ইউসিসি নিয়ে বিজেপির পরিকল্পনায় বড় ধাক্কা দিল শরিক দল জেডিইউ।
বরাককণ্ঠ প্রতিবেদন: রবিবার অমিত শাহ বলেন, ২০২৯ সালের মধ্যে দেশের ২১টি এনডিএ শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। ইতিমধ্যেই কয়েকটি রাজ্যে তা কার্যকর হয়েছে। জাতীয় স্বার্থেই এই সিদ্ধান্ত বলে দাবি করেন তিনি।
এর পরই বিহার থেকে এল আপত্তি। জেডিইউ নেতা শ্যাম রজক বলেন, “বিহারে ইউসিসি চলবে না। এ নিয়ে আমরা শুরু থেকেই স্পষ্ট।”
জেডিইউ-র যুক্তি, বিহারের সামাজিক বিন্যাস আলাদা। এখানে ইউসিসি কার্যকর করা সম্ভব নয়। নীতীশ কুমার বরাবরই ইউসিসি-র বিরোধিতা করে এসেছেন।
রজকের মন্তব্য, মুখ্যমন্ত্রী বিজেপির হলেও বিহার সরকার শরিক নির্ভর। তাই একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না।
ফলে শাহের ঘোষণার পর এনডিএ জোটের ভিতরেই মতবিরোধ প্রকাশ্যে চলে এল।












