,

কাছাড়ে এইচআইভি প্রতিরোধ ও পরিচর্যা পরিষেবা জোরদারে মোবাইল আইসিটিসি ভ্যানের শুভ সূচনা

বরাককণ্ঠ প্রতিবেদন: কাছাড় জেলার সর্বত্র এইচআইভি প্রতিরোধ, পরীক্ষা ও পরামর্শদান পরিষেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত এক গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ হিসেবে অসম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির অধীন মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার (আইসিটিসি) ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন ও পতাকা প্রদর্শনের মাধ্যমে যাত্রার সূচনা করেন কাছাড়ের জেলা আয়ুক্ত, আইএএস আয়ুষ গর্গ। এই উপলক্ষে আয়োজিত পতাকা প্রদর্শন অনুষ্ঠানে…

বরাককণ্ঠ প্রতিবেদন: কাছাড় জেলার সর্বত্র এইচআইভি প্রতিরোধ, পরীক্ষা ও পরামর্শদান পরিষেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত এক গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ হিসেবে অসম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির অধীন মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার (আইসিটিসি) ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন ও পতাকা প্রদর্শনের মাধ্যমে যাত্রার সূচনা করেন কাছাড়ের জেলা আয়ুক্ত, আইএএস আয়ুষ গর্গ।

এই উপলক্ষে আয়োজিত পতাকা প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের স্বাস্থ্য পরিষেবার যুগ্ম সঞ্চালক ডাঃ সুমনা নাইডিং, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং এইচআইভি প্রতিরোধ ও সচেতনতামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত প্রত্যেক সদস্যরা।

মোবাইল আইসিটিসি ভ্যানটি চালু করা হয়েছে জেলার বিভিন্ন সম্প্রদায়ের কাছে, বিশেষত ঝুঁকিপূর্ণ ও উচ্চ-ঝুঁকিসম্পন্ন হটস্পট এলাকাগুলিতে, অত্যাবশ্যকীয় এইচআইভি-সম্পর্কিত পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। এই ভ্যানের মাধ্যমে এইচআইভি পরীক্ষা, পরামর্শদান এবং আউটরিচ পরিষেবা প্রদান করা হবে। ফলে সমাজের মূল জনগোষ্ঠী, উচ্চ-ঝুঁকিপূর্ণ গোষ্ঠী এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ শ্রেণির মানুষের কাছে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, এই উদ্যোগটি সম্প্রদায়ভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি এমন মানুষের কাছেও অত্যাবশ্যকীয় পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন, যাঁরা বিভিন্ন কারণে এসব পরিষেবা গ্রহণে প্রতিবন্ধকতার সম্মুখীন হন। মোবাইল আইসিটিসি ভ্যানের কার্যক্রম শুরু হওয়ার ফলে এইচআইভি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে উৎসাহ প্রদান এবং সময়মতো পরামর্শ ও সহায়তামূলক পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে। এর মাধ্যমে জেলায় এইচআইভি/এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের চলমান প্রচেষ্টাও আরও বেগবান হবে।

ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই উদ্যোগটি কাছাড়ে জনস্বাস্থ্যভিত্তিক আউটরিচ কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি এইচআইভি প্রতিরোধ ও পরিচর্যা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অসম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে এক প্রেস বার্তায় এ খবর জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *