,

শিলচর কংগ্রেস ভবনে হট্টগোল, সংখ্যালঘু সভাপতিকে মারধরের অভিযোগ সমর্থকদের বিরুদ্ধে

সোনাই বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে দলবিরোধিতার অভিযোগ, পর্যালোচনা সভায় বিশৃঙ্খলা বরাককণ্ঠ প্রতিবেদন, শিলচর: শিলচরের জেলা কংগ্রেস কার্যালয়ে নির্বাচন-পরবর্তী পর্যালোচনা বৈঠকের মাঝেই অশান্তি। দলবিরোধী কাজের অভিযোগ তুলে জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হুসেইন বড়লস্করকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের অনুগামীদের বিরুদ্ধে। সূত্রের খবর, নির্বাচন সামনে রেখে আয়োজিত এই পর্যালোচনা সভায় হাজির…

সোনাই বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে দলবিরোধিতার অভিযোগ, পর্যালোচনা সভায় বিশৃঙ্খলা

বরাককণ্ঠ প্রতিবেদন, শিলচর: শিলচরের জেলা কংগ্রেস কার্যালয়ে নির্বাচন-পরবর্তী পর্যালোচনা বৈঠকের মাঝেই অশান্তি। দলবিরোধী কাজের অভিযোগ তুলে জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হুসেইন বড়লস্করকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের অনুগামীদের বিরুদ্ধে।

সূত্রের খবর, নির্বাচন সামনে রেখে আয়োজিত এই পর্যালোচনা সভায় হাজির ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রাঞ্জল ঘটোয়ার, স্বপন কর এবং বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। সকাল থেকে বিভিন্ন বিধানসভা আসনের প্রার্থী, নেতা ও কর্মীদের মতামত নেওয়া চলছিল। বেশিরভাগ আসনের আলোচনা নির্বিঘ্নে শেষ হলেও সোনাই কেন্দ্রের প্রসঙ্গ উঠতেই উত্তাপ ছড়ায়।

অভিযোগকারীদের বক্তব্য, সভাকক্ষে আনসার হুসেইন বড়লস্করকে দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন আমিনুল হক লস্করের সমর্থকরা। তাঁদের দাবি, গত নির্বাচনে কংগ্রেস প্রার্থী আমিনুল হকের পক্ষে না দাঁড়িয়ে আনসার প্রকাশ্যে অসম গণ পরিষদের প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়ার হয়ে প্রচার করেছিলেন।

এই অভিযোগের ভিত্তিতে সমর্থকরা আনসারকে সভা থেকে বের করে দেওয়ার দাবি তোলেন। তিনি যেতে না চাইলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ধীরে ধীরে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, শেষ পর্যন্ত আনসার হুসেইন বড়লস্করকে ঠেলা ধাক্কা করে সভাকক্ষের বাইরে বের করে দেওয়া হয়।

ঘটনার পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লেও পরে সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর নিজে এগিয়ে এসে সমর্থকদের নিরস্ত করেন এবং পরিবেশ শান্ত করেন।

এই ঘটনায় জেলা কংগ্রেসের ভেতরে আলোড়ন তৈরি হয়েছে। যদিও দলের শীর্ষ নেতৃত্বের তরফে এখনও কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *