত রাজনৈতিক বিজ্ঞাপন ও মিডিয়া কনটেন্টের সার্টিফিকেশন ও পর্যবেক্ষণ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিলচরের জনসংযোগ আঞ্চলিক কার্যালয় থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *