বরাককণ্ঠ প্রতিবেদন, দিল্লি: আসামের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা দিল্লি সফরে রাষ্ট্রপতি ভবনের গ্রন্থ কুটির পরিদর্শন করলেন। সেখানে রাখা ভারতের ১১টি ধ্রুপদী ভাষার দুর্লভ পাণ্ডুলিপি ও বইয়ের সংগ্রহ ঘুরে দেখেন তিনি।
গ্রন্থ কুটির রাষ্ট্রপতি ভবনের একটি বিশেষ সংগ্রহশালা। এখানে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক, দার্শনিক, সাহিত্য ও বৌদ্ধিক ঐতিহ্যের নিদর্শন রক্ষিত আছে। তালপাতা, ভূর্জপত্রে লেখা প্রাচীন পুঁথি থেকে শুরু করে দুর্লভ গ্রন্থ — সবকিছুই এখানে সংরক্ষিত।

পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সংগ্রহশালার বিভিন্ন পাণ্ডুলিপি খুঁটিয়ে দেখেন। কাচের বাক্সে রাখা প্রাচীন গ্রন্থগুলোর ব্যাখ্যা শোনেন। ভারতের বৈচিত্র্যময় জ্ঞান-ঐতিহ্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন তিনি।
গ্রন্থ কুটিরের এই সংগ্রহ ভারতের হাজার বছরের জ্ঞানচর্চা ও সংস্কৃতির সাক্ষ্য বহন করে। অসমিয়া সহ ১১টি ধ্রুপদী ভাষার পাণ্ডুলিপি এখানে স্থান পেয়েছে।












