,

তৃণমূল ছেড়েই নতুন ইনিংস, নেতাজির প্রপৌত্রের হাত ধরে আসছে ‘আজাদ হিন্দ পার্টি’

বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : দেশজুড়ে ছাত্র আন্দোলনে যখন রাজনীতি উত্তপ্ত, তখনই নতুন দলের ঘোষণা করে চমক দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। সদ্য তৃণমূল ছেড়ে তিনি জানালেন, নেতাজির আদর্শকে সামনে রেখে গড়ে উঠবে ‘আজাদ হিন্দ পার্টি’। এই দলের মূল টার্গেট জেন-জি বা দেশের যুব সমাজ। চন্দ্র বসুর কথায়, নেতাজির দেখানো পথেই দেশকে এগিয়ে নিয়ে…

বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : দেশজুড়ে ছাত্র আন্দোলনে যখন রাজনীতি উত্তপ্ত, তখনই নতুন দলের ঘোষণা করে চমক দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। সদ্য তৃণমূল ছেড়ে তিনি জানালেন, নেতাজির আদর্শকে সামনে রেখে গড়ে উঠবে ‘আজাদ হিন্দ পার্টি’।

এই দলের মূল টার্গেট জেন-জি বা দেশের যুব সমাজ। চন্দ্র বসুর কথায়, নেতাজির দেখানো পথেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে দলের প্রধান লক্ষ্য। দলের মেন্টরের দায়িত্বেও থাকবেন তিনি নিজেই।

১৯৪৩ সালের ২১ অক্টোবর সিঙ্গাপুরে নেতাজি ‘আজাদ হিন্দ সরকার’ গঠন করেছিলেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই আগামী ২১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে নতুন দল। সূচনা হবে নেতাজির জন্মস্থান ওড়িশার কটক শহর থেকে।

চন্দ্র বসু বলেন, “২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলাম। পরে তৃণমূলেও গেছি। কিন্তু কোথাও নেতাজির আদর্শ মেনে কাজ করার সুযোগ পাইনি। তাই এবার নিজের দল গড়েই লড়াই করব।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *