নিজস্ব প্রতিবেদন: দেশের শিল্প-সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিল সঙ্গীত নাটক অ্যাকাডেমি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই স্বশাসিত সংস্থা আগামী ৪থেকে ১০ জুন ২০২৬ পর্যন্ত লাদাখে ‘কলা ধরোহর’ কর্মসূচির আয়োজন করছে।
নতুন শিক্ষানীতিকে সমর্থন জানিয়ে এই উদ্যোগ। দেশের বিভিন্ন বিদ্যালয়ে সংগীত, নৃত্য ও নাটকের বক্তৃতা-প্রদর্শনী, কর্মশালা ও পরিবেশনা করবেন খ্যাতনামা শিল্পী, গুরু ও গবেষকরা।
লাদাখের লেহ জেলার থিকসে-র সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হবে এবারের অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু।
উদ্বোধন করবেন সঙ্গীত নাটক অ্যাকাডেমি, নতুন দিল্লির সভাপতি ড.সন্ধ্যা পুরেচা।
কর্মশালা পরিচালনা করবেন লাদাখের সংগীত ও নাট্য বিষয়ে দুই বিশিষ্ট শিল্পী — সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত মিফাম ওৎসাল এবং সঙ্গীত নাটক অ্যাকাডেমির সাধারণ পরিষদ সদস্য তুন্ডুপ দোরজে। তাঁরা লাদাখের সংগীত ও নাটক নিয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেবেন।
বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সকলের জন্য অনুষ্ঠান উন্মুক্ত। আয়োজকদের বার্তা — সকলেই আমন্ত্রিত।












