,

বরাক উপত্যকার লালাবাজারের ছেলে অতনু নাথ পেলেন বিশ্ব বরেণ্য ব্রেক থ্রু সন্মান

বরাককণ্ঠ প্রতিবেদন: মৌলিক পদার্থ বিদ্যায় উল্লেখযোগ্য গবেষণার জন্য অতনু এই পুরস্কার পেয়েছেন। এই খেতাবকে গোটা বিশ্বে “বিজ্ঞানের অস্কার” ও বলা হয়। বরাক, অসম ও উত্তর-পূর্ব ভারতের জন্য এ এক ঐতিহাসিক সাফল্য। এই বছর বিশ্বের ৩৭৬ জন জন বিজ্ঞানী এই পুরস্কারে সম্মানিত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন ভারতীয় গবেষকও রয়েছেন। ড০ নাথ উত্তর-পূর্ব ভারতের প্রথম বিজ্ঞানী,…

বরাককণ্ঠ প্রতিবেদন: মৌলিক পদার্থ বিদ্যায় উল্লেখযোগ্য গবেষণার জন্য অতনু এই পুরস্কার পেয়েছেন। এই খেতাবকে গোটা বিশ্বে “বিজ্ঞানের অস্কার” ও বলা হয়। বরাক, অসম ও উত্তর-পূর্ব ভারতের জন্য এ এক ঐতিহাসিক সাফল্য। এই বছর বিশ্বের ৩৭৬ জন জন বিজ্ঞানী এই পুরস্কারে সম্মানিত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন ভারতীয় গবেষকও রয়েছেন। ড০ নাথ উত্তর-পূর্ব ভারতের প্রথম বিজ্ঞানী, যিনি এই ক্ষেত্রে এই সম্মান পেলেন। তিনি এই সম্মান পেয়েছেন ‘মুয়ন জি−টু’ পরীক্ষায় তাঁর অবদানের জন্য। এই গবেষণা আমেরিকার ফার্মিল্যাবে চলছে । গবেষণায় ছোট্ট কণা ‘মুয়ন’-এর আচরণ বোঝার চেষ্টা করা হয়। বিজ্ঞানীরা দেখেন, এই কণাটি চুম্বকের মতো কীভাবে ঘোরে। যদি এর ফলাফল প্রত্যাশার থেকে আলাদা হয়, তাহলে নতুন বৈজ্ঞানিক তত্ত্বের ইঙ্গিত পাওয়া যেতে পারে। অসমের হাইলাকান্দি জেলার লালাবাজার এলাকার বাসিন্দা ডঃ নাথ বর্তমানে নলবাড়ির টিহু কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন। তাঁর এই সাফল্যে লালা সহ রাজ্যের রাজ্য ও উত্তর-পূর্বের ওয়াকিবহাল মহলে গর্ব ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। এই স্বীকৃতি ওই অঞ্চলের বিজ্ঞান জগতের জন্য একটি বড় মাইলস্টোন হিসেবে দেখা হচ্ছে। এমন অর্জন তরুণ গবেষক ও ছাত্রছাত্রীদের বিজ্ঞান নিয়ে এগিয়ে যেতে নতুন করে অনুপ্রেরণা দিচ্ছে। অবসর প্রাপ্ত স্কুল শিক্ষিকা- শিক্ষক বিনীতা রানি নাথ ও বীরেন্দ্র কুমার নাথের ছেলে অতনু বড় হয়ে ওঠা লালাবাজারেই। শিলচর গুরুচরণ কলেজ থেকে স্নাতক। তারপর উচ্চ শিক্ষার জন্য কলকাতার সত্যেন্দ্র নাথ বসু জাতীয় গবেষণা কেন্দ্রে ও মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চে। ইতালির নেপলস ফ্রেদেরকো বিশ্ব বিদ্যালয় থেকে কোয়ান্টাম ক্রোমো ডায়নামিকসে পিএইচ ডি করেন। পোস্ট ডক্টরাল করেন গৌহাটি আইআইটি থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *