,

মালুগ্রামে ইয়াসি ও প্রভাবতী দেবি ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫ জনের ছানি শনাক্ত

বরাককণ্ঠ প্রতিবেদন: সামাজিক সংগঠন ইয়োথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি) কেন্দ্রীয় কমিটি ও প্রভাবতী দেবি চেরিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে শনিবার মালুগ্রাম গার্লস হাই স্কুলে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির হল। ১০১ জনের চক্ষু পরীক্ষা: শিবিরে মোট ১০১ জন রোগীর চোখ পরীক্ষা করেন শিলচরের চৌধুরী আই হাসপাতালের চিকিৎসক ডাঃ শুভম পিসাল এবং অপটোমেট্রিস্ট অনিমেষ দেবনাথ।…

বরাককণ্ঠ প্রতিবেদন: সামাজিক সংগঠন ইয়োথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি) কেন্দ্রীয় কমিটি ও প্রভাবতী দেবি চেরিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে শনিবার মালুগ্রাম গার্লস হাই স্কুলে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির হল।

১০১ জনের চক্ষু পরীক্ষা: শিবিরে মোট ১০১ জন রোগীর চোখ পরীক্ষা করেন শিলচরের চৌধুরী আই হাসপাতালের চিকিৎসক ডাঃ শুভম পিসাল এবং অপটোমেট্রিস্ট অনিমেষ দেবনাথ। পরীক্ষার পর ১৫ জনের চোখে ছানির সমস্যা ধরা পড়েছে।

বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা: আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছানি ধরা পড়া রোগীদের নির্ধারিত দিনে চৌধুরী আই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

সমন্বয় ও কৃতজ্ঞতা: ট্রাস্টের পক্ষে শিবিরের সমন্বয় করেন দেবজ্যোতি দাস। ইয়াসি কেন্দ্রীয় কমিটির ক্যাম্প ইনচার্জ বন্দিতা ত্রিবেদী রায় শিবির সফল করতে সহযোগিতার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপা পাল ও স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সহযোগিতায় যাঁরা: শিবির পরিচালনায় অগ্রণী ভূমিকা নেন ইয়াসির শিবির সমন্বয়কারী মক্লিশুর রহমান লস্কর (সাজন), নরেন্দ্র চন্দ্র দাস, হিমাংশু পাল, পার্থসারথি চক্রবর্তী, হায়দার খান, প্রসন্ন দাস-সহ অন্যান্য সদস্যরা।

সচেতনতা বাড়াতে উদ্যোগ: ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় বলেন, এ ধরনের শিবির বৃহত্তর মালুগ্রাম এলাকার মানুষকে চোখের গুরুতর সমস্যা নিয়ে সচেতন করছে এবং সময়মতো চিকিৎসার সুযোগ করে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *