মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে শিলচরে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদী মিছিল 

মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের ভূমিকাকে কেন্দ্র করে শিলচরে আজ প্রতিবাদে সরব হলো বিজেপি কাছাড় জেলা মহিলা মোর্চা। পূর্বঘোষণা অনুযায়ী শহরে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ কর্মসূচি। মিছিলটি শিলচর নরসিংটোলা ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির সামনে গিয়ে সমাপ্ত হয়। এতে বিপুল…

মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের ভূমিকাকে কেন্দ্র করে শিলচরে আজ প্রতিবাদে সরব হলো বিজেপি কাছাড় জেলা মহিলা মোর্চা। পূর্বঘোষণা অনুযায়ী শহরে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ কর্মসূচি। মিছিলটি শিলচর নরসিংটোলা ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির সামনে গিয়ে সমাপ্ত হয়। এতে বিপুল সংখ্যক মহিলা কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল জুড়ে স্লোগানের মাধ্যমে কংগ্রেসসহ বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সংগঠনের নেত্রীরা দাবি করেন, বিলটি পাসের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় তা কার্যকর হয়নি। তাঁদের বক্তব্য, এই বিলের মাধ্যমে লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ নিশ্চিত করার পরিকল্পনা ছিল, যা বিরোধী দলগুলির বাধার কারণে সম্ভব হয়নি। মিছিলে উপস্থিত বিজেপি নেতৃত্ব কংগ্রেসের ভূমিকার তীব্র সমালোচনা করে জানায়, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রশ্নে এই ধরনের অবস্থান গ্রহণ করা দুর্ভাগ্যজনক। পাশাপাশি ভবিষ্যতেও এই ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। প্রতিবাদ মিছিলে বিজেপি কাছাড় জেলার সভাপতি রূপম সাহা, প্রবীণ সদস্য অজিত দেব  সহ অনেকেই অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *