,

শিলচরে ভারতরত্ন ড.ভূপেন হাজরিকার ১০০তম জন্মজয়ন্তী উদযাপন করবে ব্যতিক্রম গ্রুপ, দক্ষিণ অসমের ১৪টি সমষ্টিতে চলবে ভূপেন্দ্রসংগীত প্রতিযোগিতা

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: ভারতরত্ন ড.ভূপেন হাজরিকার ১০০তম জন্মজয়ন্তী উপলক্ষে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে শিলচরে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই আয়োজনের সংবাদ মাধ্যম সঙ্গী হিসেবে থাকছে দৈনিক যুগশঙ্খ ও পূর্বাঞ্চল ক্রনিকল। ব্যতিক্রম গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক ড.সৌমেন ভারতীয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ভূপেনদা’র সংগীত, সংস্কৃতি ও মানবিক আদর্শকে নতুন…

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: ভারতরত্ন ড.ভূপেন হাজরিকার ১০০তম জন্মজয়ন্তী উপলক্ষে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে শিলচরে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই আয়োজনের সংবাদ মাধ্যম সঙ্গী হিসেবে থাকছে দৈনিক যুগশঙ্খ ও পূর্বাঞ্চল ক্রনিকল। ব্যতিক্রম গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক ড.সৌমেন ভারতীয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ভূপেনদা’র সংগীত, সংস্কৃতি ও মানবিক আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই মহতী উদ্যোগ। আয়োজনের অংশ হিসেবে দক্ষিণ অসমের চারটি জেলা কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি এবং ডিমা হাসাও-এর মোট ১৪টি বিধানসভা সমষ্টিতে ভূপেন্দ্রসংগীত একক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সমষ্টিগুলি হলো  শিলচর, উধারবন্দ, বরখলা, কাঠিগড়া, সোনাই, ধলাই, লক্ষীপুর, দক্ষিণ করিমগঞ্জ, উত্তর করিমগঞ্জ, পাথারকান্দি, রামকৃষ্ণনগর, হাইলাকান্দি, আলগাপুর-কাঠলিছড়া এবং হাফলং। সমগ্র আগস্ট মাস, ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত এই কেন্দ্রগুলিতে বাছাই পর্ব চলবে। প্রতিটি কেন্দ্রের নির্দিষ্ট তারিখ বিজ্ঞাপন ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রতিটি সমষ্টি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা ৭ সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯টা থেকে শিলচরের সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেবেন। ৮ সেপ্টেম্বর, ২০২৬ বিকেল ৫টা থেকে শিলচরের বঙ্গভবনে অনুষ্ঠিত হবে জন্মশতবর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চূড়ান্ত পর্বে নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদেরই চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে এবং তাদের হাতে শংসাপত্র, স্মারক ও নগদ আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতিযোগিতার নিয়মাবলি: তিনটি বিভাগে প্রতিযোগিতা  ক বিভাগ: ৭-১২ বছর, খ বিভাগ: ১৩-১৮ বছর, গ বিভাগ: ১৯ বছর ও ঊর্ধ্বে। বয়সের প্রমাণপত্র এবং পাসপোর্ট মাপের ছবি জমা দিতে হবে। শুধুমাত্র হারমোনিয়াম, তবলা ও তানপুরা ব্যবহার করা যাবে। গানের সময়সীমা সর্বোচ্চ ৪ মিনিট। বয়সোপযোগী নিজের পছন্দের ভূপেন্দ্র সংগীত গাইতে হবে। কোনো প্রবেশ মূল্য নেই। সকল অংশগ্রহণকারীকে অংশগ্রহণের শংসাপত্র দেওয়া হবে। সমষ্টি স্তরে কোনো যাতায়াত ভাতা দেওয়া হবে না। আয়োজকরা সকল প্রতিযোগী, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমী মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগ: ৭০০২৬৩৭৩০৪, ৯১০১৮১৬২৯৫, ৭০০২৫৮৪২৭৩, ৯৫০৮৫৭৩৬৭২।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *